একের পর এক করোনার ধাক্কা সামাল দিতে গিয়ে নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা যখন অসহায়ত্বের চরমে পৌঁছেছেন, ঠিক সেই সময়ে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি তাঁদের জন্য হয়ে দাঁড়িয়েছে মড়ার উপর খাঁড়ার ঘা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে সরকারও। ফলে প্রতিদিনের ব্যয় নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য। এ অবস্থায় সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে তাঁরা ভিড় করছেন ট্রেডিং করপোরেশন অব ...
Read More »খালেদা জিয়ার হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা
গণতন্ত্রের প্রতি অসামান্য অবদানের জন্য ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে এই সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)। মঙ্গলবার সন্ধ্যার পর খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় গিয়ে চেয়ারপারসনের হাতে এই সম্মাননা তুলে দেন মহাসচিব। এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে কানাডার প্রতিষ্ঠানটির দেওয়া ক্রেস্ট ও ...
Read More »আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে: প্রধানমন্ত্রী
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জনগণ ভোট দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আশা করি- জনগণ আমাদের ভোট দেবে। কারণ একটা দেশকে আমরা বদলে দিয়েছি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণের ওপর আমাদের আস্থা আছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি এ আশা প্রকাশ করেন। ...
Read More »মাথাপিছু আয় বেড়ে ২৫৯১ ডলার
দেশের মাথাপিছু আয় ২৫৫৪ ডলার থেকে বেড়ে ২৫৯১ ডলার হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।তিনি বলেন,` ২০২০-২১ অর্থবছরে চূড়ান্ত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪১৬ বিলিয়ন ডলার। মাথাপিছু আয় ২৫৫৪ ডলার থেকে বেড়ে হয়েছে ২৫৯১ ডলার (চূড়ান্ত)। আর জিডিপি প্রবৃদ্ধির হার হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ।’ মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী। সকালে জাতীয় ...
Read More »বর্জ্য শোধনাগার হবে শহরের বাইরে: প্রধানমন্ত্রী
পরিবেশ দূষণরোধ ও দুর্গন্ধ ঠেকাতে শহরের বাইরে বর্জ্য শোধনাগার নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সরকার প্রধান এই নির্দেশনা দেন বলে বৈঠক শেষে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ...
Read More »করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৫৪
দেশে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে। সোমবার দেশে করোনায় ৩৮ জনের মৃত্যু হয়। ওই সময়ে নতুন করে ...
Read More »প্রবৃদ্ধি ৬ দশমিক ৯৪, জিডিপি ৪১৬ বিলিয়ন ডলার
গত অর্থবছরে (২০২০-২১) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার সাময়িকভাবে ৪১১ বিলিয়ন ডলারের সমপরিমাণ হিসাব করা হয়েছিল। জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল ৫ দশমিক ৪৩ শতাংশ। তবে ২০০৫-০৬ অর্থবছর থেকে পরিবর্তন করে ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরায় প্রবৃদ্ধির হার বেড়েছে। অর্থবছরের চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধির হার বেড়ে ৬ দশমিক ৯৪ শতাংশ হয়েছে। মোট জিডিপির আকারও বেড়ে ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ...
Read More »বিদেশ যেতে জমি না বেচে ব্যাংকঋণ নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের সুরক্ষার জন্য একগুচ্ছ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝুঁকি কমাতে প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ নেওয়ার কথাও বলেছেন তিনি। এ ব্যাপারে সচেতন করতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান ...
Read More »নিজের গাছ কাটতেও অনুমোদন লাগবে, আইনের খসড়া প্রস্তুত
নিজের জমির গাছ কাটতেও সরকারের অনুমোদন লাগবে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন ২০২২ খসড়ায় এ কথা বলা হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়াটি তোলা হয়। দুপুরে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বনশিল্প উন্নয়ন আইনে একটি করপোরেশন থাকবে। সেখানে একজন চেয়ারম্যান এবং পরিচালকের সমন্বয় বোর্ড গঠন হবে। বোর্ড সব ধরনের নীতিগত সিদ্ধান্ত ...
Read More »করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৯৩৬৯
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২৭ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭০ হাজার ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur