Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় কলেজে উন্নীত

চাঁদপুর পৌরসভা পরিচালিত নতুন বাজার এলাকায় অবস্থিত পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করা হয়েছে। আগামি বছর ২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। চাঁদপুর পৌরসভার নিজস্ব অর্থায়নে পরিচালিত ৭টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩টি মাধ্যমিক ও ৪টি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক তথা হাইস্কুলগুলোর মধ্যে রয়েছে:পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়,পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ও হাফেজ ...

Read More »

৪৮ ঘন্টা বিদ্যুৎহীন মতলবে, রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে মতলব দক্ষিণ উপজেলায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুটি এবং বিভিন্ন গাছ ও গাছের ডালপালা ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে অধিকাংশ এলাকায় তার ছিঁড়ে লান্ডভন্ড হয়ে গেছে। যার ফলে পুরো উপজেলায় গত ৪৮ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল নেটওয়ার্ক সঠিকভাবে পাওয়া যায়নি। উপজেলার নায়েরগাঁও, নারায়ণপুর,উপাদী উত্তর, উপাদী দক্ষিণ এবং মতলব পৌরসভার বেশ কয়েকটি ...

Read More »

কচুয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি

চাঁদপুরের কচুয়ায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি,বৈদ্যুতিক খুটি ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে বড়বড় গাছ উপড়ে পড়ে দোকানপাট ভাঙচুর,বৈদ্যুতিক সংযোাগ বিচ্ছিন্ন হওয়া দুভোর্গে পড়েছে অনেকে। ফলে গুরুত্বপূর্ন অনেক সড়েকের গাছ ভেঙ্গে রাস্তা ভেঙ্গে পুকুরে তলিয়ে গেছে এবং কৃষকের ফসলি জমিতে আমন ও বোরো ধানের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। সরেজমিনে কাদলা ইউনিয়নের ...

Read More »

চাঁদপুরে মেঘনা নদী থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে চাঁদপুর কোষ্টগার্ড। উদ্ধারকৃত মৃতব্যক্তি পুরুষ। তার আনুমানিক বয়স হবে ৪০। তবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে হাইমচর উপজেলার কাটাখাল লঞ্চঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, অনুমানিক সকাল সাড়ে ৮টায় ...

Read More »

মতলবে গাছপালা ও ঘরবাড়ি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তোড়ে চাঁদপুরের মতলব দক্ষিণে গাছপালা ও ঘরবাড়ি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উপজেলার পৌরসভা, ইউনিয়নসহ প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎবিচ্ছিন্ন এসব অঞ্চল।   বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে চাঁদপুর শহরে কয়েকটি লাইনে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করেছে। সেসব লাইনেও বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যেই ছিল। ...

Read More »

চাঁদপুরে ৭ নম্বর বিপদ সংকেত, লঞ্চ চলাচল বন্ধ

ধেয়ে আসা ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাব ফেলতে শুরু করেছে। এতে নদীবিধৌত জেলাগুলোর অন্যতম চাঁদপুরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ২৪ অক্টোবর সোমবার ভোররাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হচ্ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে অফিসগামী ও শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। বৃষ্টিতে মানুষ ছাতা মাথায় যে যার কর্মস্থলে ছুটে চলেছেন। ইতোমধ্যে আবহাওয়া অধিপদপ্তর থেকে চাঁদপুরকে ৭নম্বর বিপদ সংকেতের আওতায় রাখা হয়েছে। সাময়িক বন্ধ করে ...

Read More »

চাঁদপুরে ইলিশ শিকারের দায়ে ৫২ জেলে আটক

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৫২ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। ২৩ অক্টোবর রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী পদ্মা-মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। চাঁদপুর সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জাগো নিউজকে জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে সদর ...

Read More »

‘ঘূর্ণিঝড় সিত্রাং’ চাঁদপুরসহ যেসব জেলা ঝুঁকিতে

অবশেষে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় সিত্রাংয়ে রূপ নিয়েছে। এর ফলে দেশের সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বাড়িয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৬) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর ...

Read More »

ধানমণ্ডিতে ছুরিকাঘাতে হাজীগঞ্জের মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু

রাজধানীর ধানমন্ডি লেকের পাড় থেকে শাহাদাত হোসেন মজুমদার নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ২০ গজ দূরে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহাদাত রাজধানীর কলাবাগান এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জের পিরোজপুর গ্রামের মজুমদার বাড়ী। তার ২ ছেলে এক মেয়ে ও স্ত্রী রয়েছে। রোববার (২৩ অক্টোবর) ...

Read More »

চাঁদপুরে দুই লাখ মিটার কারেন্টজালসহ আটক ১৫

চাঁদপুরে পদ্মা-মেঘনায় মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের অভিযানে প্রায় দুই লাখ মিটার কারেন্টজাল ও ১০৬ কেজি ইলিশ জব্দসহ ১৫ জেলেকে আটক করা হয়েছে। আজ শনিাবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মুসার নেতৃত্বে চাঁদপুর নৌ-সীমানার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। জানা যায়, অভিযানে দুই লাখ পাঁচ হাজার মিটার কারেন্টজাল, ১০৬ কেজি ইলিশসহ একটি মাছ ধরার নৌকা জব্দ করা ...

Read More »