Home / ট্যাগ কচুয়া

Tag Archives: কচুয়া

রেলের সাহসী গেটম্যান কচুয়ার বিল্লালকে আজ পুরস্কৃত করা হবে।

ঢাকা-নারায়নগঞ্জ রেলপথের চাষাঢ়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলগেটে আত্মহত্যার চেষ্টাকারী যুবককে বাঁচিয়ে বীরত্বের পরিচয় পাওয়া কচুয়ার সে বিল্লাল হোসেন মজুমদার (৫৮) কে আজ রোববার (৪ ডিসেম্বর) বিশেষ সম্মাননা পুরস্কার দিচ্ছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক। জানাগেছে, গত ২১ নভেম্বর সকাল ১০টা ২৬ মিনিটে ২৫ বছর বয়সী এক যুবক হঠাৎ ট্রেনের নিচে শুয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় রেল লাইন স্টেশনের গেটম্যান ...

Read More »

একটু সহায়তায় বাঁচতে পারে গাছে বাঁধা মানসিক প্রতিবন্ধী রাজন

যে বয়সে কাঁধে ব্যাগ ও বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল সে বয়সে নিস্পাপ শিশু রাজনকে গাছের সাথে বেঁধে রাখছে তার পরিবার। কাছে গিয়ে দাঁড়ালে ফ্যাল ফ্যার করে তাকিয়ে থাকে। যা দেখে যে কারোরই ভিতরটা নাড়া দিয়ে উঠবে। পরিবারের দাবি রাজনকে ছেড়ে দিলে এদিক সেদিক অজানা পথে চলে যায়। কিংবা গ্রামের অন্য শিশুদের কামড়ে মারাত্মক আক্রমণ করে বসে। ফলে বাধ্য ...

Read More »

কচুয়ায় গৃহবধূর টাকা ছিনতাই : সিসি ফুটেজে সনাক্তদের খুঁজছে পুলিশ

চাঁদপুরের কচুয়ায় বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জনতা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ব্যাংক পাড়া এলাকায় প্রকাশ্যে ছিনতাই হয় এক প্রবাসীর স্ত্রী’র ৬০ হাজার টাকা। সিসি ফুটেজে সনাক্ত সন্দেহাজন ব্যক্তির ছবি প্রকাশের তিন দিন অতিবাহিত হলেও এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। কচুয়া পৌরসভাধীন বালিয়াতলী গ্রামের দেলোয়ার মিয়াজীর মেয়ে একই উপজেলার খিলামেহের গ্রামের ওমান প্রবাসী হুমায়ুন ...

Read More »

কচুয়ায় ঝুঁকিপূর্ণ জমিদার বাড়িতে ভূমি অফিস : নেই ডিজিটাল সেবা

৭১’র মহান স্বাধীনতা সংগ্রামের সময় জমিজমা ও বিশাল সহায় সম্পত্তি রেখে ভারতে চলে যান জমিদার সুরেশ সেন চৌধুরী ও তার পরিবার। চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারের ওই সময়ের বাসিন্দাদের এমন কেউ ছিলো না যে তখনকার জমিদার বাবু সুরেশ চন্দ্র চৌধুরীকে চিনতেন না। তখনকার জমিদার বংশের কেউ এখন এই বাড়িতে না থাকলেও তাদের পুরোনো স্মৃতি জমিদার ভবন এখনো রয়ে গেছে। আর এই ...

Read More »

কচুয়ায় ‘সড়ক দুর্ঘটনায়’ নিহত ব্যক্তির লাশ উদ্ধার

Dead-Lash-Khun-

চাঁদপুরের কচুয়ায় মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা মনির হোসেন মিয়াজী(৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে কচুয়া-ঢাকা সড়কের বাতাপুকুরিয়া মনার্ক কোল্ড স্টোরের দক্ষিণ পাশের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণ করছে নিহত ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মনির হোসেন মিয়াজী মতলব দক্ষিণ ...

Read More »

কচুয়ায় ড. জালাল আলমগীর স্মৃতি পাঠাগারের ভিত্তি প্রস্তর স্থাপন

চাঁদপুরের কচুয়া উপজেলার ইসলামপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির প্রয়াত পুত্রের নামে প্রতিষ্ঠিত ড. জালাল আলমগীর স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর সোমবার (১৪ নভেম্বর) স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, আমার প্রয়াত পুত্রের নামে প্রতিষ্ঠিত ...

Read More »

কচুয়ায় সপ্রাবিতে খোলা আকাশের নিচে পাঠদান

কচুয়ার দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করার পরও টানা ৭ বছর ধরে খোলা আকাশের নিচে চলছে পাঠদানক্রম। বুধবার ( ৯ নভেম্বর) দুপুরে সরজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়। শ্রেণি কক্ষের অভাবে কখনো খোলা আকাশের নিচে, কখনো ঝূঁকিপূর্ণ ভবনের বারান্দায় ও খোলা মাঠে চলছে শিক্ষাকার্যক্রম। ক’বছর আগে বিদ্যালয়টিতে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী থাকলেও বর্তমানে অনেক শিক্ষার্থী কমে গেছে। অধিকাংশ ...

Read More »

কচুয়ায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

চাঁদপুর কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের নেতৃত্বে রোববার (৬ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগে মো. সোহেল (২০) নামের যুবককে ৫০৯ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আটককৃত যুবক, উপজেলার পালগীরি গ্রামের মো. শহীদ মিয়ার পুত্র রিক্সা চালক মো. সোহেল। কচুয়া থানার এসআই মো. রহমত আলী জানান, পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম ...

Read More »

চাঁদপুর টাইমসের সংবাদ প্রকাশের পর কচুয়ায় ব্রীজ নির্মাণের আশ্বাস

চাঁদপুর কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের খলাগাঁও-বিতারা খালের উপর সাঁকোতে একটি ব্রীজ নির্মাণের এলাকাবাসীর দাবি ছিল দীর্ঘদিনের। চাঁদপুর টাইমসে বুধবার (২ নভেম্বর) ‘কচুয়ায় একটি ব্রীজ পাল্টে দিতে পারে ৫ গ্রামের চিত্র’ শিরোণামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নজরে আসে এবং বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন ও উপজেলা প্রকৌশলী মো. হাবিব ...

Read More »

চাঁদপুরে কচুয়া উপজেলা বিএনপির পরিচিতি ও বর্ধিত সভা

চাঁদপুর কচুয়া উপজেলা বিএনপির পরিচিতি ও বর্ধিত সভায় শুক্রবার (২৮ অক্টোবর) চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোড়স্থ মুনিরা ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান। সাধারণ সম্পাদক শাহজালাল প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মনিত সদস্য শাহজাহান মজুমদার, সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহমেদ মিলন, সাংগঠনিক ...

Read More »