চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌপথে চাঁদাবাজি করার সময় একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৩ চাঁদাবাজকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ। জানা যায়, মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার মেঘনা নদীর চরউম্মেদ এলাকায় মাল বোজাই নৌকা ও বাল্কহেড থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় মোহনপুর নৌ ফাঁড়ির পুলিশ তাদেরকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত এক ইঞ্জিন চালিত নৌকা, নগদ ...
Read More »এক বছরের মধ্যে চাঁদপুরে কেউ গৃহহীন থাকবে না : ডিসি
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, আগামী এক বছরের মধ্যে চাঁদপুরে কেউ গৃহহীন থাকবে না। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের নির্দেশনা বাস্তবায়ণে চাঁদপুর জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল ৪টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে মাননীয় ...
Read More »বুস্টার ডোজ নিতে পেরে খুশি মতলব উত্তর উপজেলাবাসী
করোনা সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মঙ্গলবার (১৯ জুলাই) উৎসবমূখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে বুস্টার ডোজ ক্যাম্পেইন পালিত হয়েছে। একদিনে ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়ার লক্ষ্যে দেশব্যাপী এ ক্যাম্পেইনের ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সে লক্ষ্যে আজ সারা দেশে অনুষ্ঠিত হয়েছে এ বুস্টার ডোজ ক্যাম্পেইন। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ...
Read More »ফরিদগঞ্জে বিষপান করে কিশোরের আত্মহত্যা
চাঁদপুরের ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে আজগর আলী (১৬) নামে এক কিশোর বিষ পান করে আত্মহত্যা করেছে। বিষপান করে আত্মহত্যার সংবাদ পেয়ে ১৯ জুলাই মঙ্গলবার দুপরে ফরিদগঞ্জ থানার এস.আই মশিউর আলম মৃত্যের বাড়ি থেকে মৃত্যুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন। ১৮ জুলাই সোমবার রাতে উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের ...
Read More »চাঁদপুরে বিটাকের দু’টো প্রশিক্ষণে ৯টি ব্যাচ সম্পন্ন
চাঁদপুরে গেলো ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ক্ষুদ্র কুটির ও কারিগরি শিল্প সহায়তা কেন্দ্রের দুটি প্রশিক্ষণ কোর্সের ৯ টি ব্যাচ সম্পন্ন হয়েছে । চাঁদপুর বিটাকের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। করোনা মহামারীর পর প্রশিক্ষণ কার্যক্রমে সিফ কোর্সে ৩ ব্যাচে ১৭৯ জন,সেফা কোর্সের ৪ ব্যাচের ১৯৬ জন, জেনারেল ইলেকট্রিক্যাল ও ম্যাকানিক্সে ২ ব্যাচে ২৬ জন এবং ওয়েল্ডিং কোর্সে ১০ জন ...
Read More »মেঘনার ভাঙন কবলে হাইমচরের মধ্যচরে ইউনিয়নবাসীর বসতভিটা
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মেঘনার মাঝে জেগে ওঠা চরগুলিতে বসবাসরত জনবসতি এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ৫নং হাইমচর, ৪ নং নীলকমল ও ১ নং গাজীপুর ইউনিয়নের একাধিক গ্রাম মেঘনার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙ্গন কবলিত এলাকাগুলো হলো সরকার কান্দি,গোলদার কান্দি,মালেগো কান্দি,মোল্লা কান্দি,শেখ কান্দি, সহ আর কিছু গ্রাম। জানা যায়, হাইমচর ইউনিয়নটি আয়তনের দিক দিয়ে ...
Read More »মতলবে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার রাখার দায়ে জরিমানা
মতলব বাজারে ক্রোকারিজ, লাইব্রেরী, মুদী, ডিজেল-পেট্রোল এবং ইলেকট্রনিক এর দোকানে লাইসেন্স ছাড়াএলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ এবং বিক্রির দায়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান মালিককে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মতলব বাজারের৫ টি দোকান মালিককে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভুমি) সেটু কুমার বড়ুয়া। তিনি বলেন, যত্রতত্র বিভিন্ন ...
Read More »মতলব উত্তরে যুবকের আত্মহত্যা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গলায় ফাঁস দিয়ে ওবায়েদ উল্লাহ (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ১৮ জুলাই সোমবার ভোর রাতে উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়নের লতুরদী গ্রামে এ ঘটনা ঘটে। ওবায়েদ উল্লাহ ওই গ্রামের গোলাম রসুলের ছেলে। মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৮ জুলাই) ভোর রাতে পরিবারের সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওবায়েদ উল্লাহ। ...
Read More »তীব্র তাপদাহের পর চাঁদপুরে স্বস্তির বৃষ্টি
তীব্র তাপদাহের ১১ দিন পর চাঁদপুরে বৃষ্টির দেখা মিললো। তবে থেমে থেমে বৃষ্টি হলেও পরে সূর্যের তাপমাত্রা কম থাকায় আবহাওয়া ঠান্ডা ছিল। যার ফলে এতদিন পর মানুষ কিছুটা স্বস্তি পায়। সর্বশেষ ৭ জুলাই চাঁদপুরে বৃষ্টি হয় বলে জানায় আবহাওয়া অফিস। ১৮ জুলাই সোমবার দুপুর ১২টার পর থেকে বিকেল ৪ টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে দেখা যায়। আবহাওয়া অফিস জানায়, ...
Read More »মতলব উত্তরে আগুনে পুড়ে হলিচাইল্ড কিন্ডারগার্টেন স্কুল ভষ্মিভূত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া হলিচাইল্ড কিন্ডারগার্টেন স্কুলটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে স্কুলটি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিবভাবে ক্ষতিগ্রস্ত স্কুল মালিক দাবী করেছেন। রোববার (১৭ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে এলাকার জনসাধারন ও ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur