Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

দেশে রেজিস্টার্ডকৃত সমবায় আছে প্রায় পৌনে দুই লাখ : চাঁদপুর জেলা প্রশাসক

alochona shova

৪৬ তম জাতীয় সমবায় দিবস- ২০১৭ উদযাপনে চাঁদপুরে শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। ...

Read More »

চাঁদপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

prothom Alo chandpur

প্রথম আলোর সাহসীর ১৯ বছর উপলক্ষে চাঁদপুরে পালিত হয়েছে নানা কর্মসূচি। শনিবার (৪ নভেম্বর ) দিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে প্রথম পর্বে চাঁদপুর বন্ধুসভার আয়োজনে একটি ভাল কাজ হিসেবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর শহরের শপথ চত্বরে প্রায় আড়াইশ’ নারী পুরুষের বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষা করা হয়। দ্বিতীয় পর্বে শহরের কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে বিকেল ৩ টায় র‌্যালি বের করা ...

Read More »

এসপি শামসুন্নাহারের কাছ থেকে আবিদা তাসলিমের অ্যাওয়ার্ড গ্রহণ

sp....

স্কাউটের শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছে মতলবের আবিদা তাসলিম মুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত শাপলা কাব অ্যাওয়ার্ড সনদ সম্প্রতি আবিদা তাসলিম মুনের হাতে তুলে দেন চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। স্কাউটের বিভিন্ন অনুষ্ঠানে সে দেশের বিভিন্ন বিভাগ,জেলা ও উপজেলায় একাধিকবার পুরস্কার লাভ করে এবং ২০১৪ সালে ভারত সফর করে। তার জন্মস্থান মতলব উত্তর উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বালুচর গ্রামে। বর্তমানে মতলব পৌরসভার ...

Read More »

চাঁদপুর ঘোষেরহাটে মোটরসাইকেল-স্কুটার সংঘর্ষে নিহত ১ আহত ৮

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় মোটরসাইকেল ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে সিএনজি স্কুটার চালক মোহাম্মদ আলী (৩০) নামে ১ জন নিহত হয়েছে। এঘটনায় একই পরিবারের ৭ জনসহ মোটরসাইকেল চালক আহত হয়েছে বলে জানা গেছে। জানা যায, শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে মর্মান্তিক এ সড়ক র্দুঘটনার পরে গুরুতর অবস্থায় আহত তিনজনকে চাঁদপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে তাদেরকে ...

Read More »

সোনার বাংলা প্রতিষ্ঠায় স্বাধীনতার রক্তের ঋণ আমরা শোধ করবো

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহামেদ বলেছেন, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় স্বাধীনতার রক্তের ঋন শোধ করবো। আমরা সবাই বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হয়ে তার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের কল্যাণে কাজ করে যাবো। জেল হত্যা দিবসে এই হোক আমাদের অঙ্গীকার। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবস ...

Read More »

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে চাঁদপুরে বিএনপির বিক্ষোভ

bi kkhob ghoroa

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে দেশব্যাপি বিক্ষোভ সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপিও পালন করেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সামাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়ন যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। ...

Read More »

চাঁদপুুর দেশিয় বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ দু’যুবক আটক

ditactive brance

চাঁদপুুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দেশীয় বন্দুক (এলজি) ও দুই রাউন্ড কার্তুজসহ দু’ যুবকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ( ২ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। আটককৃরা হলেন, মতলব উত্তর উপজেলার বরুরকান্দি গ্রামের নিখিল সরকারের ছেলে শাওন প্রকাশ বিজয় (২৪) ও একই উপজেলার দেওয়ানজি কান্দি গ্রামের মৃত ইয়াসিন বেপারীর ছেলে মো. পারভেজ প্রকাশ লতিফ ( ...

Read More »

চাঁদপুরে প্রাথমিক-মাধ্যমিকে কৃমিনাশক খাওয়ানোর তারিখ নির্ধারণ

Krimi Drop

চাঁদপুরে জেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের তত্তাবধানে দু’ভাগে ৭ লাখ ৩১ হাজার স্কুল শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা.আশরাফ আহমেদ চৌধুরী জানায়,‘আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। ভবিষ্যৎ কর্ণধার এ শিশুদের সুস্থ ও সুন্দর জীবন গড়ার মধ্য দিয়ে একটি সবল জাতি গঠনই এ কার্যক্রমের মূল লক্ষ্য।’এ জন্য প্রয়োজন গণসচেতনতা। ...

Read More »

চাঁদপুরে মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

সরকারি চাকরির নিশ্চয়তার দাবিতে চাঁদপুরে ইনস্টিটিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে তারা শহরের গাছতলা এলাকায় অবস্থিত ক্যাম্পাসে ক্লাস বর্জন শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে সমাবেশে দাবি দাওয়া আদায় নিয়ে শিক্ষার্থী নেতৃবৃন্দ বক্তব্য দেন জিয়াউল হক, মনির হোসেন মুন্না, ফাইজা আক্তার এশা প্রমুখ। তারা বলেন, শিক্ষাজীবন শেষে অন্যসব খাতে চাকরির নিশ্চয়তা ...

Read More »

৯২ কোটি টাকা ব্যয়ে মতলব সেতুর ৮০ ভাগ কাজ সম্পন্ন

Motlob Setu...

জেলার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মেঘনা- ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর কাজ ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। বাকী কাজ আগামী ফেব্রুয়ারি – মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানাযায়। চাঁদপুরের সঙ্গে ঢাকার দূরত্ব কমাতে, সময় বাঁচাতে ও মতলববাসীর স্বপ্নপূরণে নির্মাণ করা হচ্ছে মতলব সেতু। এ পর্যন্ত প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ...

Read More »