Home / ট্যাগ কচুয়া

Tag Archives: কচুয়া

কচুয়ায় করোনার নমুনা দিতে এসে হাসপাতালেই মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় করোনা টেস্টের নমুনা দিতে এসে কামরুন্নাহার বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ২৮ জুলাই বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত কামরুন নাহার বেগম মতলব দক্ষিণ উপজেলার পদুয়া গ্রামের মো. আব্দুর সাত্তারের স্ত্রী। কামরুন্নাহার বেগমের স্বামী আব্দুর সাত্তার জানান, তার স্ত্রী কয়েকদিন ধরে জ্বর, সর্দি কাশিতে ভুগছিলেন। তাই তার করোনা টেস্টের জন্য কচুয়া উপজেলা ...

Read More »

কচুয়ায় ৯ জুয়াড়ি আটক

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার দক্ষিণ বাজার সেন্ট্রাল হাসপাতালের পূর্ব পাশে সৌদি প্রবাসী কবির তালুকদারের মালিকাধীন তৃতীয় তলায় সাড়াশি অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ৯টার দিকে সাচার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের হাতেনাতর আটক করে। এসময় পুলিশ নগদ ৬ হাজার ৫শ ৪ টাকা ও ১১৭টি বিভিন্ন রংঙ্গের প্লে কার্ড(তাস) জব্দ করে। ...

Read More »

কচুয়ায় ২৯ মামলায় জরিমানা ৬৩ হাজার টাকা

চাঁদপুরের কচুয়ায় লকডাউনের ৪র্থ দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৯টি মামলায় প্রায় ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৬ জুলাই সোমবার ইউএনও দীপায়ন দাস শুভ উপজেলার বিশ্বরোড, মনপুরা বাতাবাড়িয়া বাজার ও গুলবাহার এলাকায় অভিযান চালিয়ে ১৩টি মামলায় ৯ হাজার জরিমানা করেন। এদিকে গুলবাহার এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন চালিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা ...

Read More »

কচুয়ায় লকডাউন অমান্য করায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

কচুয়ায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ২৩ জুলাই শুক্রবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি। এসময় উপজেলার কচুয়া পৌর বাজার, পালাখাল, সাচার, মাঝিগাছা,উত্তর পালাখাল বাজারে লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১০ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার ১০০ টাকা ...

Read More »

কচুয়ায় গরুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান

চলমান মহামারী করোনায় কোরবানির ঈদকে সামনে রেখে কচুয়ায় গরুর হাট গুলোতে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন যৌথ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন। ১৯ জুলাই সোমবার দুপুরে উপজেলার কচুয়ার গুলবাহার ও দারাশাহী তুলপাই বাজারে গরুর হাটে উপজেলা প্রসাশন যৌথ অভিযান পরিচালনা করেন এবং দুটি বাজারে স্বাস্থ্যবিধি না মানায় বাজার ...

Read More »

কচুয়ায় ডক্টর’স কামাল মেডিকেল সেন্টারকে অর্থদণ্ড

চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১৫ জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা শহরের বাজারে বিভিন্ন ফার্মেসীতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। এসময় ডক্টর’স কামাল মেডিকেল সেন্টারকে নানা অনিয়মের কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগামিতে ভোক্তা ...

Read More »

কচুয়ায় আশ্রায়ণ প্রকল্প নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বজুরীখোলা গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রায়ণ প্রকল্পের ১৫টি পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ,উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন ...

Read More »

কচুয়া সাচার বাজারে তীব্র যানজটে নাকাল যাত্রী ও পথচারীরা

ঈদুল আজহাকে সামনে রেখে করোনাকালীন সময়েও সরকার লকডাউন শিথিল ঘোষণা করে বৃহস্পতিবার থেকে যান চলাচলের ঘোষণা দেয়। লকডাউন শিথিলের প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে প্রচন্ড তাপের মধ্যে সাচার বাজারে যানজটে নাকাল হয়ে পড়ে যাত্রী ও পথচারীরা। মাত্র তিন মিনিটের এ বাজারের রাস্তা পেরুতে কয়েক ঘন্টা লেগে যায়। এতে করে দূর-পাল্লার গাড়ি,যাত্রী ও বাজারমুখী ক্রেতা-বিক্রেতারা অতিষ্ঠ হয়ে পড়ে। সরেজমিনে আজ দুপুর ১২টার ...

Read More »

কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুশি ১৭ পরিবার

house

একসময় ঘর ছিলো না, ছিলো না জমিও। স্বপ্ন ছিলো একদিন নিজের বাড়ি হবে, যে শান্তির নীড়ে প্রাণ খুলে নিঃশ্বাস নেবেন। প্রধানমন্ত্রীর উপহার হাতে পেলেন জমি, সঙ্গে নিজের বাড়িও। দেশের জমি ও ভূমিহীন এমন নিঃস্ব মানুষের আজ দুঃখ ভুলে আনন্দে আত্মহারা চাঁদপুরের কচুয়ার ১৭টি পরিবার । সরেজমিনে দেখা গেছে, উপজেলার সাচার ইউনিয়নের বজুরীখোলা ও কাদলা ইউনিয়নে দেবীপুর গ্রামে নতুন নির্মাণ করা ...

Read More »

কচুয়ায় ফের শুরু হয়েছে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের মহোৎসব

চাঁদপুরের কচুয়া উপজেলা জুড়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মিনি ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করে জমজমাট বাণিজ্য করে আসছে একটি মহল। এতে আশপাশের জমি ও সড়ক ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া কাছাকাছি থাকা কয়েকটি বসতঘরও হুমকির মধ্যে রয়েছে। উপজেলার বিভিন্ন ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের মহোৎসব চলছে। প্রতিদিন প্রায় ২ শতাধিক অবৈধ ড্রেজার বসিয়ে উপজেলার ...

Read More »