১১ জুন বাজেট ঘোষণা। করোনাভাইরাসের সংক্রমণরোধে সারা দেশে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। ফলে সরকারি-বেসরকারি সব ধরনের অফিস-আদালত বন্ধ। দেশের অনেক জেলায় উপজেলায় লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। এ অবস্থার মধ্যেই চলতি বাজেটের মেয়াদ শেষ হয়ে আসছে। তারপরও যথাসময়েই আসছে ১১ জুন আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাই কিছুটা ব্যাঘাত ঘটলেও ...
Read More »ব্যাংক ঋণই সরকারের ভরসা
প্রাণঘাতী করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে অচল হয়ে পড়ছে ব্যবসা-বাণিজ্য। এতে সরকারের আয় কমেছে, বেড়েছে খরচ। তাই ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যাংক খাত থেকে অস্বাভাবিক হারে ঋণ নিচ্ছে সরকার। বাজেট ঘাটতি মেটাতে চলতি ২০১৯-২০ অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা ঋণ নেবে বলে ঠিক করেছিল। কিন্তু গেল এপ্রিল পর্যন্ত ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে ৫৭ হাজার ৯২৯ কোটি টাকা। ...
Read More »সঞ্চয়পত্রের সব ধরনের লেনদেন চালু
সাধারণ ছুটির মধ্যে সঞ্চয়পত্র বিক্রি ও পুনর্ভরণসহ সব ধরনের লেনদেন করা যাবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। সার্কুলারে বলা হয়েছে, সাধারণ ছুটি চলাকালীন বিভিন্ন ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ব্যাংকের গ্রাহকের জাতীয় সঞ্চয় সার্টিফিকেট মেয়াদপূর্তিতে নগদায়ন এবং কুপনের অর্থ পরিশোধ চালু আছে। এখন থেকে সঞ্চয়পত্রের বিক্রি, নগদায়ন ও পুনর্ভরণসহ যাবতীয় লেনদেন ...
Read More »নিম্ন আয়ের মানুষের জন্য তিন হাজার কোটি টাকার বিশেষ তহবিল
করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের পেশাজীবী, কৃষক এবং প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে এ তহিবল গঠন করা হয়েছে। তবে গঠিত বিশেষ এ তহবিল থেকে ইতিমধ্যে খেলাপি হিসেবে চিহ্নিতরা ঋণ পাবে না। গঠিত তহবিল থেকে ১ শতাংশ সুদে ঋণ পাবে তফসিলি ব্যাংক। ব্যাংকগুলো থেকে সর্বোচ্চ সাড়ে ৩ ...
Read More »হাজীগঞ্জে জনতা ব্যাংকের উদাসীনতায় শিক্ষকদের চরম ভোগান্তি
করোনার এই দুঃসময়ে বেসরকারি স্কুল, কলেজ মাদরাসার শিক্ষকগণ তাঁদের বেতন জনতা ব্যাংক থেকে উত্তোলন করতে গিয়ে হয়রানি হওয়ার অভিযোগ উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে বেতন উত্তোলন দূরের কথা উল্টো দারোয়ানের অশোভন আচরণের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ বাজার জনতা ব্যাংক শাখায়। জানতে চাইলে বড়কুল রামকানাই হাইস্কুলের প্রধান শিক্ষক ও হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ...
Read More »করোনা পরিস্থিতিতে সব খাত থেকে সহায়তার চাপে চ্যালেঞ্জে সরকার
করোনার আঘাতে লণ্ডভণ্ড হতে চলেছে অর্থনীতি। সব রকমের ব্যবসা—বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় স্থবির। পণ্য ও সেবার উৎপাদন, বিপণন, আমদানি-রপ্তানি কার্যক্রম অনিশ্চিত ও অচলাবস্থায়। সরকার যখন রাজস্ব আয়ের দুর্বলতায় ব্যাংক ব্যবস্থা থেকে ধার-কর্জ করে বাজেট বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তখনই এলো করোনার আঘাত। এতে লাখো মানুষ অচলাবস্থায়। হাত থেকে একে একে ফসকে যাচ্ছে রপ্তানি আদেশ। প্রাতিষ্ঠানিক থেকে ব্যক্তি পর্যায় পর্যন্ত ...
Read More »৩১ হাজার কোটি টাকার মূলধন হারালো পুঁজিবাজার
করোনা ভাইরাসের কারণে চলতি মার্চ মাসে দেশের পুঁজিবাজারের ইতিহাসে রেকর্ড দরপতন হয়েছে। এর ফলে দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধন হারিয়েছে ৩০ হাজার ৭৪৭ কোটি টাকা। আর সূচক হারিয়েছে ৩৭২ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ১লা মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত ১৮ দিন পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর মধ্যে ১২ দিনই ...
Read More »দেশীয় পোশাক খাতে সাড়ে ২২ হাজার কোটি টাকার অর্ডার বাতিল
করোনার প্রভাবে বিশ্বের অচল অবস্থায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের অবস্থা নাজুক হয়ে গেছে। সর্বশেষ তথ্যানুযায়ী প্রায় সব রপ্তানি আদেশ বাতিল করে দিয়েছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো। ২৫ মার্চ পর্যন্ত ৭৭১.৫৫ মিলিয়ন পিস অর্ডার বাতিল ও স্থগিত হয়েছে। এর ফলে প্রায় ২৫০ কোটি ডলারের (২.৫৮ বিলিয়ন) বেশি পোশাকের ক্রয়াদেশ স্থগিত হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। দেশীয় মুদ্রায় সাড়ে ২২ ...
Read More »সাধারণ ছুটিতে ব্যাংক লেনদেন ১০টা থেকে ১২টা
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সবধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে নগদ লেনদেনের সুবিধার্থে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের জরুরি সভায় এমন সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সবধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকলেও নগদ লেনদেনের সুবিধার্থে ব্যাংক বিশেষ ব্যবস্থায় ...
Read More »ইসলামী ব্যাংকিংয়ে যুক্ত হলো দেশের আরো তিন ব্যাংক : সংখ্যা দাঁড়ালো ১১
স্ট্যান্ডার্ড ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পর এবার রূপান্তরিত হয়ে ইসলামী ব্যাংকিংয়ে যুক্ত হলো হলো যমুনা ব্যাংক লিমিটেড। বেসরকারি এই ব্যাংকটির আবেদনের প্রেক্ষিতে গেলো ১২ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের ৪০৩তম বোর্ড সভায় এই অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বোর্ড সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। এদিতে কেন্দ্রীয় ব্যাংকের গেলো ৪০২তম সভাতে আরও দুটি ব্যাংকে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur