চাঁদপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটাপড়ে অজ্ঞাত পরিচয়ের (৩০) বয়সী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মার্চ) বেলা পৌনে ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শহরের বঙ্গবন্ধু সড়ক রেলক্রসিং এর পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তার গায়ে ব্লু রঙের টি শার্ট, জিন্সের ...
Read More »চাঁদপুরে ১৪০ জন রোগীকে ৭০ লাখ টাকার চেক বিতরণ
চাঁদপুরে ১৪০ জন রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা করে ৭০ লাখ এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ৩৬ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ২ লাখ ৪১ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৩ মার্চ শুক্রবার ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত, জন্মগত হৃদ্রোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির ...
Read More »নতুন শিক্ষা কারিকুলামের প্রতি গুরুত্ব নিয়ে যা বললেন জেলা প্রশাসক
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। বক্তব্যের শুরুতে তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান কে। ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের ...
Read More »মতলবে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা এলাকায় আজ বিকাল ৪টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় বুশরা (৬) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। সে নাগদা গ্রামের শাহজাহান ঢালীর মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, বুশরা নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী দোকানে যাওয়ার পথে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে যায়। ...
Read More »সেনগাঁও বালিকা উবি’তে মা সমাবেশ অনুষ্ঠিত
চাঁদপুর সদরের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ১০ টায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স্কুল পরিদর্শক মুহাম্মদ আজিজুল হক ও আইসিটির প্রোগ্রাম অফিসার মো.সেলিম মিঞা স্কুলের ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’পরিদর্শন করেন এবং সব শিক্ষকদের সাথে ল্যাব ব্যবহার,সংরক্ষণ,পরিচর্যা ও শিক্ষার্থীদের ল্যাপটপ প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ ...
Read More »ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনে জেলা প্রশাসনের কর্মসূচি
চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়। ১ মার্চ বুধবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি ৭ মার্চের ইতিহাস-ঐতিহ্য তুলে বক্তব্যে বলেন,‘স্বাধীনতার জন্যে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে জাতি ঐক্যবদ্ধ হয়েছিলো। জাতীয় জীবনে ৭ মার্চ একটি ঐতিহাসিক দিন। আমাদের স্বাধীনতা আদায়ের সংগ্রাম শুরু হয় ।’ ...
Read More »জাটকা অভিযানে কোনো জরিমানা নয়, জেল হবে: ডিসি
চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেছেন, আমাদের সবার বার্তা একটাই, আইন অমান্য করে জাটকা ধরলে এ দুই মাসের অভিযানে কোনো জরিমানা নয়, জেল হবে। এতে কেউ তদবির করবেন না। একার পক্ষে এ অভিযান সফল করা সম্ভব না। আমরা চাই না, জেলেরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হোক। এ দুই মাসে আপনারা অনেক উৎপাদনশীল কাজ করতে পারেন। এ অভিযান মেনে না চললে আগামী ...
Read More »চাঁদপুরে বীমা দিবস পালিত
“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে রাখবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বীমা দিবস’২৩ উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান এবং পরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন। এ ...
Read More »শাহরাস্তিতে প্রাইভেটকার থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ২
চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের মাদক উদ্ধার অভিযানে প্রাইভেট কার থেকে ১০কেজি গাজাসহ ২ মাদককারবারি ও প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। ১ মার্চ বুধবার ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে পুলিশের অভিযানে চেকপোস্টের মাধ্যমে উপজেলার বানিয়াচোঁ এলাকা একটি প্রাইভেটকার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টায় উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের মাদক উদ্ধার অভিযান চলাকালে ...
Read More »চাঁদপুরের হাজীগঞ্জে বোয়ালজুরি খাল পুন:খননে ১০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব পেশ
চাঁদপুর জেলার হাজীগঞ্জের বোয়ালজুরি খাল পুন:খননে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর একটি প্রকল্প প্রস্তাব পেশ করে। প্রস্তাবটিতে খালটি ক্রমান্বয়ে দিন দিন ভরাট হয়ে যাচ্ছে বিধায় এবং অভ্যন্তরীণ পানি সেচের মাধ্যমে এর উভয় তীরের উৎপাদনমুখী কৃষিজমিতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশংকায় পানি উন্নয়ন বোর্ড বোয়ালজুরি খালটি পুন:খননের জন্যে ঐ প্রস্তাবটি প্রেরণ করে। এতে প্রাথমিকভাবে ১০ কোটি ৪৫ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur