পানামা পেপার্স কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী পদে অযোগ্য হয়েছিলেন নওয়াজ শরীফ। এবার আজীবনের জন্য পাকিস্তানের নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণা করা হলো। সংবিধানের ধারা ৬২(১)(এফ) অনুযায়ী, অযোগ্য ঘোষিত হয়েছেন নওয়াজ। শুক্রবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আজীবন নির্বাচনে অযোগ্য ঘোষণা করে রায় দিয়েছেন। এর ফলে পাকিস্তানের আর কোনো নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না এবং দেশের পার্লামেন্টের সদস্যও ...
Read More »পদত্যাগ করছেন অং সান সু চি!
মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি যেকোনো মুহূর্তে অবসরে যেতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দলটির কার্য নির্বাহী কমিটির এক বৈঠকে সু চি সম্ভব হলে নিজেকে সরিয়ে নিতে চান বলে জানানোর পর এ গুঞ্জন আরো জোরালো হয়েছে। তবে রোববার এনএলডি’র এক মুখপাত্র সু চির পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। ...
Read More »মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউয়ের পদত্যাগ
মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ পদত্যাগ করছেন। আজ বুধবার তাঁর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়। দীর্ঘ সামরিক শাসনের পর মিয়ানমারে গণতান্ত্রিক নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে। ২০১৫ সালের নভেম্বরের নির্বাচনে এনএলডি এই বিজয় পায়। ২০১৬ সালের মার্চ মাসে থিন কিউ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ...
Read More »বিশ্বের যে সাতটি দেশে মার্কিন সেনারা সবচেয়ে বেশি তৎপর
গত অক্টোবর মাসে আফ্রিকার দেশ নিজের-এ ওঁত পেতে থাকা হামলায় যুক্তরাষ্ট্রের চার জন সৈন্য নিহত হয়। মার্কিন জনগণ এই খবরে স্তম্ভিত হয়ে পড়ে। তখন থেকেই প্রশ্ন উঠতে থাকে পশ্চিম আফ্রিকার ছোট এই দেশটিতে মার্কিন সৈন্যরা ঠিক কী করছিল? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা ১৮০টি দেশে ২০০,০০০ জন সামরিক কর্মচারী নিযুক্ত করেছে বলে জানা যাচ্ছে। কিন্তু মাত্র সাতটি দেশে মার্কিন বাহিনী ...
Read More »প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় পুতিন
ফের ছয় বছরের জন্য রাশিয়ার নেতৃত্বে থাকছেন ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছেন তিনি। রবিবার নির্বাচন শেষ হওয়ার পর একটি বুথ ফেরত জরিপে পুতিনের পক্ষে ৭৬ দশমিক ৬ শতাংশ ভোট পড়ার হিসাব দেয়া হয়েছে। খবর সিএনএন’র। এবার বুথ ফেরত জরিপের এই হিসাব নির্বাচনের ফলে প্রতিফলিত হলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ব্যবধানে জয় হবে পুতিনের। এর আগে ২০১২ ...
Read More »রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন, এগিয়ে পুতিন
রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রাশিয়ার পূর্বপ্রান্তের দুটি ফেডারেল অঞ্চলে ভোটগ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৭ প্রার্থী লড়াই করছেন। প্রার্থীরা হলেন-পাওয়েল গ্রোদিনিন, ভ্লাদিমির ঝিরিনোভোস্কি, সের্গেই ব্যাবুরিন, গ্রেগরি ইউলিনেস্কি, বরিস তিতোভ, ম্যাক্সিম সেরিকিন ও নারী প্রার্থী কিসনিয়া সাবচাক। স্থানীয় সময় আজ রবিবার সকাল ৮টায় কামচাতকা অঞ্চলের পাশাপাশি চুকোতকা ...
Read More »প্রথমবারের মতো সিআইএ প্রধান হচ্ছেন একজন নারী!
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)প্রধান হতে যাচ্ছেন গিনা হ্যাসপাল।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সিআইএ প্রধান হিসেবে মনোনীত করেছেন।মার্কিন সিনেট তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করলে তিনিই হবেন এই পদে প্রথম কোনো নারী। জানা গেছে, ২০০১ সালের নাইন ইলেভেনের পর মুসলমানদের গোপন কারাগারে নিয়ে নিষ্ঠুরতম নির্যাতনের নেপথ্যে মূল কারিগর ছিলেন গিনা হ্যাসপাল। তিনি সিআইএ’র একজন কর্মকর্তা হিসেবে থাইল্যান্ডে যুক্তরাষ্ট্রের গোপন কারাগারে মুসলমানদের নির্যাতনে ...
Read More »নির্বাচনের আগে ঢাকা সফর করতে পারেন মোদি
চলতি বছর সাধারণ নির্বাচনের আগে প্রতিবেশী বাংলাদেশ এবং ভুটানে সফর করার পরিকল্পনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বছর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও ভুটান। ঢাকা ও থিম্পুর প্রতি ভারত সরকারের সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে আগামী কয়েক মাসের মধ্যেই এই দুই দেশে সফরে আসছেন মোদি। খবর ইকোনমিক টাইমস। ভুটানে ভারত সমর্থিত একটি নতুন পাওয়ার প্রজেক্ট পরিকল্পনাধীন অপরদিকে বাংলাদেশের নির্বাচনী বছরে ক্ষমতাসীন ...
Read More »আফ্রিকায় ১৪ টাকা বিঘার জমি হারালো বাংলাদেশ!
আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে সস্তায় ও সহজে জমি লিজ নিয়ে চাষাবাদের পরিকল্পনায় সবচেয়ে বড় বাধা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। মাত্র ৫০০ কোটি টাকা ছাড় না দেওয়ায় মহাদেশটিতে বিঘা প্রতি ১৪ টাকায় জমি লিজ নিয়ে চাষাবাদের পরিকল্পনা বাতিল হয়ে গেছে! আফ্রিকার বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ওয়াহিদুর রহমান বাংলানিউজকে এ খবর জানিয়েছেন। আফ্রিকায় জমি লিজ নিয়ে চাষাবাদ ...
Read More »মুসলমানের এক হাতে থাকবে কোরআন অন্য হাতে কম্পিউটার : মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুসলমানদের এক হাতে থাকতে হবে কোরান, অন্য হাতে কম্পিউটার। ধর্মীয় মূল্যবোধের চর্চার পাশাপাশি তাদেরকে জ্ঞানবিজ্ঞানের চর্চায় আরো বেশি মনোনিবেশ করতে হবে। নয়াদিল্লিতে বৃহস্পতিবার (০১ মার্চ) ‘‘ইসলামিক হেরিটেজ: প্রমোটিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডারেশন’’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অভিমত তুলে ধরেন। অনুষ্ঠানে জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ উপস্থিত ছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur