চাঁদপুর মতলবের মেধাবী শিক্ষাথী মিথিলা হোসেন এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মিথিলা হোসেনের বাড়ি মতলব পৌরসভার বাইশপুর গ্রামে। সে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন হিরুর বড় মেয়ে। তার মা নিলুফার ইয়াসমিন এক জন গৃহিনী। সে এইচএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে মেধার সাক্ষর রেখেছে। ...
Read More »মতলবে ২ সহস্রাধিক সরকারি বই বিক্রয়কালে জব্দ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা রিসোর্চ সেন্টারের (ইউআরসি) প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির নতুন ও পুরোনো ২ সহ¯্রাধিক পাঠ্যবই বিক্রি করার সময় সেগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদের ফটকের সামনে এসব বই জব্দ করা হয় এবং উপজেলা রিসোর্চ সেন্টারের অফিস সহকারী সালেহ আহম্মেদকে থানায় নিয়ে যায়। ইউএনওর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ...
Read More »‘মা আমার জীবনের মুকুট, তাই সমাবর্তন হ্যাটটা মায়ের’
মা আমার জীবনের মুকুট, তাই সমাবর্তন হ্যাটটা মায়ের । আব্বা সারাজীবনই আগলে রেখেছেন সব আঘাত থেকে, তাই গাউনটা কৃষক বাবার ঘামেভেজা শরীরটাতেই বেশি মানায়। আর আমি বাকি জীবনটা এভাবে যেন মধুর এ ভার নিতে পারি। ‘ভাই’টাকে প্রচণ্ড মিস করছি। এই আমার সমাবর্তন। এই টুকুই লিখেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগ থেকে সম্পন্ন করা ওয়ালই উল্লাহ। এরপরে ...
Read More »সাংবাদিকতা জগতটা আমার একান্তই আপন জগত : ডা. দীপু মনি
‘রাজনীতি এবং সাংবাদিকতা হাতে হাত ধরে চলে। আমি যেমনি রাজনৈতিক পরিবারের সন্তান, একইভাবে সাংবাদিক পরিবারেরও সন্তান। সাংবাদিকতা জগতটা একান্ত আমার আপন জগত। এই ভুবনে আসলে আমার মনে হয় আমি যেনো আপনজনদের কাছে আসলাম। আজ সেই আপনজনদের এই মহামিলনে আসতে পারবো এটা আমার খুব দৃঢ় বিশ্বাস ছিলো। চাঁদপুর জেলার সাংবাদিকদের কাছে এভাবেই নিজেকে উপস্থাপন করলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ ...
Read More »আবদুল হান্নান মিলন চাঁদপুরের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ প্রতিযোগীতায় চাঁদপুর জেলার বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩৭নং পশ্চিম ভাটের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হান্নান খান মিলন। সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ (এসএমসি) ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হন তিনি। ২৩ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন’সহ শ্রেষ্ঠ নির্বাচন কমিটির সদস্যদের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ...
Read More »নজরুল স্মরণে চাঁদপুর সংগীত নিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান
জাতীয় কবি, বিশ্বমানবের সার্থক প্রতিভু, চির বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে চাঁদপুর সংগীত নিকেতনের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতি অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় কবি, বিশ্বমানবের ...
Read More »সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর সংখ্যা ৯ হাজার ৭৬৭ জন। ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা ...
Read More »৩৯তম বিশেষ বিসিএসের পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৩৭৫০
৩৯তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। বৃহস্পতিবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সহকারি সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন প্রার্থী ও সহকারি ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন প্রার্থী পাস করেছেন। ...
Read More »মেডিকেলে এমবিবিএস ভর্তিতে ৫শ’আসন বৃদ্ধি
দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তিতে ৫ শ’ আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে বুধবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত মেডিকেল শিক্ষাবিষয়ক সভায় এ আসন বাড়ানোর সিদ্ধান্ত হয়। বর্তমানে দেশের ৩১ টি সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ৩ হাজার ৩শ’১৮ টি। এ সিদ্ধান্তের পর ওই আসন বেড়ে হলো ৩ হাজার ৮ ...
Read More »প্রাথমিকে শিক্ষক নিয়োগে ১৯ লাখ আবেদন : প্রতি পদে ১৫৮ প্রার্থী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রতিটি আসনের জন্য লড়াই করছেন ১শ ৫৮ জন প্রার্থী। প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রানুসারে, ৩০ আগস্ট অনলাইন আবেদনের শেষ দিন পর্যন্ত ১৯ লাখ প্রার্থীর আবেদন জমা পড়েছে। এ বিষয়ে ডিপিই মহাপরিচালক আবু হেনা মো.মোস্তফা কামাল জানান, সহকারী শিক্ষক নিয়োগে অনলাইন আবেদন কার্যক্রম শেষ হয়েছে। টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন কার্যক্রম পরিচালিত হয়। ১ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur