চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর পিড়াং গ্রামে পুলিশের সাবেক ডিআইজি মুক্তিযোদ্ধা স্বর্গীয় বিনয় ভূষন ঢালীর ছোট ভাই (অবঃ)পুলিশ সদস্য বিভুতীভূষন ঢালীর ঘরে শনিবার (২৮ মে) রাতে চুরির ঘটনা ঘটেছে । এতে স্বর্ণালংকার,ল্যাপটপ ও পোষাকসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে তাদের দাবী।সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত তিনদিন পূর্বে ...
Read More »চাঁদপুরে ৪২ শ বস্তা সিমেন্ট নিয়ে ট্রলার ডুবি
চাঁদপুর ডাকাতিয়া নদীতে শাহ সিমেন্টের ৪২ শ বস্তা সিমেন্ট নিয়ে রফিক-২ নামের ট্রলারটি ডুবে গেছে। তবে ট্রলারটির সন্ধানে নদীতে কাজ করছে বিআইডব্লিউটিএ ডুবরি দল। ২৯ মে রোববার সকাল সাড়ে ১১টার দিকে ডাকাতিয়া নদীর নতুনবাজার লন্ডনঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সিমেন্টগুলো ছিল শাহ সিমেন্টের চাঁদপুরের ডিলার মের্সাস মৃধা এন্ড সন্স। ঘাট ম্যানেজার আবদুল্লাহ আল নোমান চাঁদপুর টাইমসকে জানান, ‘মুক্তারপুর থেকে শাহ ...
Read More »শিক্ষাঙ্গনকে রক্তাক্ত করতে যারা চায় তাদেরকে প্রতিহত করবে জনগণ : শিক্ষামন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল শিক্ষাঙ্গনকে রক্তাক্ত করতে চায়। তাদের এই ধরনের অভিপ্রায় বাস্তবায়িত হবে না বাংলার মানুষ তাদের প্রতিহত করবে। ২৯ মে রোববার চাঁদপুর শহরের দুটি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ...
Read More »মতলব সেতু অ্যাপ্রোচ সড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কা
চাঁদপুরের ‘মতলব সেতুর’ উদ্বোধনের সাড়ে তিন বছরের মাথায় একাধিক স্থানে ধস পড়েছে। যার কারণে সৃষ্টি হয়েছে বিরাট গর্তের। মতলব দক্ষিণ উপজেলায় ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর পূর্ব দিকের অ্যাপ্রোচ সড়কের গত ৫দিন যাবৎ দুটি অংশ ১৫ ও ১২ ফুট দীর্ঘ এবং ১০ ও ১২ ফুট চওড়া গর্তের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এছাড়া আরও কয়েকটি স্থানে ...
Read More »সাংবাদিকদের অকৃত্রিম শ্রদ্ধা সংবর্ধিত হলেন চাঁদপুরের ডিসি
চাঁদপুরে মাঠপর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের আকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসায় বিরল সংবর্ধিত হলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। ২৮ মে শনিবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘আমি অন্য জেলায় বদলি হয়ে যাচ্ছি। আমার কাছ থেকে আপনাদের আর পাওয়ার কিছু নেই। এরপরেও আজকে আপনারা আমাকে বিদায়ী শুভেচ্ছা ...
Read More »চাঁদপুরে একটি আন্তর্জাতিক নৌ-বন্দর নির্মাণ করা হবে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী
নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,‘নানা কারণে চাঁদপুর নৌ-বন্দর অনেক গুরুত্বপূর্ণ। আজকে অনুষ্ঠানে যারা বক্তব্য দিয়েছেন তারা অনেকেই চাঁদপুরের পূর্বের এবং বর্তমান নৌ-বন্দরের ঐতিহ্য তুলে ধরেছেন। এখানে রেলপথ, সড়কপথসহ সার্বিক সুবিধা আছে। আপনাদের দাবী এখন একটি আধুনিক নৌ-বন্দর করার জন্য। ইতোমধ্যে এই কাজ অনেক এগিয়েছে। আমরা চাঁদপুরে একটি আন্তর্জাতিক নৌ-বন্দর নির্মাণ করবো।’ ২৮ মে শনিবার দুপুরে চাঁদপুর জেলা ...
Read More »শিক্ষাবিদ আব্বাস উদ্দিন জেলার‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’নির্বাচিত
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে চাঁদপুর জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রধানশিক্ষক মো.আব্বাস উদ্দিন‘শ্রেষ্ঠ প্রধানশিক্ষক’হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,অসংখ্য শিক্ষার্থীর শিক্ষাগুরু,শিক্ষক সংগঠনের শিক্ষক নেতা,চাঁদপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নানাবিধ দাবি আদায়ের একজন অগ্রজসৈনিক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডের ব্যক্তিত্ব হিসেবে চাঁদপুরে সম্যক পরিচিতি লাভ করেছেন। তিনি বর্তমানে চাঁদপুর জেলা সদরের ঐতিহ্যবাহী গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক। ...
Read More »মোহনপুর লঞ্চঘাটে ১৪ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মোহনপুর নৌ-পুলিশ। ২৭ মে শুক্রবার বিকেল ৩টার দিকে মাদক বিক্রেতা মোঃ বিল্লাল হোসেনকে(২৫) গ্রেফতার করা হয়। সে কুমিল্লা কোতয়ালী থানার বশন্তপুর গ্রামের আলী আকবরের ছেলে। জানা য়ায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই বাবুল,এএসআই ...
Read More »জাতীয় শিক্ষা সপ্তাহে চাঁদপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রধান, শিক্ষক ও শিক্ষার্থী যারা
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ২৫ মে বুধবার জেলা শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ জেলা কমিটির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন পাটওয়ারীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়। জেলায় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজ, জেলায় শ্রেষ্ঠ স্কুল মাতৃপীঠ সরকারি বালিকা ...
Read More »শাহরাস্তিতে ইউপি সদস্য ও আইনজীবী সহকারী আটক
চাঁদপুরের শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী আমির হোসেনের স্ত্রী দুসন্তানের জননী কুলছুম আক্তার (৩০) কে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে ইউপি সদস্য ও আইনজীবী সহকারী আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মেহার উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মনির হোসেন ও আইনজীবী সহকারী মোঃ সেলিম মিয়া। তাদেরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় ২৩ মে সোমবার সকালে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur