চাঁদপুর শহরের বিভিন্নস্থানে অবৈধ ভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ভাম্ম্যমান আদালতে ৮ সিএনজি স্কুটারকে অর্থ দ- দেয়া হয়েছে। এছাড়া বড় স্টেশন মোলহেডের পর্যটন এলাকায় অবৈধভাবে ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২ জুলাই) শহরের শপথ চত্বর ও বড় স্টেশন মোলহেড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের চলাচলের জায়গা দখল করে যে সব চালকরা অবৈধভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং করেছে ...
Read More »চাঁদপুরে সিঁধ কাটা চোরকে আটক করে গণধোলাই
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ কুমুড়িয়া গ্রামের ভূঁইয়া বাড়িতে কাঁচা ঘরের সিঁধ কেটে দূধর্ষ চুরি করেছে একটি সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় এলাকাবাসী রোববার রাতে বাবু বেপারী (২৫) নামে এক চোরকে আটক করে গণধোলাই দিয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২ জুলাই) গভীর রাতে কুমুড়িয়া গ্রামের ইউনিয়ন পরিষদ সংলগ্ন সিরাজুল ইসলাম ভূঁইয়ার বসত ঘরে। ...
Read More »‘প্রতারণা করে’ পণ্য বিক্রি করায় চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর শহরে খাদ্য পণ্য বিক্রির দোকানে জেলা প্রশাসনের ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও চেয়ারম্যানঘাট এলাকায় ‘প্রতারণা করে পণ্য বিক্রি দায়ে’ ৩ দোকানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা ও জেলা মার্কেটি অফিসার এন এম রেজাউল ইসলাম। জেলা মার্কেটিং অফিসার ...
Read More »শাহরাস্তিতে মোবাইলে নির্যাতন চিত্র ধারণ করেও বাঁচতে পারলো না মেহজাবিন
চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইলে শ্বশুর বাড়ির নির্যাতন চিত্র ধারণ করেও বাঁচতে পারলো না নববধূ মেহজাবীন সুলতানা ইতি। এমনি মৃত্যুর পূর্বেও তাঁর স্বামীকে নির্যাতন চিত্র দেখিয়েও হত্যার হুমকি শুনতে হয়েছে। মেহজাবিনের পরিবারের দাবি বিয়ের মাত্র ২ মাস ১৮ দিনে মাথায় হত্যার শিকার হলো মেহজাবিন। মৃত্যুর সাত দিন পর শাহরাস্তি থানার পুলিশ মামলা নিয়েছে। শুক্রবার (৩৯ জুন) রাত সোয়া ১০ টায় নিহত গৃহবধূর ...
Read More »চাঁদপুর যমুনা হাসাপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলায়’ প্রসূতির মৃত্যু
চাঁদপুর শহরের নতুন বাজার যমুনা হসপিটালে অতিরিক্ত উচ্চ রক্তচাপ অবস্থায় অপারেশন করায় প্রসূতি ফাতেমা আক্তার লুবনা (২২) এর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ জুন) বিকাল ৪টার দিকে ওই প্রসূতিকে চাঁদপুর থেকে কুমিল্লা হসপিটালে নেয়ার পথে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ফাতেমা আক্তার সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ওমান প্রবাসী নাছির উদ্দিন গাজীর স্ত্রী এবং পাশ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের দেলোয়ার হোসেন খানের ...
Read More »হাজীগঞ্জে ইয়াবাসহ সুন্দরী রমণী আটক
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ সুন্দরী রমণীকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে পৌর এলাকার মকিমাবাদ মালি বাড়ির আক্তার কাজীর ৫ম তলা বিল্ডিং নাহার ভিলার নিচ তলার ভাড়াটিয়া জুবায়ের হোসেনের বাসা থেকে তাকে আটক করা হয়। আটক রমণী টোরাগড় কাজী বাড়ির বাসিন্দা মাদক ব্যবসায়ী জুবায়ের হোসেনের স্ত্রী পান্না আক্তার। স্বামী বর্তমানে মাদক মামলায় কারাগারে রয়েছে। ...
Read More »চাঁদপুর দেড় কোটি টাকার কারেন্ট জাল জব্দ
চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে এর আনুমানিক মূল্য ধরা হয় ১ কোটি ৪০ লাখ টাকা। বুধবার (২৭ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মাদ্রাসা ঘাট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা একটি বোট থেকে এ কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ডের একটি দল। এদিকে অভিযানে টের পেয়ে ...
Read More »অধ্যক্ষ ফেন্সি হত্যায় ব্যবহৃত হয় ‘তালা ও ফল কাটার চাকু’
অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি হত্যাকান্ডের জট খুলতে শুরু করেছে । লোমহর্ষক এ খুনের ঘটনায় সরাসরি জড়িত এক মেডিকেল ছাত্রকে আটক করেছে ডিবি পুলিশ । তাদের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ঘরে থাকা দরজার তালা ও ফলকাটার চাকু ব্যবহারের বিষয়টি উঠে এসেছে। আটককৃত ব্যক্তি খুনের দায় স্বীকার করে হত্যাকান্ডের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছে। রাকিব (২৩)নামের এ অভিযুক্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র । নির্ভরযোগ্য ...
Read More »অধ্যক্ষ ফেন্সি হত্যার রহস্য ভিন্ন দিকে : ২য় স্ত্রীর ভাইয়ের স্বীকারোক্তি
চাঁদপুরের আলোচিত আওয়ামী লীগ নেত্রী অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি হত্যার রহস্য এবার ভিন্ন দিকে মোড় নিয়েছে। ধিরে ধিরে বেরিয়ে আসতে শুরু করেছে আলোচিত এই হত্যাকান্ডের আসল রহস্য। হত্যার প্রধান আসামীর তীর এবার বাঁক নিয়েছে অন্যদিকে। আলোচিত এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে এবার রাকিব হোসেন নামের আরও এক আসামীকে আটক করেছে পুলিশ। ২৫ জুন সোমবার ঢাকার একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ...
Read More »ফরিদগঞ্জে ধর্ষণে বাকরুদ্ধ শিশু : ১৩ দিনেও থানায় মামলা হয়নি
চাঁদপুরের ফরিদগঞ্জে যৌন নির্যাতনের শিকার হয়েছে পিতৃ-মাতৃহারা ৬ বছরের শিশু। ধর্ষণের শিকার শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সে বাক শক্তি হারিয়ে ফেলেছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। ঘটনা ধামাচাপা দিতে শিশুর পরিবারের হাতে ৯ হাজার টাকা ধরিয়ে দিয়ে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেন ও ঘটনার বিষয়ে বাড়াবাড়ি না করতে ধমকে দেন। কিন্তু অভিযুক্তের বাবা ও তার পক্ষের লোক জনের হুমকির শিকার ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur