বিতরণের নির্দেশনা না আসায় চাঁদপুর সদর উপজেলার ৩ লাখ ৩৫ হাজার ভোটারের স্মার্ট কার্ড ৫ মাস যাবত গুদামে পড়ে আছে। চলতি বছরের ২৫ জানুয়ারি চাঁদপুর সদর উপজেলার ৩ লাখ ৩৮ হাজার ৯৪৫ ভোটারের মধ্যে ৩ লাখ ৩৫ হাজার ভোটারের স্মার্ট কার্ড জেলা নির্বাচন অফিসে এসেছে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশনা না পাওয়ায় সেই স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে না বলে জানিয়েছেন ...
Read More »চাঁদপুর ফটোজার্নালিস্টের মিলাদ ও দোয়া
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সদস্য ও পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বাদ আসর চাঁদপুর শহরের কালীবাড়ি বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হোসেন অপুর পিতা বশির হোসেন চৌধুরী ও সদস্য এসএম সোহেলের ছোট ভাই শরীফ হোসেনসহ অন্যান্যদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ...
Read More »চাঁদপুরে সাংস্কৃতিক উৎসব পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
২০, ২১ জুলাই দু’দিন ব্যাপি সাংস্কৃতিক উৎসব পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর জেলা প্রশাসন। সোমবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, চাঁদপুর জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী এবং জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। এতে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। জেলা ...
Read More »খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে বিএনপির অনশন
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সু-চিকিৎসার দাবিতে চাঁদপুরে অনশন কর্মসূচী পালন করা হয়েছে। রোববার (৯ জুলাই) সকালে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এই কর্মসূচী পালন করা হয়। জেলা বিএনপির যুুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, সেলিমুস সালাম, আক্তার হোসেন মাঝি, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, ...
Read More »চাঁদপুর সিটি কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ
চাঁদপুর সিটি কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুলাই) দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নিবার্হী কমিটি ত্রাণ ও সমাম কল্যাণ সম্পাদক ও কলেজের প্রতিষ্ঠাতা সুজিত রায় নন্দী। তিনি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগে পড়ালেখা। পড়ে রাজনীতি। তাই শিক্ষার্থীরা আগে পড়াশুনাকে গুরুত্ব দিয়ে পড়ে রাজনীতি ...
Read More »দীর্ঘ ১০ বছরেও সংস্কার হয়নি বিষ্ণুপুরের কানদী সড়ক
দীর্ঘ ১০ বছরেও পুনঃ সংস্কার হয়নি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কানুদী বর্দীয়া নামের সড়ক। স্থানীয়দের অভিযোগ পর পর দুইজন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করলেও এ সড়কটি দেখার যেনো কেউ নেই। ইউনিয়ন কিংবা তা দেখার জন্য কোন অভিবাবক না থাকায় কানুদী বর্দীয়া সড়কটি দীর্ঘ ১০/১২ বছর ধরে যানবাহন চলাচলের অনপোযুগী হয়ে পড়ে আছে। গত ১০/১২ বছর ধরে কোন প্রকার ...
Read More »চাঁদপুরে কৃষকদের সাথে টেকনোলজি শেয়ারিং প্রশিক্ষণ
চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দোগে তরপুরচন্ডীর কৃষাণ-কৃষাণীদের টেকনোলজি শেয়ারিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোববার (৮জুলাই) সদর উপজেলা হল রুমে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলোজি প্রোগাম ফেজ-২ (এনএটিপি) এর আওতায় সিআইজি ও ননসিআইজি কৃষকদের মধ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ জাকির হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষি উন্নয়নে বাংলাদেশ ...
Read More »চাঁদপুরে নিরাপদ সড়ক চাই’র নতুন সদস্য সংগ্রহ উদ্বোধন
‘সাবধানে চালবো গাড়ি-নিরাপদে ফিরবো বাড়ি, পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয়, এই শ্লোগনকে ধারন করে চাঁদপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। পহেলা জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাস ব্যাপি সারাদেশে শুরু হওয়া নতুন সদস্য সংগ্রহ অভিযানে ইতোমধ্যে বেশ সাড়া পড়েছে বলে জানা গেছে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দদের কাছ থেকে। চাঁদপুরে রোববার জেলা কমিটিতে নতুন ...
Read More »চাঁদপুর পালবাজারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তা প্রদান
চাঁদপুর শহরের প্রাচীন কাঁচাবাজার পাল বাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে এসব অনুদান ব্যবসায়ীদের হাতে তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। এ সময় ব্যাবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, দূর্যোগ কিংবা যে কোন দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে সাহায্য ও ...
Read More »ডাকাতিয়া রক্ষায় চাঁদপুরে মানববন্ধন
“হটাও দুর্নীতি বাঁচাও দেশ, পরিবেশ রক্ষা কর বাঁচাও মানুষ” এ শ্লোগানে চাঁদপুরে ডাকাতিয়া নদী রক্ষায় মানববন্ধন করেছে মতিন ফাউন্ডেশন। ৬ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে ডাকাতিয়া নদীর পাড়ে মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন মতিন ফাউন্ডেশন। মানববন্ধনে ডাকাতিয়া নদীর দুই পাড়কে অবৈধ দখল মুক্ত করতে এবং এ নদীর পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur