Home / ট্যাগ অপরাধ

Tag Archives: অপরাধ

মতলবে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে বৃদ্ধা নিহত

fire-in-matlab-home

চাঁদপুরের মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২৬ মে) সন্ধ্যা সোয়া ৬টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মুন্সিবাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় বসতঘরে থাকা মূল্যবান জিনিসপত্র উদ্ধার করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে মিলন বেগম (৫৫) নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে। নিহত মিলন বেগম মো. মোস্তফা মুন্সির স্ত্রী। সরেজমিনে জানা ...

Read More »

হাইমচরে ডিজিটাল নিরাপত্তা আইনে হিন্দু যুবক গ্রেফতার

digital-security-act-arrest

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুসলমানদের ধর্মীয় অনুভূতি ও মুল্যবোধের ওপর আঘাত হানার অভিযোগে হাইমচরে অন্তর চন্দ্র ছৈয়াল নামে এক হিন্দু যুবককে আটক করেছে হাইমচর থানা পুলিশ। অভিযোগ সূত্রে জানাযায় হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণ পুর গ্রামের মৃত মনোরঞ্জন ছৈয়ালের পুত্র অন্তর চন্দ্র ছৈয়াল (১৭) তার নিজের ফেসবুক (Raj dip sorkar) আইডিতে ঢাকা নিউজ অনলাইন সংবাদ পোর্টাল এর একটি সংবাদ‘ রোজা না ...

Read More »

পুলিশের যে কৌশলে উদ্ধার হলো হাজীগঞ্জের শিশু চাঁদনী

chdni-kidnap-case

মোবাইলের রং নাম্বারে পরিচয়। প্রথমে বোন ডেকে কাছে টানে, তারপর মাকে মা ডেকে স্নেহের বন্ধন তৈরি করে। কিন্তু নরপিচাশ কখনো মাতৃত্ব কিংবা ভ্রাতৃত্ব বন্ধন মানে না। মনে মনে পরিকল্পনার জাল বুনতে বুনতে থাকে। অবশেষে গত ১৯ মে বেড়াতে এসে রাত্রিযাপন করে। সকাল হলে কৌশলে শিশু কন্যাকে নিয়ে পালিয়ে যায়। তারপর থেকেই অপহরণকারী রুবেল হোসেনের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। মা-বাবার কাছে ...

Read More »

ভেজাল খাবারের দায়ে চাঁদপুরের প্রাচীনতম তিন প্রতিষ্ঠানকে জরিমানা

three-old-business-house

ভেজাল খাবার পরিবেশনের দায়ে চাঁদপুরের সুনামধন্য ও প্রাচীনতম তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ মে) এসব প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ। এরমধ্যে রয়েছে চাঁদপুরের প্রাচীনতম ও বিখ্যাত মিষ্টান্ন ওয়ান মিনিট। প্রতিষ্ঠানটির সাথে ব্র্যান্ডিং জেলা ইলিশের বাড়ি চাঁদপুরের সম্পর্ক। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অভিজাত্য আর ব্র্যান্ডিংয়ের আড়ালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করে আসছে। এমন খবর পেয়ে ...

Read More »

হাজীগঞ্জে সেই ধর্ষকের বিয়ে না হয়ে ঠাঁই হলো কারাগারে

চাঁদপুর জেলা কারাগার

চাঁদপুরের সমালোচিত চার ধর্ষকের পছন্দের ধর্ষকের সাথে বিয়ের পাত্র রাব্বিকে আদালত জামিন মঞ্জুর না করে জেলহাজতে পাঠিয়েছে। চাঁদপুরের বিজ্ঞ আদালত তার বয়স ১৭ হওয়ায় গাজীপুর কারাগারে প্রেরণ নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন রনি। তিনি চাঁদপুর টাইমসকে বলেন, চার ধর্ষকের দুজনকে পূর্বে কারাগারে পাঠানো হয়েছে। রাব্বিকে বিভিন্ন জায়গায় ধরার জন্য ...

Read More »

হাজীগঞ্জে হাতেনাতে ধর্ষককে ধরে পুলিশে দিল অন্ধ ভিক্ষুক বাবা-মা

rape-case-in-hajiganj

বহুদিন পর ধর্ষককে হাতেনাতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে দিলো ধর্ষিতার ভিক্ষুক মা-বাবা। রোববার (১৯ মে) হাজীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পরে মেয়েটির মা বাদী এ দিন রাতে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন পুলিশ ধর্ষককে আটক দেখিয়ে সোমবার (২০ মে) দুপুরে আদালতে পাঠালে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে। আটক যুবক ব্যাক্তি চাঁদপুর সদর উপজেলার দেবপুর ...

Read More »

মেঘনায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় আটক ৬ : হাইমচর থানার ওসি বরখাস্ত

oc-sheikh-mohsin

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে পুলিশ কনস্টেবল মোশাররফ হোসেন নিখোঁজ ও নিহতের ঘটনায় থানার ওসি শেখ মহসীন আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক মুকুল, সহকারী উপপরিদর্শক সুমন সরকার এবং কনস্টেবল শাহাদাত হোসেনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক নেওয়ার কথা জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির। আজ শুক্রবার সকালে তিনি আরো জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ওসি শেখ ...

Read More »

কচুয়ায় কাঁচা রাস্তা পাকা শেষে দুই দিনেই ফাঁকা : সমালোচনার ঝড়

Roads-development-fact

চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি কাঁচা রাস্তা ২০১৫ সালে থেকে পাকা হওয়া কথা । কিন্তু সেটি খুঁড়ে খুঁড়ে ২০১৯ সালের মে মাসে পাকাকরণ শুরু হয়। মঙ্গলবার (১৪ মে) রাস্তাটি পাকা করণে পিচ ঢালাই দেওয়া হলেও বৃহস্পতিবার (১৬ মে) সকালে গ্রামবাসী এসে দেখেন পিচ ঢালাই রাস্তা কার্পেটের মতো উঠে যাচ্ছে। এখন কাঁচা রাস্তা পাকা করনের দুই দিনে ফাঁকা হয়ে গেলো। এখন রাস্তার ...

Read More »

কলায় বিষাক্ত ক্যামিকেল : চাঁদপুর দু’ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

banana-formalin

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও কলায় বিষাক্ত ক্যামিকেল মিশ্রিত করায় চাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ মে) বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত শহরের পুরাণ বাজার ও চৌধুরঘাট এলাকায় ঘন্টাব্যাপি অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ও মোরশেদুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শহরের পুরাণ বাজার লোহারপুল এলাকার ...

Read More »

চাঁদপুরে পুরোনো গরুর মাংসে ফ্রিজের রক্ত মিশ্রণ : মোবাইল কোর্টে জরিমানা

mobile-court-in-chandpur

চাঁদপুরে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নির্দেশনা অনুসারে ওয়্যারলেস বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. মোরশেদুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন অভিযান পরিচালনা করেন। গতকাল রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত চলাকালীন অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা মেয়াদোত্তীর্ণ দ্রব্য সংরক্ষণ, গরুর মাংসে রক্ত মিশ্রণ করার ...

Read More »