Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

রমজানে দাম নিয়ন্ত্রণে ৫৫ হাজার টন ভোজ্য তেল ও চিনি কিনবে সরকার

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ৩০ হাজার টন ভোজ্য তেল এবং ২৫ হাজার টন চিনি কিনবে সরকার। সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে এসব পণ্য কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে অর্থমন্ত্রী বলেন, রমজান মাসে আমাদের ...

Read More »

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ফিরেছেন প্রধানমন্ত্রী

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২০ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২০’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই বেসরকারি সম্মাননা পদকপ্রাপ্তদের হাতে তুলে দেন তিনি। এবার যারা একুশে পদক পেলেন ভাষা আন্দোলনে আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর), শিল্পকলায় (সংগীত) বেগম ...

Read More »

অনুমতি ছাড়া বঙ্গবন্ধুর ম্যুরাল করা যাবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকগণ জনপ্রতি ৫ হাজার টাকা পাবেন

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি ছাড়া কোথাও বঙ্গবন্ধুর ম্যুরাল যাবে না- নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ পালন নিয়ে সংসদ সদস্যদের বাড়াবাড়ি না করারও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বক্তব্যকালে প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। সভায় মুজিববর্ষ পালন করতে গিয়ে অতিরঞ্জিত কিছু যেন না হয় সেজন্য সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ ...

Read More »

১০ বছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি ৫২ হাজার কোটি টাকা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, সরকার বিদ্যুৎ খাতে ১০ বছরে ৫২ হাজার ২৬০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। মঙ্গলবার ১৮ ফেব্রুযারি জাতীয় সংসদে সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। নসরুল হামিদ বলেন, ‘ সরকারি ও বেসরকারি উভয় খাতে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ফার্নেস অয়েলভিত্তিক গড়ে ১৩-১৪ টাকা, ডিজেলভিত্তিক ২৫-৩০ টাকা, গ্যাসভিত্তিক ২.৫০ ...

Read More »

জিপিএ ৫-এর পরিবর্তে জিপিএ ৪ গ্রেডিংবিন্যাস চূড়ান্ত

পাবলিক পরীক্ষার ফলাফল জিপিএ ৫-এর পরিবর্তে জিপিএ ৪-এ প্রকাশ করতে গ্রেডিং বিন্যাস চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ওই চূড়ান্ত প্রস্তাব সম্প্রতি তারা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয় তা গেজেট আকারে প্রকাশ করবে বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং ২০২১ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল ...

Read More »

কার স্বাক্ষরে হবে দলীয় মনোনয়ন : জানতে চেয়েছে ইসি

election commision

সংসদ সদস্য পদে ও সিটি করপোরেশনের মেয়র পদের প্রার্থীদের রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিয়ে থাকে। প্রতিটি দল তাদের সুনির্দিষ্ট একজন প্রার্থীকে সমর্থন দিয়ে থাকে। দলের শীর্ষ পর্যায়ের একজন নেতার স্বাক্ষরে এ সমর্থন দেয়া হয়। পরে নির্বাচন কমিশন (ইসি) তার ভিত্তিতে দলীয় প্রতীক বরাদ্দ দেয়। আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে রাজনৈতিক দলগুলোর শীর্ষ কোন নেতার স্বাক্ষর ...

Read More »

সংসদে অনুপস্থিত এমপিদের আসন সরিয়ে দেয়ার হুঁশিয়ারি

Hasina

মুজিববর্ষ পালন নিয়ে সংসদ সদস্যদের বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বক্তব্যের সময় তিনি এসব বলেন। একাধিক সংসদ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের ভাষ্য অনুযায়ী, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি না নিয়ে শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল তৈরি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ষষ্ঠ অধিবেশন শেষ হওয়ার ...

Read More »

দেশের অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত : সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান

বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও সক্ষম বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ৬টি ইউনিট এর রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন,‘যুগের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আধুনিক করা হচ্ছে এবং শান্তিরক্ষা মিশনে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় অবস্থানে রয়েছে। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর আরও সুদৃঢ় ...

Read More »

শিল্প-কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে নির্দেশ

Highcort

দেশের সব শিল্প-কারখানা ও গার্মেন্টসগুলোতে দু’মাসের মধ‌্যে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়ন করে শ্রম সচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি এ বিষয়ে এক সম্পূরক আবেদনের শুনানি করে বিচারপতি এম.এনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ‌্যাড.ইশরাত ...

Read More »

একীভূত হচ্ছে শিশু হাসপাতাল ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট

একীভূত হচ্ছে ঢাকা শিশু হাসপাতাল ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট। দু’টি সংস্থাকে একীভূত করতে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২০’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১৭ ফেব্রুয়ারি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘১৯৭৭ সালে শের-ই-বাংলা ...

Read More »