সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৩ জুন) লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। যৌথ বিবৃতি বলা হয়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান ...
Read More »ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে এ বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ২টায় ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যকার বৈঠক শুরু হয়েছে। এর আগে বাংলাদেশ সময় ...
Read More »ভারতে বিমান দুর্ঘটনায় তারেক রহমানের সমবেদনা
ভারতের আহমাদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে এ সমবেদনা জানান তিনি। পোস্টে তারেক রহমান বলেন, ‘‘এটা হৃদয়বিদারক যে, বিভিন্ন দেশের ২৪২ জনকে বহনকারী লন্ডনগামী একটি বিমান ভারতে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর ...
Read More »পরবর্তী সরকারে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই: ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হতে আগ্রহী নন। তিনি জোর দিয়ে বলেন, তাদের কাজ হলো নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। নির্বাচনের পরে দায়িত্ব গ্রহণকারী পরবর্তী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছা তার আছে কিনা এবং কোনো পদে থাকবেন কিনা—সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, ‘কোনো উপায় ...
Read More »দেশে আরও ১০ জনের করোনা শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে ১০ জন শনাক্ত হয়েছেন। তবে এসময়ে প্রাণঘাতী এ ভাইরাসে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরে বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ১০ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা ...
Read More »করোনার নতুন ধরন, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ
পার্শ্ববর্তী দেশ ভারতসহ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর জরুরি প্রয়োজন ছাড়া সেসব দেশে ভ্রমণ না করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটির রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে, করোনার ঝুঁকি মোকাবিলায় দেশের সব স্থল, নৌ এবং বিমানবন্দরে স্বাস্থ্য স্ক্রিনিং ও নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ...
Read More »করোনার সংক্রমণ রোধে শাহ আমানত বিমানবন্দরে নানা উদ্যোগ
ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে নানা উদ্যোগ নিয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী (জনসংযোগ) মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশনে প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। বিমানবন্দরের মেডিক্যাল টিম কর্তৃক থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয় ...
Read More »ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আজ রোববার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও ...
Read More »আগামী এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন
আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের ওপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সে বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল ...
Read More »সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন
জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। আজ ৬ জুন শুক্রবার সন্ধ্যা সাতটায় তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন থেকেও ভাষণ সম্প্রচার হওয়ার কথা রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন বলে জানা গেছে। সর্বশেষ ২৫ মার্চ প্রধান উপদেষ্টা স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur