Home / ট্যাগ কচুয়া

Tag Archives: কচুয়া

গাভী পালনে ভাগ্য বদলে দিলে প্রবাস ফেরত কচুয়ার কাইয়ুম

চাঁদপুর কচুয়া উপজেলার গুলবাহার গ্রামের যুবক মো. কাইয়ুম খান (৩২) দক্ষিণ আফ্রিকা পাড়ি দিয়েছেন কয়েক বার। ২০১৩ সালে দেশে ফিরে এসে শখ জাগলো অস্ট্রেলিয়ান জাতের গাভী পালনে ডেইরি ফার্ম করার। সে ২০১৬ সালের প্রথম দিকে শখের বসে গুলবাহার বাজারের দক্ষিণ পাশে রাস্তা সংলগ্ন নিরিবিলি পরিবেশে খান ড্রেইরি ফার্ম নামে একটি খামার গড়ে তোলেন। ওই সময়ে জার্সি, ক্রস ও অস্টেলিয়ান জাতের ...

Read More »

ফসলি জমি রক্ষায় পানিতে নেমে পড়লেন উপজেলা চেয়ারম্যান

চাঁদপুর কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির এক ব্যতিক্রমী কাজ করে চমক সৃষ্টি করেছেন। তাঁর প্রচেষ্টায় অসহায় ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের পাশে এসে দাঁড়ান। কচুয়ায় গত কয়েকদিনে টানা অতি বৃষ্টিতে প্লাবিত হয়েছে হাজার হাজার হেক্টর জমির ইরি ধানের ফসল। এর মাঝে অধিকাংশ কাঁচা ধান। যা পানি নিচে থাকায় পঁচতে শুরু করেছে। চোখের সামনে ফসল নষ্ট হতে দেখে কৃষক পরিবারের হাহাকার ...

Read More »

কচুয়ার কৃতিসন্তান মাহবুব এখন ইউএনও

Mahbub uno

চাঁদপুরের কচুয়া উপজেলার ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের খাজুরিয়া-লক্ষ্মীপুর গ্রামের কৃতি সন্তান মো. মাহবুব আলম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। সোমবার (২৪ এপ্রিল) তিনি এ পদে যোগদান করেন। এরইমধ্যে তিনি কুমিল্লার হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। হোমনায় দায়িত্ব পালন কালে তিনি ইউএনও হিসেবে পদোন্নতি লাভ করেন। জানা যায়, কচুয়া উপজেলার ...

Read More »

শিক্ষকের ব্যতিক্রমী প্রচেষ্টায় কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়

চাঁদপুরের কচুয়া উপজেলার পল্লীতে অবস্থিত একটি গ্রামের নাম সেঙ্গুয়া। গ্রামটির মাঝামাঝি ও উত্তরাংশে দুটি রাস্তা থাকায় গ্রামটিকে উত্তর সেঙ্গুয়া এবং দক্ষিণ সেঙ্গুয়া নামে যুগ যুগ ধরে পরিচিত। এ গ্রামের উত্তরাংশে একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও দক্ষিণ অংশে কোন বিদ্যালয় ছিল না। ফলে দক্ষিণ সেঙ্গুয়া গ্রামে কোমলমতী শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা গ্রহণে অনেক বেগ পেতে হতো এবং দীর্ঘদিন দক্ষিণ সেঙ্গুয়া গ্রামে ধনাঢ্য কিংবা ...

Read More »

কচুয়ায় লাইফ ব্লাড ডোনার গ্রুপের নতুন কমিটি গঠন

কচুয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী, রক্তদানকারী সংগঠন ‘লাইফ ব্লাড ডোনার গ্রুপ’র নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সংগঠনের কচুয়া বাজারস্থ নিজস্ব কার্যালয়ে কমিটি গঠন কল্পে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উদ্যোক্তা মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও মো. জামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, আব্দুল কাদের পলাশ, মোঃ মাজহারুল ইসলাম সোহাগ, হৃদয় সাহা, মোঃ জামাল হোসেন প্রমুখ। পরে বিশদ আলোচনা শেষে প্রস্তাব সমর্থনের ...

Read More »

১০ টাকা কেজির চাল গোপনে বিক্রি : কচুয়ায় ব্যাবসায়ী আটক

চাঁদপুরে কচুয়া উপজেলার আমুজান বাজারে সরকারি ১০ টাকা ন্যায্য মূলের চাল ব্যবসায়ীর কাছে গোপনে বিক্রির অভিযোগে বাবুল মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে চালসহ আটক করা হয়। আটককৃত মুদি ব্যবসায়ী বাবুল মিয়া জানান, ‘তিনি বুধবার সকালে ৫ বস্তা চাল স্থানীয় ডিলার দিদার হোসেন মুন্সির কাছ থেকে ২৪ টাকা কেজি ...

Read More »

মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী বা সেবনকারীদের সাথে কোন আপোষ নেই। পুরো চাঁদপুরে কারা মাদক বিক্রি ও সেবন করে তাদের তালিকা আমার কাছে রয়েছে।’ বুধবার (১৯ এপ্রিল) বিকেলে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ জেলার প্রতিটি উপজেলায় কোন অবস্থাতেই মাদক বিক্রেতা-সেবনকারীসহ অসামাজিক কাজে ...

Read More »

চাঁদপুর ক্রীড়া সংস্থার আয়োজনে কচুয়ায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ কর্মসূচির অষ্টম দিনে ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক এবিএম মাহাবুবুল আলম, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন, পালগীরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, ১০নং গোহট উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া ...

Read More »

১৭ বছরেও এমপিও হয়নি কোয়া-চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা

জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥ একাডেমিক ভবন, শ্রেণি কক্ষ, আসবাবপত্র ও দীর্ঘ ১৭ বছরও এমপিও ভুক্ত না হওয়ায় নানান সমস্যার বোঝা মাথায় নিয়ে চলছে কচুয়ার পৌরসভাধীন ২নং ওয়ার্ডে অবস্থিত কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। প্রতি বছর দাখিল, জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় শতভাগসহ সন্তোষজন ফলাফল অর্জন করে আসছে এ মাদ্রাসাটি। মাদ্রাসাটি এমপিও ভুক্ত করণের আজো স্বপ্ন নিয়ে ঘুর ...

Read More »

কচুয়া ‘স্কুল ছাত্রীকে ধর্ষণ’ মামলায় ইউপি চেয়ারম্যান আটক

চাঁদপুরে কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাষ (৫০) কে স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় আটক করেছে কচুয়া থানা পুলিশ। রোববার দুপুরে আটক চেয়ারম্যান কে আদালতে নেয়া হয়। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আটক চেয়ারম্যান ইউনিয়নের জগদিস দাসের ছেলে মাসুদ এলাহী সুভাষ। তিনি ১৯৮৯ সালে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেন। গত ৪ এপ্রিল মঙ্গলবার রাতে ...

Read More »