টেলিগ্রামে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস হওয়ার বিষয়টি নজরে এসেছে নির্বাচন কমিশন সচিবালয়ের। এ ঘটনায় মোবাইল অপারেটরসহ সব পার্টনার সার্ভিসকে নজরদারির আওতায় এনেছে ইসি। সেই সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয় ও এনআইডির সিস্টেম ম্যানেজারকে তথ্য ফাঁসের বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনআইডি মহাপরিচালক এ কে এম ...
Read More »কোনো অপরাধ করিনি, শঙ্কিত হব কেন: ড. ইউনূস
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় থেকে বেরিয়ে এসে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি কোনো অপরাধ করিনি। শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দুদকের তলবে সাড়া দিয়ে অর্থ পাচারের মামলায় বক্তব্য জানাতে বৃহস্পতিবার সংস্থাটির কার্যালয়ে গিয়েছিলেন ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের আরও দুই কর্মকর্তা। ওই দুই কর্মকর্তা হলেন—গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম। ...
Read More »কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী বিএনপির রোডমার্চ আজ
কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী বিএনপির রোডমার্চ আজ বৃহস্পতিবার। কুমিল্লা থেকে সকালে শুরু হওয়া এই রোডমার্চ ফেনী হয়ে চট্টগ্রামে ঢুকবে। চট্টগ্রামের মিরসরাই হয়ে নগরীর সিটি গেইট, কর্নেল হাট, একে খান মোড়, জাকির হোসেন রোড হয়ে জিইসি মোড় এবং সেখান থেকে ওয়াসা মোড়, আলমাস সিনেমার সামনে দিয়ে এটি বিকেল ৩টায় কাজীর দেউরী মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর কথা। এরপর দলীয় কার্যালয় ...
Read More »ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ২৫৬৪
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এক হাজার ৪৬ জনের মৃত্যু হলো। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৬৪ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ ...
Read More »১০দিন ধরে নিখোঁজ চান্দিনার কামাল হোসেন
কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের অধিবাসী সৌদি প্রবাসী মো. কামাল হোসেন টানা ১০দিন ধরে নিখোঁজ রয়েছেন। কামাল হোসেনকে খুঁজে পেতে তার স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে চান্দিনা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। গত ২৪ সেপ্টেম্বর সকালে স্থানীয় একটি বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হলে কামাল হোসেন আর বাড়ি ফিরেননি। তাকে না পেয়ে তার পরিবার আত্মীয় স্বজনদের ...
Read More »বিপৎসীমার ওপরে তিস্তার পানি, সতর্কতায় মাইকিং
ভারতের উত্তর সিকিমে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে তিস্তা নদীর একটি বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে তিস্তা নদীর বাংলাদেশ অংশেও পানি প্রবাহ বিপৎসীমা অতিক্রম করেছে। বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪টা থেকে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা-তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে এরই মধ্যে পানি উঠে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা ও ভাঙন ...
Read More »দুই আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
সংসদ সদস্য মারা যাওয়ায় শূন্য হওয়া জাতীয় সংসদের দুটি আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মঙ্গলবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই দুই আসনের সংসদ সদস্যের মৃত্যুতে আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস ...
Read More »ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মধ্যম মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক তিন। সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও অনুভূত হয়েছে এর কম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ...
Read More »আবারও বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম
দেশে ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম। ৭৯ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩ শ ৬৩ টাকা করা হয়েছে।২ অক্টোবর সোমবার সন্ধ্যা থেকে কার্যকর হবে নতুন এ দাম। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে সেপ্টেম্বর মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ...
Read More »মেঘনাসহ দক্ষিণাঞ্চলে ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে
পূর্ণিমা ও উজানের কারণে দক্ষিণাঞ্চলের আটটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপৎসীমার সমান্তরাল ও কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার (১ অক্টোবর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম। মো. তাজুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ মোট ১৯টি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur