প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টিয় নতুন বছর ২০২১ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার খ্রিস্টিয় নতুন বছর ২০২১ উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়, আর কখনও বা কৃতকর্মের শিক্ষা নব-উদ্যোমে সুন্দর আগামীর ...
Read More »করোনায় আরও ২৮ জনের প্রাণহানি,শনাক্ত ১০১৪
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। যেখানে গতকাল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ২২ জনের। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫৫৯ জনে। গত চব্বিশ ঘণ্টায় করোনা রোগীর শনাক্তের সংখ্যা ১ হাজার ১৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ১৩ হাজার ৫১০ জনে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য ...
Read More »শিক্ষামন্ত্রীর নতুন করে এমপিওভুক্তির ঘোষণা
জানুয়ারিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন আহ্বান করা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন,‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা চূড়ান্ত হয়েছে। জানুয়ারিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন আহ্বান করা হবে।’ এর আগে গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন,এ অর্থবছরে এমপিওভুক্ত করা সম্ভব ...
Read More »করোনা পরিস্থিতি অনুকূলে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবো না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, করোনা পরিস্থিতি অনুকূলে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। তবে অনলাইনে শিক্ষাদান কার্যক্রম চলবে। আজ ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বই বিতরণ উৎসব উদ্বোধনের সময় তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ উৎসবের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী সময়মতো বই বিতরণের ব্যবস্থা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের পাঠ কার্যক্রম যেন ঠিকমতো চলে, ...
Read More »জাতীয় বই উৎসবের উদ্বোধন
করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এই বই উৎসবের উদ্বোধন করেছেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি জাতীয় বই উৎসবের উদ্বোধন করেন। রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে মূল অনুষ্ঠান হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে কয়েকজন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর ...
Read More »মহামারীর মধ্যেও ইতিহাস গড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। বছরের প্রায় শুরু থেকেই বাংলাদেশ হানা দেয় প্রাণঘাতী ভাইরাসটি। কিন্তু বছরজুড়ে এই মহামারীর মধ্যেও ইতিহাস গড়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে তা ৪৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা ...
Read More »লন্ডন থেকে আসা সব ফ্লাইট বন্ধের সুপারিশ
যুক্তরাজ্যে নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় লন্ডন থেকে আসা সব ফ্লাইট বন্ধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। ফ্লাইট বন্ধ না করা পর্যন্ত লন্ডন থেকে দেশে ফেরা যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালনেরও সুপারিশ করা হয়। ৩০ ডিসেম্বর বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির ...
Read More »করোনায় আরও ২২ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন প্রাণ হারিয়েছেন। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৫ জন। ৩০ ডিসম্বর বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে প্রতিদিনের মতো পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২৩৫ জনসহ এখন পর্যন্ত মোট ...
Read More »নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ তৈরি করবো: প্রধানমন্ত্রী
আগামীতে নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রথমবার সরকারে আসার পর খুলনা শিপইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দিই। এছাড়া, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের ডকইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দিই। লক্ষ্য হলো, আমাদের নিজস্ব শিপইয়ার্ডে আমরা যুদ্ধজাহাজও তৈরি করবো। যার কাজ ইতোমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি। তাছাড়া কক্সবাজারের পেকুয়াতে আমরা সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছি।’ বুধবার (৩০ ডিসেম্বর) ...
Read More »বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স থাকবে না
দেশের ৩১৫টি বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্স ভবিষ্যতে উঠিয়ে দেবে সরকার। এ সব কলেজের ডিগ্রি পাস কোর্সের পাশাপাশি কারিগরিসহ বিভিন্ন কোর্স খোলা হবে। এ প্রক্রিয়ায় যেতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি অনার্স মাস্টার্স থাকবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন,‘আমরা আর সনদধারী বেকার তৈরি করতে চাই না। প্রধানমন্ত্রী জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছেন। কাজেই যারা অনার্স-মাস্টার্স করবেন তারা বিশ্ববিদ্যালয় থেকেই ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur