বাংলাদেশ বিমানের সৌদিগামী ফ্লাইট ৬ জানুয়ারি চালু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌদি সরকার কর্তৃক নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ৬ জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদিআরবগামী ফ্লাইটসমূহ আবার নিয়মিতভাবে চলাচল করবে। তিনি বলেন, বাতিলকৃত ফ্লাইটসমূহের সম্মানিত যাত্রীগণকে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ প্রদত্ত সিডিউল অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে হবে। ...
Read More »করোনায় আরও ২৭ জনের মৃত্যু
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৩৫ জন। ৩ জানুয়ারি রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৩৫ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৬ হাজার ১৯ জন। আরও ২৭ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা ...
Read More »সরকারি চাকরিতে কোটা পুনরায় চালুর দাবি মুক্তিযুদ্ধমন্ত্রীর
সরকারি চাকরিতে কোটা পুনরায় চালুর দাবির পক্ষে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই কোটা বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের মূল্যায়ন প্রধানমন্ত্রী অবশ্যই করবেন উল্লেখ করে মোজাম্মেল হক আরও বলেন, রাজাকারের সন্তানদের দ্বারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যাবে না। প্রশাসনে যদি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক না থাকে, তাহলে সেখানে তারা সেই ...
Read More »করোনায় আরও ২৩ জনের মৃত্যু
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৮৪ জন। ২ জানুয়ারি শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬৮৪ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জন। আরও ২৩ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা ...
Read More »বিদায়ী বছর যেন প্রবাসী আয়ের
সদ্যবিদায়ী বছর যেন প্রবাসী আয়ের। ২০২০ সালে রেমিটেন্সে এযাবৎকালের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। করোনার প্রথমদিকে খাতটিতে বড় ধাক্কা লাগে। মার্চ ও এপ্রিলে আয় কমে যায়। তবে এরপরই বড় ধরনের উল্লম্ফন শুরু হয়। এখনো সে ধারা অব্যাহত রয়েছে। আর এতেই নতুন নতুন রেকর্ড হয় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ফলে অর্থনীতির সবচেয়ে ভালো সূচক হিসেবেই গত বছর পার করে প্রবাসী আয় ...
Read More »নারীনেত্রী আয়েশা খানম আর নেই
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম আর নেই (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ২ জানুয়ারি শনিবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আয়েশা খানম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রাতে তিনি ...
Read More »যুক্তরাজ্য ফেরত ১১ যাত্রী বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় দেশটি থেকে ফেরত প্রবাসীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত কার্যকর করা শুরু হয়েছে। ১ জানুয়ারি শুক্রবার সকালে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে আসা ১১ জন যাত্রীকে আশকোনা হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। করোনাভাইরাস মহামারির এক বছর পর যুক্তরাজ্যে ভাইরাসটির নতুন একটি ধরন শনাক্ত হওয়ায় বিভিন্ন দেশ ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ ...
Read More »করোনায় আরও ১৭ জনের মৃত্যু
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৯০ জন। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৯০ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৪ হাজার ৫০০ জন। আরও ১৭ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ ...
Read More »আতশবাজির মধ্য দিয়ে ২০২১ বরণ
বৃহস্পতিবার রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে বর্ণীল আলোকসজ্জা ও আতশবাজির মধ্য দিয়ে ২০২১ বরণ শুরু হয়। এর সাথে মহাকালের অমোঘ নিয়মে বিদায় নিলো ২০২০ সাল। করোনা মহামারির কারণে বিষাদের বছর হিসেবে ইতিহাসে থেকে যাবে এই সালটি। তারপরেও নতুন ও ভালোর আশায় ২০২১ কে বরণ করে নিচ্ছে দেশের মানুষ। কালের পরিক্রমায় শুরু হতে যাচ্ছে আরও একটি নতুন বছর। বিদায়ী বছরের হতাশা ...
Read More »সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি ১১ জানুয়ারি
ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বয়সসীমা শিথিল করা হয়েছে। ফলে এ বছর যেকোনো বয়সের শিক্ষার্থী পঞ্চম শ্রেণি পাশ করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এছাড়া, স্থগিত হওয়া ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে নির্দেশনা জারি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur