সরকার খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্র করছে- বিএনপির এমন অভিযোগ নাকচ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে গ্রেফতারে সরকারের কোন রাজনৈতিক চিন্তা-ভাবনা নেই। তিনি বলেন, খালেদা জিয়াকে নিয়ে বিএনপির কয়েকজন নেতা বলছেন সরকার তাকে গ্রেফতারের চক্রান্ত করছে। কিন্তু সরকারের একজন মন্ত্রী হিসেবে যতদূর জানি, খালেদা জিয়াকে গ্রেফতারে সরকার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে চিন্তা-ভাবনা করছে বলে ...
Read More »জি-৭ আউটরিচ বৈঠকে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার জাপানের নাগোয়াতে শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন জি-৭ এর আউটরিচ বৈঠকে অংশগ্রহণ করেছেন। জাপানের প্রধানমন্ত্রী এবং জি-৭ সম্মেলনের আয়োজক শিনজো আবের আমন্ত্রণে শেখ হাসিনা সেখানে যান। আউটরিচ বৈঠকে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, শ্রীলঙ্কা, পাপুয়া নিউগিনি ও আফ্রিকার দেশ চাদের রাষ্ট্র ও সরকারপ্রধানেরাও অংশ নিয়েছেন। এ ছাড়া বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) শীর্ষ কর্মকর্তারা ...
Read More »‘গোপনে দেশ ছাড়লেন’ সাবেক শিক্ষামন্ত্রী
যুদ্ধাপরাধের অভিযোগ ওঠার পর গোপনে দেশ ছাড়লেন বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক। গত সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে দেশ ছাড়েন তিনি। ভারত হয়ে ওসমান ফারুক যুক্তরাষ্ট্র গেছেন বলে জানিয়েছে একাধিক নির্ভরযোগ্য সূত্র। অবশ্য দেশত্যাগের কয়েক দিন আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক একটি জাতীয় দৈনিককে বলেছিলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি ...
Read More »চাঁদপুর বড়স্টেশনে শহর রক্ষা বাঁধে ধস
চাঁদপুর শহর রক্ষা বাঁধের কিছু অংশে ধস নেমেছে। বৃহস্পতিবার (২৬ মে) রাত ১১টার দিকে শহর রক্ষা বাঁধের বড়স্টেশন মোলহেড এলাকায় হঠাৎ এ ধস নামে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (শুক্রবার রাত ১টা) বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। ঘূর্ণিঝড় রোহানু’র প্রভাব ও মৌসুমী বৃষ্টিপাতে অতিরিক্ত পানির চাপে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান। এছাড়া স্থানীয়রা বাঁধ এলাকায় ...
Read More »আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি
আন্তর্জাতিক বাজারে আবার জ্বালানি তেলের দাম বাড়ছে। মূল্য দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৫০ মার্কিন ডলারের বেশি। এ বছর এই প্রথম জ্বালানি তেলের দাম বাড়লো। সরবরাহ ব্যহত হওয়ায় এবং চাহিদা বাড়ায় এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। বৃহস্পতিবার অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ৫০ দশমিক ২২ মার্কিন ডলারে। গত নভেম্বর থেকে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ দাম। কানাডার দাবানলের কারণে তেলের সরবরাহ ব্যহত হচ্ছে। ...
Read More »জামায়াত ছাড়া সবদলকে আমন্ত্রণ জানানো হবে : দীপু মনি
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে জামায়াত ছাড়া দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বৃহস্পতিবার(২৬ মে) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করতে অভ্যর্থনা উপ-কমিটির বৈঠক হয়েছে। আমরা এ সম্মেলনকে সফল ...
Read More »সুইফট কোডেই চুরি হচ্ছে দেশের কোটি কোটি টাকা
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তিন বছর আগে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের অর্থ চুরিতেও ‘সুইফট নেটওয়ার্ক’ ব্যবহার করা হয়েছিল। ওই সময় ভুয়া সুইফট মেসেজের মাধ্যমে ব্যাংকের আড়াই লাখ ডলার হাতিয়ে নেয় হ্যাকার গ্রুপ। সেই সময়েই সুইফট কর্তৃপক্ষকে বাংলাদেশ বিষয়টি জানিয়েছিল তবে তুরস্কে পাচার হওয়া ঐ অর্থ আর ফেরত আনা সম্ভব হয়নি। আন্তর্জাতিক সংস্থা সুইফটের কারিগরি দুর্বলতার কারণে বাংলাদেশ ব্যাংক ও ...
Read More »চাঁদপুরে দুর্বৃত্তদের হামলায় আহত কলেজ ছাত্রের মৃত্যু
চাঁদপুরে দুবৃর্ত্তদের হামলায় বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে আহত কলেজছাত্র রায়হানের মৃত্যু হয়েছে। সে চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের দেবপুর মিয়াজী বাড়ীর রফিক ইসলামের ছেলে। চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। গত ১৭ মে মঙ্গলবার বিকেলে ক্রিকেট খেলা শেষে বাড়ী ফেরার পথে অর্তকিতভাবে এই হামলা চালায় দুর্বৃত্তরা। কলেজছাত্রের পিতা রফিক ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, আমাদের প্রতিবেশী ১৫ ...
Read More »‘বাংলাদেশ বিশ্বের ৩৩তম নিরাপদ দেশ’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বে ৩৩তম নিরাপদ দেশ হিসেবে প্রতিষ্ঠিত। বিশ্বের ১০০ জন সরকার প্রধানের মধ্যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান হচ্ছে বিশ্বে ১৩তম। বিশ্ব নেতা হিসেবে বাংলাদেশক এগিয়ে নিতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে নানা ষড়যন্ত্র করছে। তিনি বলেন,ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত ও ...
Read More »হাজীগঞ্জে ছাত্রলীগ নেতার হামলায় আহত হান্নান মৃত্যুশয্যায়
হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীর হামলায় মৃত্যু শয্যায় চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা হান্নান গাজী। গুরুতর আহত ছাত্রলীগ নেতা হান্নান গাজী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ভাই ইব্রাহীম গাজী জানান, হান্নানের মাথায় ১৫টি সেলাই দেয়া হয়েছে। ডাক্তারগণ হান্নানকে এখনও আশঙ্কামুক্ত ঘোষণা দেয়নি। মঙ্গলবার (২৪ মে) রাতে হাজীগঞ্জ মধ্যবাজারের হাজীগঞ্জ প্লাজার পশ্চিম পাশের গলিতে ডেকে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur