চাঁদপুরের কচুয়ায় পাঁচ কেজি গাঁজাসহ ৩ আসামিকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় কচুয়ায় থানায় পৃথক দুটি মামলা করা হয়। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এস.আই জাহাঙ্গীর আলম উপজেলার বাতাপুকুড়িয়া মোড় থেকে রাগদৈল গ্রামের মিজানুর রহমান (৪২) ও গাজী মহসিন (৩২)কে ৫ ...
Read More »চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর ঘর পেলেন আনোয়ারা বেগম
চাঁদপুরের কচুয়া উপজেলার খলাগাঁও গ্রামে স্বামী পরিত্যাক্ত আনোয়ারা বেগম অন্ধ এক ছেলে ও এক মেয়েকে নিয়ে অন্যের বাড়িতে দীর্ঘদিন জরাজীর্ণ ঘরে বসবাস করছেন এমন সংবাদ চাঁদপুর টাইমসসহ বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে ঘর পেলেন সেই আনোয়ারা বেগম। গত ৩০ এপ্রিল ‘কচুয়ায় একটি সরকারি ঘর বদলে দিতে পারে আনোয়ারা বেগমের জীবন’ চাঁদপুর টাইমসে এই শিরোনামে সংবাদ প্রকাশের পর কচুয়া উপজেলা ...
Read More »ভালো দাম পাওয়ায় কচুয়ায় পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের
পাটের দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কচুয়া উপজেলার চাষীরা। চলতি মৌসুমে কচুয়া উপজেলার কৃষকরা পাট চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। আবহাওয়া পাট চাষের অনুকূলে থাকায় ও মাটি চাষের উপযোগী হওয়ায় পাটের এমন ফলন হয়েছে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। জানা যায়, কচুয়ার কৃষকরা পাটের চাষ করে ভালো ফলনের পাশাপাশি দাম ভালো পাওয়ায় বেশ লাভবান হয়েছেন। তবে ন্যায্যমূল্য পেয়ে পাট চাষে ...
Read More »কচুয়ায় লকডাউন অমান্য করায় ২১ ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুরের কচুয়ায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২১জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রোববার ৪ জুলাই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ। উপজেলার কচুয়া, রহিমানগর, মাসনীগাছা ও জগতপুর বাজারে লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ২১ জন ব্যবসায়ীর কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। ...
Read More »সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
ঢাকার আশুলিয়ায় অজ্ঞাত পরিবহন চাপায় মাজহারুল ইসলাম নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। ৩০ জুন বুধবার রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজহারুল চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামের বাসিন্দা। তিনি ঘাটাইল সেনানিবাসে সার্জেন্ট (২০০৮০৯০) হিসেবে কর্মরত ছিলেন। ১ জুলাই বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান। পুলিশ জানায়, ...
Read More »কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন গবাদি পশুর বসবাস
করোনা সংক্রমনের কারণে দীর্ঘ ১৫ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে মাঠে গবাদিপশু বেধে রেখেছেন অনেকেই। সরেজমিনে শনিবার চাঁদপুরের কচুয়ার ১০৪নং বধুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এমন চিত্র লক্ষ করা গেছে। মাঠের ভিতর গো-চারণ,স্কুলের বারান্দায় পাশ্ববর্তী বাড়ির ছাগল,গরু বেধে ও আশ্রয়ণ কেন্দ্রের নিচতলায় খড় খুটা রেখে ময়লা আবর্জনার স্তুপ করে রেখেছে। হঠাৎ দেখলে মনে হয় ...
Read More »দ্বিতীয় দিনে লকডাউন পালনে তৎপর কচুয়া উপজেলা প্রশাসন
করোনা ভাইরাস সংক্রমনের লক্ষে সরকার ঘোষিত এক সপ্তাহে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে দ্বিতীয় দিনে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন কঠোর তৎপরতা রয়েছেন। শুক্রবার ২ জুলাই কচুয়া উপজেলার পৌর বাজার,সাচার,উত্তর পালাখাল বাজারে উপজেলা প্রশাসন,সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা টহল দেন। এসময় লকডাউন অমান্য করে দোকান খোলায় তাদের জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ণ দাস শুভ। এদিকে বিনা প্রয়োজনে যারা ঘর থেকে ...
Read More »চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর অবৈধ ড্রেজারে বালু উত্তোলন বন্ধ
চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা উত্তর বিলে সৌদি প্রবাস ফেরত মো. আব্দুল হক নামের এক ব্যক্তি স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে নিজ ভূমিতে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে রমরমা বালু বিক্রির ঘটনায় চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর তা বন্ধ করে দিয়েছে ইউনিয়ন ভূমি অফিস। ২৯ জুন মঙ্গলবার চাঁদপুর টাইমসে কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে অবৈধ ড্রেজারে বালু বিক্রির অভিযোগ এ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়। ...
Read More »কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে অবৈধ ড্রেজারে বালু বিক্রির অভিযোগ
চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা বিলে সৌদি প্রবাস ফেরত মো. আব্দুল হকের বিরুদ্ধে দেশে ফিরে এসে নিজ ভূমিতে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে একই গ্রামের বিভিন্ন জনের কাছে রমরমা বালু বিক্রির অভিযোগ উঠছে। গত কয়েক মাস ধরে মনপুরা উত্তর বিলে ড্রেজার বসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে স্থানীয় ভাবে অভিযোগ উঠেছে। সরেজমিনে জানা গেছে, কচুয়া উপজেলার মনপুরা অরি বাড়ির অধিবাসী আব্দুল ...
Read More »কচুয়ায় আ.লীগ নেতা শাহজাহান আর নেই
চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাঁদপুর পৌরসভায় কর্মরত মো. শাহজাহান আর বেচেঁ নেই (ইন্নালি….রাজিউন)। তিনি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে ফুসফুসে ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে সহ বহুগুনগাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সারজিনত রোগে আক্রান্ত ছিলেন। মো. শাহজাহান ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur