আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান সম্মতভাবেই আগামি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন,‘নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে সংবিধান সম্মতভাবেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ও নির্বাচনী পরিবেশ বিনষ্টের জন্য বিএনপি প্রস্তুতি শুরু করেছে।’ ওবায়দুল কাদের সোমবার ২০ সেপ্টেম্বর সকালে তাঁর বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ’ ...
Read More »ধাপে ধাপে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে : মাউশি ডিজি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেছেন, `আগামি ২০ সেপ্টেম্বর থেকে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দু’দিন ক্লাস করতে পারবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে সব ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।’ ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বরিশাল সরকারি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কাযক্রম এবং অ্যাসাইনমেন্ট’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান ...
Read More »নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে রোববার বিকালে নিউইয়র্ক পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট স্থানীয় সময় রোববার বিকাল ৫টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে নিউইয়র্কের জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম এবং জাতিসংঘে বাংলাদেশের ...
Read More »১৬০ ইউপি ও ৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে
প্রথম ধাপের স্থগিত ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এছাড়াও আজ দেশের ৯টি পৌরসভা ও স্থানীয় সরকার পরিষদের কয়েকটি উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। করোনা মহামারির কারণে স্থগিত প্রথম ধাপের ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৪৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ...
Read More »শিক্ষার্থীরা মানলেও অভিভাবকরা স্বাস্থ্যবিধি মানছেন না
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ জায়গায় অভিভাবকেরা সেটা মানছেন না জানিয়ে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, স্বাস্থ্যবিধির বিষয়টি আমরা কঠোর নজরদারিতে রেখেছি। প্রতিষ্ঠানের কোথাও দৃশ্যমান আবর্জনা বা লক্ষণীয় হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১৯ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় ডেঙ্গুর ...
Read More »দুর্নীতিবাজরা যেন শাস্তি পায়: দুদককে রাষ্ট্রপতি
দুর্নীতিবাজরা যাতে শাস্তি পায় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমনের কমিশন (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার মো. জহুরুল হক বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে ...
Read More »না জানিয়েই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পাঠদান ঠিকমতো হচ্ছে কিনা, তা যাচাইয়ের জন্য পূর্ব ঘোষণা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার ১৯ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পরিদর্শন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন,“শিক্ষার্থীরা মাস্ক পরেছে, তারা সবাই বলেছে—হাত সেনিটাইজড করেছে। পরিষ্কারের ...
Read More »টিকা শেষে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিতে পারবে : শিক্ষামন্ত্রী
আগামি ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রম শেষে নিজ নিজ ক্যাম্পাস খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। আজ রবিবার ১৯ সেপ্টেম্বর সকালে রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানলে সংক্রমণ বাড়ার শঙ্কা নেই। আগামি ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা কার্যক্রম শেষ করার পর ক্যাম্পাস খোলার ...
Read More »খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে এবং আগের সব শর্ত বহাল রেখে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার আমাদের কাছে আবেদন করেছিলেন। আমরা তা পরীক্ষা-নিরীক্ষা করে তার মুক্তির মেয়াদ চতুর্থ দফায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তিনি ...
Read More »করোনায় আরও ৩৫ জনের মৃত্যু
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ১৮২ জন মারা গেলেন ভাইরাসটিতে। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল মৃত্যু হয়েছিল ৩৮ জনের। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৯০ জনের। এ নিয়ে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur