চাঁদপুর অরুণ নন্দী সুইমিং পুলে ‘সেরা সাতাঁরুর খোজে বাংলাদেশ’-এর বাছাই পর্ব রোববার (৪ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহামেদ। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ-বাহিনীর লে. কমান্ডার এসএম মাহমুদুর রহমান ও চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। জেলা ক্রীড়া সংস্থার ...
Read More »মাদকবিরোধী অভিযানে আবারো শ্রেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা ইসমাইল
চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) কর্মকর্তা এসআই (উপপরিদর্শক) খন্দকার মো. ইসমাইল মাদকবিরোধী অভিযানে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারের স্বপ্ন ‘মাদক মুক্ত চাঁদপুর’ বাস্তবায়নে আবারো শ্রেষ্ঠ হয়েছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা ও অপরাধ দমন সভায় আগস্ট মাসে সর্বোচ্চ মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী হিসেবে পুলিশ সুপার শামসুন্নাহার তাকে পুরস্কার ও সনদ তুলে দেন। এর সাথে একই ...
Read More »তারেকের কারামুক্ত দিবসে চাঁদপুর ছাত্রদলের ‘দায়সারা’ কর্মসূচি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারা মুক্তি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদল ‘দায়সারা’ ঘরোয়া কর্মসূচি পালন করেছে। ছাত্রদলের প্রাণপুরুষ হিসেবে তারেক রহমানকে মনে করলেও, চাঁদপুর জেলা ছাত্রদলের কর্মসূচিতে তেমন কিছু দেখা যায়নি। এ দিনটিতে চাঁদপুর জেলা বিএনপি প্রেসক্লাবে প্রতিনিধি সম্মেলন করলেও কর্মসূচির ব্যানারে ছিলো না দিবসটি সংক্রান্ত কোনো বিষয়। নেতৃবৃন্দের বক্তব্যে স্থান পায়নি কারামুক্ত ...
Read More »প্রকৃত ইসলাম কখনো জঙ্গিবাদ হতে পারে না : এসপি শামসুন্নাহার
‘প্রকৃত ইসলামের কথা না বলে ইসলামের নাম ভাঙ্গিয়ে মানুষ হত্যা করছে। ভুল শিক্ষা দিয়ে জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে। প্রকৃত ইসলাম কখনো জঙ্গিবাদ হতে পারে না।’ শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর টেকনিক্যাল স্কুূল ও কলেজের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নার এসব কথা বলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি আরো ...
Read More »তারেকের কারামুক্ত দিবসে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে ইব্রাহীম জুয়েল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র ভাইস চেয়ারম্যান যুক্তরাজ্যে চিকিৎসাধীন তারেক রহমানের ৯ম কারামুক্ত দিবসে শনিবার (৩ সেপ্টেম্বর) চাঁদপুরে ইব্রাহীম জুয়েল প্রতিবন্ধী ও দুস্থদের পাশে দাঁড়িয়েছেন। এ দিন সকাল ১১টায় চাঁদপুর টাইমস কার্যালয়ের সামনে প্রতিবন্ধী, গরীব, অসহায় ও দুস্থদের মাঝে শাড়ী-কাপড়, লুঙ্গি, সেমাই, নগদ অর্থ বিতরণ করেন। এর আগে চাদঁপুর জেলা বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, পৌর বিএনপির সাবেক যুগ্ম ...
Read More »ইসলাম মানবতার কথা ও শান্তির বাণী প্রচার করে :চাঁদপুর জেলা প্রশাসক
চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘ইসলাম মানবতার কথা বলে ও শান্তির বাণী প্রচার করে। এ কথাগুলো সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমাদের সন্তানরা যাতে ভুল পথে না যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে।’ শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সরকার কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক ...
Read More »চাঁদপুর জেলা বিএনপির প্রতিনিধি সভা
তারেক রহমানের কারামুক্ত দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর জেলা শাখার প্রতিনিধি সভা শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক কর্ণেল (অব:) আনোয়ারুল আজিম। তিনি বলেন, ‘আমারা যারা বিএনপির রাজনীতি করি, সরকার আমাদের রাজনীতি করার জন্য স্পেস দিচ্ছে না, আমরা দাঁড়ানোর মতো স্থান পাচ্ছি না। সরকার আমাদের যেকোনো কর্মসূচিতে ...
Read More »অগ্নিকাণ্ডে আরো একজন নিহত : চাঁদপুরে রায়হানের লাশ পৌঁছেনি
আইনি জটিলতার কারনে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে জ্বালানি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইয়ে। বিস্ফোরিত তেলের লরির হেলপার নুর মোহাম্মদ (২১) শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বার্ন ইউনিটে মারা যান। তার নিকটস্থ একটি সূত্র মৃত্যুর বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন। এদিকে শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত রায়হানের লাশ এখনো চাঁদপুরে এসে পৌছেনি। রায়হান তেলের গোডাউন মালিকে ছেলে। ...
Read More »চাঁদপুরে অগ্নিকান্ডের স্থান পরিদর্শনে পুলিশ সুপার শামসুন্নাহার
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের যমুনা অয়েল এজেন্সীর গোডাউনে সেলিনা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের স্থান পরিদর্শনে গেলেন পুলিশ সুপার শামসুন্নাহার। তিনি ২ সেপ্টম্বর শুক্রবার বিকেলে ওই এলাকায় গিয়ে অগ্নিকান্ডের বিষয়ে প্রত্যক্ষদর্শীদের কাছে অগ্নিকাণ্ডের বিষয়ে খোঁজ খবর নেন এবং পুড়ে যাওয়া সেলিনা ভিলার ভেতরের অংশ ঘুরে ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, এএসপি হেড কোয়ার্টার শাকিল আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের ...
Read More »চাঁদপুর শহর ছাত্রলীগ সভাপতি ‘আটকের গুজব’
চাঁদপুর শহর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানাকে শুক্রবার (২ সেপ্টেম্বর) ‘আটক করেছে পুলিশ’ এমন গুজবে বিকেল থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শত শত নেতাকর্মী অবস্থান নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগ নেতৃবৃন্দ জানায়, ‘বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া বঙ্গবন্ধু সড়কে তেলের লরি থেকে ভয়াবহ অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত সেলিনা ভিলার মালিক ও চাঁদপুর শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে ‘আটক করেছে পুলিশ’ এমন সংবাদে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur