Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

মুজিববর্ষে কেউ বেকার থাকবে না : প্রধানমন্ত্রী

PM3

যুবসমাজের কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখেই সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মুজিববর্ষে কেউ বেকার থাকবে না। সবার কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখেই সরকার কাজ করছে। সরকার তরুণদের জন্য প্রশিক্ষণ ও ঋণদানসহ বিভিন্ন সহায়তার ব্যবস্থা করেছে। তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি ও বিভিন্ন শিল্প স্থাপনেও কাজ চলছে।’ বৃহস্পতিবার ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আত্মকর্মী ও ...

Read More »

১৬ মার্চ ঢাকায় আসছেন মোদি

Modi-norendro

বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৬ মার্চ ঢাকায় আসবেন তিনি। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান। হিন্দুস্তান টাইমসের খবরে তার এই সফরের কথা বলা হয়েছে। খবরে বলা হয়, মোদির এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার কিছুদিন আগেই ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) ...

Read More »

৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন

BGB- Bangladesh

শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নিরাপত্তার অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ৬৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে তাদের মোতায়েন করা হয়। তারা ভোটের আগে ও পরে মোট চারদিন দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে সব বাহিনী মিলে মোট ৫০ হাজারের মতো ফোর্স নিয়োজিত থাকবে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ...

Read More »

চীন সরকার রাজি হলেই বাংলাদেশিদের ফেরত আনা হবে

পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনে আটকা পড়া বাংলাদেশিদের ফেরত আনতে সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। চীন সরকার রাজি হলেই তাদেরকে ফেরত আনা হবে। তবে সব বাংলাদেশি এখনই দেশে ফিরতে চান না বলে জানিয়েছেন। ২৯ জানুয়ারি বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা-সিলেট চার লেন রোড তৈরির পরিকল্পনা নিয়ে সিলেটের মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ...

Read More »

ডিজেলের মজুত পর্যাপ্ত : সংকট তৈরি করলে শাস্তিমূলক ব্যবস্থা

ডিজেলের মজুত

দেশে ডিজেলের কোনও সংকট নেই। কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম আদায় করতে চাইলে অথবা অবৈধ মজুত গড়ে তুললে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বিপিসি। ২৯ জানুয়ারি বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ( বিপিসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে সংস্থাটি। সংবাদ সম্মেলনে বলা হয়, হঠাৎ করেই শোনা যাচ্ছে দেশে ডিজেলের সংকট দেখা দিতে পারে। ...

Read More »

প্রবাসীদের লাশ বিনা ভাড়ায় পরিবহনে আপত্তি বিমান মন্ত্রণালয়ের

Airlines

প্রবাসে কোনো বাংলাদেশি মারা গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিনা ভাড়ায় সেই লাশ পরিবহন করে দেশে নিয়ে আসে। কিন্তু একেবারে বিনা ভাড়ায় রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থার মাধ্যমে প্রবাসীদের লাশ পরিবহনে আপত্তি জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। লাশ পরিবহনের ক্ষেত্রে খরচ চেয়ে শিগগিরই বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ...

Read More »

লার্নিং অ্যান্ড আর্নিং ট্রেনিং করে যুবকরা ঘরে বসে ইনকাম করছে

Hasina

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লার্নিং অ্যান্ড আর্নিং ট্রেনিং করে কম্পিউটারের মাধ্যমে আজ প্রত্যন্ত অঞ্চলের যুবকরা ঘরে বসে ভালো পয়সা ইনকাম করছে। বাংলাদেশের উন্নয়নের পেছনে কোনো ম্যাজিক নেই। রাজনৈতিক অঙ্গীকার ও কমিটমেন্ট অনুযায়ী কাজ করার ফলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২৯ জানুয়ারি বুধবার সকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের ( বিডিএফ) দু’দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু ...

Read More »

ঢাকা সিটি নির্বাচনে ৬৭ বিদেশি পর্যবেক্ষক

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করবেন বিভিন্ন দেশের অন্তত ৬৭ পর্যবেক্ষক। বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ২৭ জন, যুক্তরাজ্যের ১২ জন, ইউরোপীয় ইউনিয়নের ৫, নেদারল্যান্ডসের ৬, সুইজারল্যান্ডের ৬, নরওয়ের ৪, ডেনমার্কের ২ ও জাপানের ৫ জন পর্যবেক্ষক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট পর্যবেক্ষণের জন্য ইসিতে আবেদন করেছেন। তাদের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া আরও ২২টি ...

Read More »

রোহিঙ্গা শিশুদের পড়াশোনা করাবে সরকার

Rohinga Farid

বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ দেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ বিষয়ে বিস্তারিত পদ্ধতি এখনও নির্ধারণ করা হয়নি। মিয়ানমারের কারিকুলামেই এই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গা গণহত্যা রোধে মিয়ানমারকে কিছু করার আদেশ দেয়ার প্রায় এক সপ্তাহ পরে এই সিদ্ধান্ত এসেছে। রোহিঙ্গা বিষয়ে সরকার গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। ...

Read More »

বাংলাদেশ বেতার পিছিয়ে পড়েছে এ কথা সত্য নয় : মহাপরিচালক

হোসনে আরা তালুকদার। গত ১৫ই জানুয়ারি বাংলাদেশ বেতারের মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বেতারের প্রথম নারী মহাপরিচালক। ১৯৮৬ সালের ২১শে জানুয়ারি সহকারী বার্তা নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ বেতারে যোগ দেন তিনি। এরইমধ্যে এ প্রতিষ্ঠানে চাকরির ৩৪ বছর পার করেছেন। বেতারের বিভিন্ন পরিকল্পনা ও তার দীর্ঘদিনের অভিজ্ঞতাসহ নানা বিষয়ে মানবজমিনের সঙ্গে কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকার নিয়েছেন এন আই বুলবুল বাংলাদেশ ...

Read More »