Home / ট্যাগ অপরাধ

Tag Archives: অপরাধ

চাঁদপুর সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে গায়ের ওড়না জড়ানো অবস্থায় চাঁদপুর সরকারি মহিলা কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী মিতা রাণী সরকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ মার্চ বুধবার দুপুরে চাঁদপুর শহরের ১০নং ওয়ার্ড কদমতলা এলাকার পোদ্দার বাড়ির ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। মৃত মিতা রানী সরকারের কচুয়া উপজেলার মাছিমপুর উত্তর বাজারে হরিমোহন সরকারের মেয়ে। চাঁদপুর শহরের কদমতলা এলাকার কাজল পোদ্দারের ...

Read More »

জাটকা নিধনের দায়ে হাইমচরে আট জেলের ২ বছর কারাদণ্ড

চাঁদপুর জেলা কারাগার

চাঁদপুরের হাইমচরে মেঘনায় ইলিশ সম্পদ কোস্ট গার্ডের পেটি অফিসার সাইফুল্লাহ বাবরের নেতৃত্বে সঙ্গী ফোর্স অভিযান পরিচালনা করে ৮ জেলে, মিটার জাল, ৫ কেজি জাটকা ও ১টি ৭৫ হর্স পাওয়া ইঞ্জিল নৌকা ও ১৫ কেজি ইলিশ জব্দ করে। আটককৃত জেলেরা হাবিব বেপারী(২৪) পিতা আনোয়ার আলী, হান্নান বেগ(৪৫) পিতা হাবিল বেগ, আলম মোল্লা (৪০) পিতা মুসলিম, ফটিক বেপারী (৩৫), পিতা রাজ্জাক বেপারি ...

Read More »

মতলবে ইব্রাহিম হত্যা মামলার দু’আসামী ২৪ ঘণ্টায় গ্রেফতার

চাঁদপুরের মতলব উত্তরে চাঞ্চল্যকর ইব্রাহিম হত্যা মামলার ২ আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটককৃত আসামিরা হলেন, একই উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে সবুজ (২৬) এবং দক্ষিণ ইসলামাবাদ গ্রামের নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৩৮)। রোববার ১৫ মার্চ দুপুরে মতলব উত্তর থানা পুলিশ প্রেস ব্রিফিং সাংবাদিকদের জানান, ১৩ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে ...

Read More »

শাহরাস্তিতে স্বামীর যৌতুক মামলায় স্ত্রী চাঁদপুর জেলা কারাগারে

বেশিরভাগ সময় স্ত্রীদের যৌতুক মামলায় স্বামীদের কারাগারে যাওয়ার নজির থাকলেও এবার ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন হয়েছে চাঁদপুরে। জেলার শাহরাস্তিু উপজেলায় স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রীকে চাঁদপুর জেলা কারাগারে পাঠিয়েছে আদালত। শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ গ্রামের খন্দকার মো. মনির হোসেনের দায়ের করা ২০১৮ সালের যৌতুক আইনের ৩ ধারায় সিআর ১৯৯/১৯ইং মোকদ্দমায় তাহার স্ত্রী মিনোয়ারা বেগমকে জেলে পাঠান বিচারক ও আমলী আদালত শাহরাস্তি এবং ...

Read More »

হাইমচরে ইউএনও ও পুলিশের উপর হামলার ঘটনায় মামলা : আটক ১

চাঁদপুরের হাইমচর উপজেলার হাইমচর ইউনিয়নের চর এ্যালটম্যান এলাকার গুচ্ছ গ্রামে ইলিশ উদ্ধারের সময় অভিযানে থাকা পুলিশ ও উপজেলার নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ৮ মার্চ মামলা হয়েছে। নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির এস.আই শফিউল্লাহ্ বাদী হয়ে হাইমচর থানায় একটি নিয়মিত মামলা করে। এতে ১৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ১৫০ জন আসামী করা হয়েছে। হামলা ও ছিনতাইয়ের অপরাধে স্থানীয় লোকজন আজগর সরদার (৩০) ...

Read More »

চাঁদপুরে গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় আটক দু’মাদকসেবীর কারাদণ্ড

চাঁদপুরে গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায়

চাঁদপুর শহরে গাঁজা সেবনরত অবস্থায় আটক দু’মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৪ মার্চ বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড দেন। এর আগে চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন যমুনা রোড বসতঘর হতে মোঃ মোহন হাওলাদার (৫০)কে গাঁজা সেবনরত অবস্থায় ১০ গ্রাম গাঁজা ও একই এলাকা থেকে মোঃ বশির খাঁ(৩২) কে ইয়াবা ...

Read More »

করোনা ভাইরাস ইস্যুতে চাঁদপুরে চুল দাড়ি পাওয়ার গুজব

করোনা ভাইরাস

করোনা ভাইরাস ও বিভিন্ন রোগ বালা থেকে মুক্তি পেতে পবিত্র কোরআন শরীফে নবীজির চুল দাড়ি পাওয়া নিয়ে চাঁদপুরে গুজব ছড়িয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা প্রতিক্রীয়া সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে চাঁদপুর সহ বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন জনের কোরআন শরীফে নবীজির চুল দাড়ি পাওয়ার খবর পাওয়া যায়। যারা পবিত্র কোরআন শরীফের ভেতর এসব চুল ও দাড়ি পেয়েছেন তারা সেসব ...

Read More »

শাহরাস্তিতে দিনমজুর রফিক হত্যা মামলার ৭ আসামী জেলহাজতে

court-chandpur

চাঁদপুরের শাহরাস্তিতে দিনমজুর রফিকুল ইসলাম হত্যা মামলার হাজিরা দিতে গিয়ে ৭ আসামী জেল হাজতে। শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের দিনমজুর রফিকুল ইসলাম হত্যার মামলার জামিন চেয়ে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে ৭ আসামীকে জেল হাজতে প্রেরণ করেন। আসামীরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রেদওয়ান হোসেন সেন্টু, রাহুল মজুমদার মুন্না, মোঃ আমিনুল ইসলাম সাগর, মোঃ ...

Read More »

অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় চাঁদপুরে পার্কে ডেকে নিয়ে প্রেমিকাকে ছুরিকাঘাত

প্রেমিকাকে ছুরিকাঘাত

চাঁদপুরে পার্কে ঘুরতে গিয়ে প্রেমিকের ছুরিকাঘাতে দীপা রাণী মাঝী নামের এক প্রেমিকা রক্তাক্ত জখম হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছুরিকাঘাতে প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন দীপা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শরীরের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের আশাংকায় দেড়ঘন্টার অপারেশনেও তার শরীর থেকে ছোরা বের করা সম্ভব হয়নি। ২ মার্চ সোমবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ফাইভ স্টার ...

Read More »

বিকাশে মুক্তিপণ চাইতে গিয়ে হাজীগঞ্জ পুলিশের ফাঁদে আটক ৫

বিকাশে মুক্তিপণ নিতে গিয়ে হাজীগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয়েছে অপহরণকারী চক্রের ৫ সদস্য। বিকাশের টাকা লেনদেনের সূত্র ধরে চক্রের ৫ সদস্য পুলিশের ফাঁদে আটকে যায়। এরা দেশের বিভিন্ন স্থান থেকে মানুষকে অভিনব কৌশলে আটক করে রামগঞ্জ উপজেলার জয়পুরা গ্রামে নিয়ে নির্যাতন করে মুক্তিপণ হিসেবে মোটা অংকের টাকা আদায় করতো বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শাহরাস্তি উপজেলার মহিম উদ্দিন নামীয় ...

Read More »