Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড

রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়। পরে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে গত ২৩ ...

Read More »

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় করোনা আক্রান্ত হয়েছেন আরও ১৯ জন। সোমবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। চলতি বছর করোনা আক্রান্ত হয়েছেন ৪৫২ জন। এ যাবত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ...

Read More »

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

Budget ----

আগামি অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এবারের বাজেটে আলোচিত কালো টাকা সাদা করার সুযোগ রাখা হচ্ছে না। রোববার ২২ জুন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয়। ২ জুন টেলিভিশনে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। চলতি অর্থবছরের চেয়ে সাত হাজার কোটি টাকা কমিয়ে ...

Read More »

দেশের অর্থনীতি ও নিরাপত্তায় বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা

dr

বাংলাদেশের জাতীয় অর্থনীতি, নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু বাংলাদেশই নয়, পার্শ্ববর্তী দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রেও বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীলতা ক্রমেই বাড়ছে—বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত ও সমৃদ্ধ করতে হলে সমুদ্র তলদেশের নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই সমুদ্রনীতি প্রণয়ন করতে হবে। দেশের সমুদ্রসীমা ...

Read More »

সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি

ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শনিবার (২১ জুন) সকালে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনি আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। ...

Read More »

নির্বাচন নিয়ে সরকারের অফিসিয়াল নির্দেশনা পায়নি সেনাবাহিনী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম এ কথা বলেন। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সরকারের পক্ষ থেকে বলা হয়, ফেব্রুয়ারিতে ...

Read More »

‘যুদ্ধ শুরু’, বললেন খামেনি

টানা কয়েক দিনের সংঘাত, হামলা ও পাল্টা হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে। সংঘাত আরও খারাপ পরিস্থিতির দিকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে নিজেই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই মুখ খুলেছেন খামেনি। ইরানের ...

Read More »

ঈদকে ঘিরে প্রবাসী আয় বেড়েছে

ঈদকে ঘিরে প্রবাসী আয় বেড়েছে। চলতি জুন মাসের ১৪ দিনেই দেশে ১৬৪ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ১০ শতাংশ বেশি। গত বছরের জুনের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১১৪ কোটি ৯০ লাখ ডলার। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। খাত সংশ্লিষ্টরা বলেছেন, প্রতি বছর ঈদকে ঘিরে বাংলাদেশি ...

Read More »

পুলিশের কাছে ভারি ‘মারণাস্ত্র’ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারি মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৪ জুন) সকাল ১১টায়  রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র। এরপর র‌্যাব-১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারি ...

Read More »

লন্ডন বৈঠকে ‘সন্তুষ্ট’ উভয়পক্ষ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছে। দেড় ঘণ্টার বৈঠক শেষে দুই পক্ষের প্রতিনিধিরা তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। শুক্রবার লন্ডনে বৈঠক-পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বৈঠকের আলোচনায় তারা সন্তুষ্ট হয়েছেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশ সময় দুপুর ...

Read More »