চাঁদপুরে রাতের আঁধারে নদীপথে দীর্ঘদিন ধরে জাহাজ থেকে চোরাই তৈলের কারবারি করে আসছে একটি চক্র। চট্টগ্রাম থেকে নৌ-পথে ঢাকাগামী সরকারি-বেসরকারি মালিকানাধীন তেল বহনকারী জাহাজ মেঘনা নদীর চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা অংশ অতিক্রমের সময় নির্দিষ্ট পয়েন্টে অবস্থান করে। এ সময় প্রকাশ্যেই জাহাজের লোকজন অবৈধভাবে ভোজ্য ও জ্বালানী তেলসহ অন্যান্য চোরাই সামগ্রী কমমূল্যে চোরকারবারীদের কাছে বিক্রি করে। এসব চোরাই জ্বালানি তেলের ...
Read More »এইচএসসি ফলাফল খারাপ হওয়ায় কিশোরীর আ*ত্মহ*ত্যা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় অভিমান করে বিউটি আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার হাটিলা (পূর্ব) ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মিজি ওড়পে দোয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বিউটি আক্তার ওই ইউনিয়নের গঙ্গানগর গ্রামের আব্দুর রব মিজির কন্যা। সে হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের বিএম শাখা থেকে পরীক্ষা দিয়েছিল। হাটিলা (পূর্ব) ...
Read More »গ্রেফতার আতংকে মতলব দক্ষিণ উপজেলার চার গ্রাম যুবকশূন্য
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পদ্মা সেতুর গুজবে ছেলেধরা সন্দেহে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গণ*পিটুনি দেওয়ার ঘটনায় গত শুক্রবার থানায় মামলা হয়। ব্যক্তির ছোট ভাই মামলাটি করেন। এতে কয়েকজনের নামসহ চার গ্রামের অজ্ঞাত দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়। শুক্রবার (১২ জুলাই) মামলায় এক আসামিকে গ্রেপ্তার করে থানা পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য প্রতিদিন পুলিশ উপজেলার ঘিলাতলী, খিদিরপুর, বাড়ৈগাঁও ও ...
Read More »বালিয়ায় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যার ঘটনায় দু’পক্ষের পৃথক মামলা
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে গুলিশা গ্রামে স্ত্রী বেবী বেগমকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী মো.খোরশেদ আলম পাটওয়ারী বিরুদ্ধে মামলা করেছে বেবী বেগম এর বোনের ছেলে মনির হোসেন শেখ। আবার খোরশেদ আলমের আত্মহত্যার ঘটনায় অপ*মৃ*ত্যুর মামলা করেছে তার ভাই সফিকুর রহমান পাটওয়ারী। রোববার (১৪ জুলাই) দিনগত রাতে চাঁদপুর মডেল থানায় পৃথক এ দুটি মামলা দায়ের করা হয়। সোমবার (১৫ জুলাই) সকালে হত্যার ...
Read More »চাঁদপুরে স্ত্রীকে নির্মমভাবে হ*ত্যা করে রেলে কাটা পড়ে স্বামীর আত্মহ*ত্যা
চাঁদপুরে স্ত্রীকে নির্মমভাবে হ*ত্যা করে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহ*ত্যা করেছেন স্বামী খোরশেদ আলম পাটওয়ারী (৬০)। রোববার (১৪ জুন) সকালে চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামের এবং শহরের কোর্টস্টেশন সংলগ্ন পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম বেবী বেগম। এ দম্পতির বিবাহিত ৩ কন্যা সন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ ও ...
Read More »মতলবে ছেলেধরা সন্দেহে গণপিটুনি : দেড় হাজার জনকে আসামী করে মামলা
খিদিরপুর গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে ছেলেধরা সন্দেহে দেলোয়ার হোসেন নামের এক মধু বিক্রেতাকে গণপিটুনির ঘটনায় গতকাল শুক্রবার (১২ জুলাই) থানায় মামলা হয়েছে। মধু বিক্রেতার ছোট ভাই মো. শাহাদাত হোসেন বাদী হয়ে ওই এলাকার ছয়-সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও এক-দেড় হাজার লোককে আসামি করে থানায় মামলাটি করেন। মতলব দক্ষিণ থানায়, ওসি একেএমএস ইকবাল জানান, গুজবের ওপর ভিত্তি করে এই গণপিটুনির ঘটনায় ...
Read More »মতলবে কৃষি ব্যাংকের টাকা চুরির ঘটনায় মামলা ও তদন্ত কমিটি গঠন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর এলাকায় অবস্থিত শাখা কৃষি ব্যাংক গত বুধবার (১০ জুলাই) গভীর রাতে ২৪ লাখ টাকা চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। জানা যায়, ব্যাংকটির তালা ভেঙ্গে এই টাকা চুরি করে চোরের দল। ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আমির হোসেন জানান, টাকা চুরির ঘটনায় ব্যাংকের প্রধান কার্যালয়ে তিন সদস্যের একটি তদন্ত ...
Read More »পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজব পরিস্থিতি নিয়ে চাঁদপুরে পুলিশের প্রেসব্রিফিং
পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজব চাঁদপুরের ফেসবুকে ছড়িয়ে পড়ে। আর এসব খবর সোস্যাল মিডিয়াল ভাইরাল করে মানুষকে উত্তেজিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে একটি চক্র। এ ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ফেসবুকে অপপ্রচার ও মারধের অপরাধে ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন, ইসলামপুর গাছতলা এলাকার সেলিম গাজীর ছেলে সাজ্জাদ গাজী, ফরিদগঞ্জ কাসারা এলাকার আব্দুল মান্নান ...
Read More »চাঁদপুর শহরের দুই স্বর্ণ ব্যবসায়ীকে অর্থদণ্ড
ওজন ও পরিমাপ মানদ- সঠিক না থাকায় চাঁদপুর শহরের রঞ্জিত কুরী (৩৯) ও রানা কান্ত দেবনাথ নামে দুই স্বর্ণ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর জেলা প্রশাস কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভাম্যমান আদালত সূত্রে জানা যায়, শহরের চিত্রলেখার মোড়ের করুনা শিল্পালয় ও আরেকটি ...
Read More »মতলবে রাতের আঁধারে কৃষি ব্যাংক থেকে ‘২৪ লক্ষাধিক টাকা লুট’
চাঁদপুরের মতলব দক্ষিণে কৃষি ব্যাংক শাখায় বুধবার (১০ জুলাই) রাতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ব্যাংকের ভোল্টের তালা ভেঙ্গে রক্ষিত নগদ ‘২৪ লাখ ১১ হাজার ১ শ’ ৫ টাকা ও ১শ টাকা মূল্যের ২১টি প্রাইজবন্ড’ লুট করে নিয়ে গেছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। পুলিশ ব্যাংকের নাইট গার্ড মো.মোস্তফা (৪০) কে আটক করেছে বলে ব্যাংক ব্যবস্থাপক এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যাংক ব্যবস্থাপক ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur