আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোন অনিশ্চয়তার কারন নেই। আমাদের দেশে নিজস্ব সংবিধান আছে। যথা সময়ে যথা নিয়মে আইন-কানুন মেনে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এখানে ভিন্ন কিছু চিন্তা করার কোন অবকাশ নেই।’ ১৪ জুলাই শুকোবার দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব ...
Read More »চাঁদপুরে খেলাফত যুব মজলিসের মানববন্ধন
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাও. মামুনুল হকসহ কারাবন্দী সকল আলেমদের মুক্তির দাবীতে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর সদর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য ...
Read More »আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষে চাঁদপুর পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের পুরাণ বাজার নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বর্ধিত সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি। ডা. দীপু মনি বলেন, যুবলীগের ইতিহাস দীর্ঘ সংগ্রামের ইতিহাস। যুবলীগ ...
Read More »শিক্ষাক্রমের পরিবর্তনের ফলাফল দেখতে আরও সময় লাগবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, ‘শিক্ষাক্রমের পরিবর্তনের ফলাফল দেখতে আরও কয়েক বছর সময় লাগবে। ২০০৮ সালে আমাদের নির্বাচনী ইশতিহারে অঙ্গীকার ছিল আমরা শিক্ষার সকল পর্যায়ের মান উন্নয়ন করবো। সে কাজটি আমরা খুব বড় আকারে করেছি। শিক্ষার মান একদিনে উন্নত হয় না, কিন্তু আপনাকে কাজটা করতে হবে।’ শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী ...
Read More »চাঁদপুরে ইয়াবাসহ দম্পতি গোয়েন্দা পুলিশের হাতে আটক
চাঁদপুর শহরে স্বামী ইয়ার হোসেন ও স্ত্রী শাহানারা বেগমকে ১২শ’ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা পুলিশ আটক করেছে। ১৩ জুলাই বৃহস্পতিবার দুজনকে পুলিশ আদালতে হাজির করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া নির্দেশ দিয়েছেন। সে আদেশে পুলিশ তাদের জেলা কারাগারে পাঠিয়ে দিয়েছে। চাঁদপুর শহরের বকুলতলার এলাকার সানুর ভাড়া করা বাসায় অভিযান পরিচালনা করে ১২শ পিস ইয়াবা উদ্ধার করা ...
Read More »চাঁদপুরে ডাকাতিয়ায় বালু উত্তোলনের সময় ড্রেজারসহ আটক ৪
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতিয়া নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ ৪জনকে আটক করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোরে চাঁদপুর নৌ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। আটক ব্যাক্তিরা হলেন-গাছতলা ব্রিজ সংলগ্ন এলাকার বালু ব্যবসায়ী আবুল কালাম পাঠান (কালু), ড্রেজার শ্রমিক মো. নুরুজ্জামান, সাকিল খান ও মিজান বেপারী। বিষয়টি নিশ্চত ...
Read More »পরিবেশের ক্ষতি কমিয়ে তৈরি হবে ‘মেঘনা সেতু’
পরিবেশ বিশেষজ্ঞ ড. সমর কুমার ব্যানার্জি বলেছেন, যতটুকু সম্ভব পরিবেশ ও নদীর ক্ষয়ক্ষতি কমিয়ে শরীয়তপুর-চাঁদপুরে মেঘনা নদীর উপর একটি সেতু নির্মাণ হবে। আমরা সে বিষয়টি নিয়ে পর্যালোচনা করছি এবং সরেজমিন পরিদর্শন করছি। নদীর পানি যাতে দূষিত না হয় সে বিষয়টি আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আর এ কাজটি করার জন্য আমরা দু’ জেলার অংশের লোকদের সাথে মতবিনিময় করছি। বৃহস্পতিবার ১৩ জুলাই ...
Read More »চাঁদপুর সরকারি হাসপাতালে থ্যালাসেমিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সুরিয়া বেগম (৬৫) নামের থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১২ জুলাই বুধবার রাতে হাসপাতালের ৪র্থ তলার মহিলা ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারী বৃদ্ধা সুরিয়া বেগম চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদি এলাকার হাফেজ ঢালীর স্ত্রী। তার স্বজনরা জানান,গত চার বছর পূর্বে সুরিয়া বেগমের থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। তারপর থেকে তারা প্রতিমাসে এবং দুই ...
Read More »মতলবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গত ৬ দিনে বিভিন্ন বয়সী ১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৭-১২ জুলাই বুধবার বিকেল ৫টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। বুধবার দুপুরে হাসপাতালে ঘুরে দেখা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভর্তি হওয়া নিহা আক্তার (১৭), আসমা আক্তার (৩০), বশির আহম্মেদ (৩২) ...
Read More »চাঁদপুর মহমায়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
চাঁদপুর সদর উপজেলার মহামায়া পূর্ব বাজার সংলগ্ন একটি মার্কেটের আওয়ামী লীগ কার্যালয়সহ ৬-৭ টি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনের লেলিহান শিখা মূহূর্তেই পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। ১১ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহামায়া পূর্ব বাজার স্টেশন রোডে বিল্লাল পাটওয়ারী ও মোঃ শহীদউল্যাহ এর যৌথ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur