চাঁদপুর সদর উপজেলার শহীদ বুদ্ধিজীবী এবি তালুকদারের আজ ৪৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের ১৪ই ডিসেস্বর দেশ স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়েছে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বশির আহমেদ তালুকদারের বড় ছেলে শহীদ বুদ্ধিজীবী এবি তালুকদাররের জীবন। ১৯৭১ সালের ১৪ ই ডিমেস্বর বিকালে ঢাকায় তার নাখাল পাড়া বাসা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী পাকিস্থান ও আলবদর ...
Read More »চাঁদপুরে এবার ১ হাজার ১শ মে.টন ডাল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ
চাঁদপুর জেলায় চলতি অর্থবছর এ বছরের মৌসুমে মসুর, খেসারি,মাসকলাই ও মুগ উৎপাদন লক্ষ্যমাত্রা হচ্ছে ১ হাজার ১শ ৯৭ মে.টন এবং চাষাবাদ হচ্ছে ১ হাজার ৪৬ হেক্টর জমিতে । প্রাপ্ত চাঁদপুর কৃষি অধিদপ্তরের তথ্যে জানা গেছে, ২০১৯-২০ রবি ফসলের আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণে মসুর ডালের আবাদ লক্ষ্যমাত্রা ৩৫০ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ৪৭২ মেট্রিক টন। খেসারি ডালের আবাদ ২৮২ হেক্টর ...
Read More »বিজয়ের মাসে পতাকা ফেরি
দেশের পতাকা এঁকে দিবো আমি, তোমার দুটি চোখে, বাসবে ভালো আমাকে তুমি, বাসবে বাংলাদেশকে……। জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেলের কণ্ঠে গাওয়া গানের কথার মতোই বলতে হয় লাল সবুজের পতাকা দেখলেই যেনো তার গোলক বৃত্তে হেসে উঠে বাংলাদেশ। প্রিয় জন্মভূমি স্বদেশ। আর মাত্র দু’দিন পরই ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান এ দিবসটিকে সামনে রেখে তা উদযাপন করার জন্য বিভিন্ন ...
Read More »মুজিববর্ষের বঙ্গবন্ধু স্মারক গ্রন্থে লেখা আহ্বান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে জেলা প্রশাসন,চাঁদপুর কর্তৃক স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ গ্রন্থে সন্নিবেশের জন্য চাঁদপুর জেলার সকল উপজেলার সর্র্বস্তরের আগ্রহী জনগণ হতে বঙ্গবন্ধু বিষয়ক স্মৃতিচারণমূলক লেখা,বঙ্গবন্ধু বিষয়ক মৌলিক গল্প,কবিতা, ছড়া,প্রবন্ধ, বঙ্গবন্ধুর বিরল আলোকচিত্র,চাঁদপুরে বঙ্গবন্ধুর আগমন ও স্মৃতিধন্য স্থানের বর্ণনা ও ছবি, বঙ্গবন্ধুর সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ ও সংযোগের তথ্য প্রমাণ বা দলিলাদি,বঙ্গবন্ধুর স্বহস্তে ...
Read More »চাঁদপুরে চরমোনাই মাহফিলে দেশবাসী ও মুসলিম উম্মাহর জন্য দোয়া
চরমোনাই মাহফিলের নমুনায় চাঁদপুরে তিন দিন ব্যাপি মাহফিলের আখেরী মোনাজাত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সকালে স্টার আলকায়েদ জুটমিল মাঠে ৩ দিন ব্যাপি মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। আখেরি মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মাহর জন্য বিশেষভাবে দোয়া করা হয়। মোনাজাত পূর্ব সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, ইবাদত ...
Read More »সিএনজি স্টেশনের স্থায়ী সমাধান হবে কি?
ছবিটি চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র শপথ চত্বর মোড়ের চাঁদপুর টাওয়ার হতে হাকিম প্লাজা পর্যন্তের চিত্র। প্রায়ই শপথ চত্বর মোড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হতে দেখা যায়। কখনো কখনো এই যানজট শপথ চত্বর হতে মিশন রোড, কিংবা ছায়াবানী মোড় পর্যন্ত লেগে থাকতে দেখা যায়। সড়কের যানজট সৃষ্টি হয় দীর্ঘ থেকে আরো দীর্ঘতর। আর এই যানজটের কারনে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও বিভিন্ন ...
Read More »ডাকাতিয়ায় জাহাজ থেকে পানিতে ফেলে শ্রমিক হত্যা: আটক ১
চাঁদপুরের হাজীগঞ্জে এক শ্রমিক আরেক শ্রমিককে ধাক্কা দিয়ে পানিতে ফেলে হত্যা করার অভিযোগে শ্রমিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সকালে আলীগঞ্জ বালুমহালের ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। দুপুরের খাবারের তালিকা নিয়ে দুই শ্রমিকের মধ্যে কথা কাটা-কাটিতে ধাক্কা মেরে পানিতে ফেললে ওই শ্রমিক মৃত্যুবরণ করে। নিহত নির্মাণ শ্রমিক মো.জাহিদ হাসান লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার ইসলামগঞ্জ ইউনিয়নের হাটহাজারী গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ...
Read More »চাঁদপুরের একজনসহ জেলা রেজিস্ট্রার পদে ৮ জনের পদোন্নতি
৮ সাব-রেজিস্ট্রারকে জেলা রেজিস্ট্রার পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (১১ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ পদোন্নতি দিয়ে আদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে তাদের পদায়নও করা হয়েছে। ময়মনসিংহ মুক্তগাছার সাব-রেজিস্ট্রার আব্দুল বাছেদ তালুকদারকে কক্সবাজার জেলা রেজিস্ট্রার, ঠাকুরগাঁও সদরের সাব-রেজিস্ট্রার আব্দুস সালামকে পদোন্নতি দিয়ে নওগাঁর জেলা রেজিস্ট্রার, চট্টগ্রাম পাহাড়তলীর সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলামকে পদোন্নতি দিয়ে চুয়াডাঙ্গার রেজিস্ট্রার করা ...
Read More »চাঁদপুরে র্যাবের অভিযানে দু’জনের কারাদণ্ড
চাঁদপুরে র্যাব-১১ এর অভিযানে দুইজনকে কারাদণ্ড, এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা ও ডিজিটাল স্টুডিও সীলাগালা করেছে ভ্রাম্যমান আদালত। একই সময়ে চাঁদপুর সদর নির্বাচন অফিসের পিয়ন আব্দুর রবকে পাসপোর্ট ও পাসপোর্ট ফরমসহ আটকের পর বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব ও ...
Read More »হাইমচর নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন যারা
আসন্ন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ৫ চেয়ারম্যান, ১২ ভাইস চেয়ারম্যান ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীল মনোনয়নপত্র সংগ্রহ করেছে। হাইমচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন জানান আজ বিকেল ৫টা পর্যন্ত ২০ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামীলীগ হতে মনোনীত প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, বিএনপি মনোনীত প্রার্থী মো. ইসহাক খোকন। অন্যান্যরা হলেন, উপজেলা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur