Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

দেশের ইতিহাসে বৃহত্তম জানাজা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয় বেগম জিয়াকে। বুধবার দুপুর তিনটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে তার জানাজার নামাজ সম্পন্ন হয়। লাখো মানুষের ...

Read More »

অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার পর জানাজা শেষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক আপসহীন এই নেত্রীকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার স্মরণকালের বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখ ...

Read More »

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন

ec

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১১ লাখ ২৫ হাজার ২ শ ৬৩ জন ভোটার নিবন্ধন করেছেন। ভোটারদের অনুরোধের প্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন । আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ ৯ লাখ ৮০ হাজার ৪ শ ২৪ জন ...

Read More »

বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

bGp ===

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার ৩১ ডিসেম্বর বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এ জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা ...

Read More »

বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ

Manik----

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের অংশগ্রহণ। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আসা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের বিশাল ভিড় সামলাতে এবং জানাজা প্রক্রিয়া সহজ করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেয়া হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যান সংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ উন্মুক্ত ...

Read More »

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

পতাকায় মোড়ানো গাড়িতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে। মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে তার কফিন রাখা হবে। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার পর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পথে গাড়িটি রওনা হয়। এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে সকাল সাড়ে ৯টার ...

Read More »

পুতুল থেকে খালেদা জিয়া, গৃহবধূ থেকে দেশনেত্রী

জীবনের অনিবার্য গন্তব্যে চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যাবার বেলায় তিনি রেখে গেছেন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার দৃষ্টান্ত। দ্বিতীয় মহাযুদ্ধের শেষভাগে ১৯৪৫ সালে বেগম খালেদা জিয়ার জন্ম উত্তরবঙ্গের ছায়াঘেরা শহর— দিনাজপুরে। সাংবাদিক মাহফুজ উল্লাহ বেগম জিয়ার জীবনীগ্রন্থ ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’–এ লিখেছেন, বেগম জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি আরও ...

Read More »

শেষবার গুলশানের বাসায় খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নিয়ে যাওয়া হয়েছে।  এর আগে, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে মরদেহ বের করা হয়।  গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নিয়ে যাওয়া হয়। নেতাকর্মী ও স্বজনেরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। এরপর গুলশান থেকে খালেদা জিয়াকে ...

Read More »

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দ, বিদেশি সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো গভীর শোক প্রকাশ করেছে। এ ছাড়া তার রাজনৈতিক উত্তরাধিকারকে শ্রদ্ধা এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শোক প্রকাশ করেন বিশ্বনেতারা। বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে খালেদা জিয়ার অবদানের কথা স্বীকার করে শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে মার্কিন দূতাবাস এক শোকবার্তায় জানিয়েছে, সাবেক ...

Read More »

খালেদা জিয়ার প্রয়াণে শোক বইয়ে সই করলেন ২৮ দেশের কূটনীতিক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমেছে কূটনৈতিক মহলে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ২৮টি দেশের প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এদিন ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জননন্দিত নেত্রী। তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক অঙ্গনের ...

Read More »