আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির জাতীয় সম্মেলনের অভ্যর্থনা উপ-কমিটির সভায় ওবায়দুল কাদের বলেন, আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে মেট্রোরেল উদ্বোধন করবেন। এর আগে গত ১২ ডিসেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট ...
Read More »আগামিকাল মহান বিজয় দিবস
আগামিকাল মহান বিজয় দিবস,বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূ-খন্ডের নাম জানান দেয়ার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন,৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান,১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ,২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম ...
Read More »প্রধানমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়েছে, আজ ১৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী ভাষণ দিবেন। তাঁর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন,বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেল এবং বেতার কেন্দ্রগুলো সম্প্রচার করবে। ১৫ ডিসেম্বর ২০২২ এজি
Read More »লঙ্ঘন নয়, আওয়ামী লীগ দেশে মানবাধিকারের সুরক্ষা দেয়: প্রধানমন্ত্রী
যারা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে, তাদের জবাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ এ দেশে মানবাধিকার লঙ্ঘন করে না, সুরক্ষা দেয়। আওয়ামী লীগ মানুষের অধিকার নিশ্চিত করে। আওয়ামী লীগ দেশের সমস্যা সমাধান করে। মানুষের জন্য কাজ করে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মানবাধিকার ...
Read More »বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে তিন স্তরের নিরাপত্তা
মাত্র দু’ দিন পর মহান বিজয় দিবস। দিবসটি উদযাপন করতে মুখিয়ে রয়েছে গোটা জাতি। আগামি শুক্রবার বিজয়ের আনন্দ উদযাপন ও শহীদদের শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপ্রধানসহ দেশের সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সাভারের স্মৃতিসৌধে আসবেন। দিবসটি উপলক্ষে ও শহীদদের নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে তিন স্তরের নিরাপত্তার চাদরে স্মৃতিসৌধের পুরো এলাকা ঢাকা থাকবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান রিপন। আজ বুধবার ...
Read More »২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
আগামি ২৬ মার্চের আগে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বুধবার ১৪ ডিসেম্বর সকাল ৮টার দিকে রায়েরবাজার বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না-জাতির এই দাবির সঙ্গে একমত উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাকিস্তান আমলের চেয়ে ভালো আছি- এই ...
Read More »শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে দখলদার পাকিস্তানি বাহিনীর পৃষ্ঠপোষকতায় তাদের এ দেশীয় দোসর আলবদর ও আলশামস বাহিনীর গুপ্তঘাতকেরা নৃশংসভাবে হত্যা করেছিল দেশের কৃতী সন্তান বুদ্ধিজীবীদের। ৯ মাসের যুদ্ধের শেষ দিকে বাঙালি জাতি যখন আসন্ন বিজয়ের আনন্দে উদ্বেলিত, ঠিক সেই মুহূর্তে বাঙালির মেধা ও মননকে ধ্বংস করার জঘন্য তৎপরতায় মেতে ওঠে গুপ্তঘাতকেরা। ১৯৭১ সালের ১৩ ও ১৪ ডিসেম্বর রাতের আঁধারে কেবল ঢাকা শহরেই ...
Read More »শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আজ শোকাবহ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটিতে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কথা ...
Read More »রমজানে ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ
ডলার সংকটের মধ্যে পবিত্র রমজানে ব্যবহৃত খাদ্যপণ্য বাকিতে আমদানির সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। রোজায় ব্যবহৃত যে সব পণ্য বাকিতে আমদানিতে করা যাবে সেগুলো হলো—ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর। নির্দেশনায় বলা হয়েছে, ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর ৯০ ...
Read More »হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ ১৫ জানুয়ারি
হালনাগাদ ভোটার তালিকার খসড়া আগামী ১৫ জানুয়ারি প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ১২ ডিসেম্বর সব থানা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো ইসির এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবার ২ জানুয়ারি খসড়া প্রকাশ হলেও এবার ১৩ দিন পেছাচ্ছে। ইসির সহকারী সচিব মো.মোশাররফ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়,উপজেলা বা থানা নির্বাচন অফিসাররা আগামি ১৫ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur