Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

শিক্ষার্থীদের স্মার্ট সিটিজেন হিসাবে গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক

সারাদেশের ন্যায় চাঁদপুরেও উৎসবমুখবর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে মাধ্যমিক পর্যায়ের বই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, আজকে সারা বাংলাদেশে প্রায় ৩ কোটি শিক্ষার্থীকে প্রায় ৩০ কোটি বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এরমধ্যে চাঁদপুর জেলায় ১২ লক্ষ ৩৬ ...

Read More »

সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: মেয়র

চাঁদপুরে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রমের শুরু হয়েছে। ১ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, আমাদের সন্তানদের ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হয়ে গড়ে তোলা খুব বেশি জরুরি। তারা ভালো মানুষ ...

Read More »

বছরের প্রথম দিনে ফরিদগঞ্জে অগ্নিকাণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব সাফুয়া এলাকার সাদেক ভ্যারাইটিজ স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ১ জানুয়ারি সোমবার গভীর রাত আনুমানিক তিন ঘটিকার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের কোন মালামাল রক্ষা করা যায়নি। দোকানের মালিক ...

Read More »

বিএনপি জনবিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল : মায়া চৌধুরী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা মার্কার এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ৩১ ডিসেম্বর রবিবার বিকালের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর -২ নির্বাচনী আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এ সময় নৌকার প্রার্থী মায়া চৌধুরী তার বক্তব্যে বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে ...

Read More »

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শান্ত, সম্পাদক সুমন

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ৩৯ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিতে শাহাদাত হোসেন শান্ত (দৈনিক মানবকণ্ঠ) সভাপতি ও মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়) সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। আর প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এনটিভির শরীফুল ইসলাম। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটি অনুমোদন লাভ করে। কমিটি ঘোষণার পর নবাগত সভাপতি ...

Read More »

ভোটার উপস্থিতি বেশি হলে নৌকার ভোট বাড়বে: মায়া চৌধুরী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দাবী করবো উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিবেন। শনিবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভা কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী, চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ...

Read More »

চাঁদপুরে প্রাইভেটকারে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

প্রাইভেটকারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে চাঁদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ৩০ ডিসেম্বর শনিবার রাতে সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের বহরিয়া বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেনঃ ১) মো: রনি কবিরাজ (৩৯), মো: রাব্বি মিয়া (২৪) ও মো: জাকির হোসেন (২৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী ...

Read More »

‘আপনাদের মেয়েকে নৌকায় ভোট দিয়ে আবার সেবা করার সুযোগ করে দেবেন’

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল খানের নির্দেশে নৌকার প্রার্থীদের জয়ী করতে সদস্যদের তাদের নিজ জেলায় কাজ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ যুবলীগ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী চাঁদপুরের দায়িত্বপ্রাপ্ত হিসেবে যুবলীগের কেন্দ্রীয় সদস্য, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটির ...

Read More »

‘গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা দেয়ার প্রস্তাব করবো’

আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম দিনব্যাপী শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ মেহের উঃ ও শাহরাস্তি পৌর সভার বিভিন্ন এলাকায় পথসভা বক্তব্য রাখেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করছি মানুষ শান্তিতে রয়েছে কোন প্রকার সন্ত্রাসীকে আমরা সহ্য করবো না। আমার এলাকার জনগণ সন্ত্রাসী কে পাত্তা দেয় না। ...

Read More »

চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল চরাঞ্চল থেকে উদ্ধার করেছে পিবিআই

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে এখলাছপুর ইউনিয়নের বোরচর এলাকা হতে ৮টি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ ডিসেম্বর মোটরসাইকেল চুরি যাওয়া চাঁদপুর সদর মডেল থানার একটি মামলার সূত্র ধরে পিবিআই ...

Read More »