Home / ট্যাগ কচুয়া

Tag Archives: কচুয়া

এ কেমন লকডাউন, তীব্র যানজটে নাকাল কচুয়াবাসী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কাছাকছি হওয়ায় এবং চাঁদপুরের কচুয়ার একমাত্র সড়কপথ বিধায় সাচার বাজার ঘেষে যেতে হয় সকল যানবাহন। বিকল্প সড়ক না থাকায় অতি প্রাচীনকাল থেকেই এ সড়ক দিয়ে প্রতিদিন শতশত যানবাহন যাতায়াত করে থাকে। বিশেষ করে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কটি সম্প্রতি প্রশস্তকরণ ও বাক সরলীকরণ করায় দেশের দক্ষিণ অঞ্চলের নোয়াখালী,লক্ষীপুর ও লাকসামগামী বিভিন্ন যানবাহন সময় অর্থ সাশ্রয় হওয়ায় এই সড়ক দিয়ে চলাচল ...

Read More »

কচুয়ায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

চাঁদপুরের কচুয়া উপজেলার ৭নং সদর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে গলায় ওড়না পেচিঁয়ে ফাঁস দিয়ে সানজিদা সুলতানা (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের জাকির হোসেনের মেয়ে এবং নিশ্চিন্তপুর ডি.এস কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী । স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, মেয়েটি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। এর আগেও সে ছাদ থেকে লাফিয়ে পড়ে দু’বার আত্মহত্যার চেষ্টা ...

Read More »

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেন কচুয়ার শিক্ষার্থী তমাল

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পেলো কচুয়ার মেধাবী শিক্ষার্থী তমাল দেবনাথ। সে কচুয়া উপজেলার সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, চিত্রকলা স্টুডিও’র পরিচালক দীপক দেবনাথ ও অঞ্জনা দেবনাথের সন্তান। শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় তমাল দেবনাথ ঢাকা শেখ হাসিনা মেডিকেল কলেজ থেকে অংশ গ্রহণ করে ৩৭৫৬তম মেধা তালিকায় উত্তীর্ণ হয়। মেধাবী শিক্ষার্থী তমাল দেবনাথ সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক থেকে ২০২০ সালে এইচএসসিে গোল্ডেন ...

Read More »

কচুয়ায় লকডাউন না মানায় ৬ জনকে জরিমানা

কচুয়ায় করোনা মোকাবেলায় লকডাউন বাস্তবায়নে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৬ এপ্রিল মঙ্গলবার কচুয়া উপজেলার সাচার বাজারে জেলা প্রশাসক,জেলা ম্যাজিস্ট্রেটের ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা। এসময় দোকানদার ও পথচারীসহ ৬জনকে ৫ হাজান ৬শ ...

Read More »

কচুয়ায় সিঁধ কেটে দুর্ধর্ষ চুরি

চাঁদপুরের কচুয়ায় তেগুরিয়া পাটওয়ারী বাড়ির মৃত. নাছির উদ্দিন পাটওয়ারীর বসতঘরে সিধঁ কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ৫ এপ্রিল সোমবার মধ্যরাতে একদল অজ্ঞাত চোর কৌশলে গৃহে প্রবেশ করে গৃহে থাকা ২ জোড়া কানের দুল,১টি চেইন,২টি আংটি,নগদ ৬ হাজার টাকা,৩টি মোবাইল ও মূল্যবান কাপড়চোপড় সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় আশেপাশের লোকজনের মাঝে ভয় আতংক দেখা দিয়েছে। নাছির ...

Read More »

কচুয়ায় লকডাউনে ১৬ জনকে জরিমানা

চাঁদপুরের কচুয়ায় করোনা মোকাবেলায় লকডাউন বাস্তবায়নে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১৬জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৫ এপ্রিল সোমবার কচুয়া পৌর বাজারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ণ দাস শুভ। এসময় ১৬টি মামলায় মোট ৩৫ হাজার ৬শ টাকা জরিমানা করেন। প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৫ ...

Read More »

কচুয়ায় মাস্ক না পড়ায় ৭ পথচারীকে জরিমানা

করোনা পরিস্থিতিতে করোনা মোকাবেলায় আরো বেশি সচেতন হওয়ার লক্ষ্যে কচুয়ায় মাস্ক না পরায় ৭জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৪ এপ্রিল রোববার বিকেলে কচুয়া পৌর বাজারে বিভিন্ন দোকান,পথচারী ও মোটরসাইকেল চালককে মুখে মাস্ক না থাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা ৭ জন পথচারীকে ২ হাজার ৬৫০ টাকা জরিমানা করেন। এ অভিযান অব্যাহত থাকবে ...

Read More »

কচুয়ায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের ত্রি-বার্ষিক সম্মেলন

চাঁদপুরের কচুয়ায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড আহবায়ক মো: জাকির হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল কাইয়ুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সেন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ...

Read More »

চলতি বছরেই উদ্বোধন হচ্ছে কচুয়ার গুলবাহার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে

চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ এগিয়ে চলছে। সব ঠিকঠাক থাকলে কচুয়ার একমাত্র সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটি এ বছরেই উদ্বোধন হতে যাচ্ছে। প্রসঙ্গত,২০১৬ সালের শেষ দিকে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্বের দিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের ঘোষনা দেয়। তারই ধারাবাহিতায় ২০১৯-২০২০ অর্থ বছরে গুলবাহার ...

Read More »

কচুয়ায় খাল খননে হাঁসি ফুটেছে হাজারও কৃষকের মুখে

কচুয়ায় জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় জলাশয় পুন:খনন কার্যক্রমে কাদলা ও কড়ইয়া ইউনিয়নের খাল খননে বাম্পার ফলনের স্বপ্ন দেখছে হাজারও কৃষক। অতীতে জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে আসা বিড়ম্বনা সৃষ্টি ও রোপণের পর পরিচর্যার জন্য দিনের পর দিন বৃষ্টির জন্য অপেক্ষা করতে হলেও এবার আর সেই অপেক্ষা করতে হচ্ছে না। খাল খননে জমির জন্য ...

Read More »