‘গ্রাম উন্নয়নের কারিগর ডিজিটাল ডাকঘর সেদিন বেশী দুরে নয় গ্রাম হবে শহর’ এই শ্লোগানে চাঁদপুরে মুজিবর্ষে ডিজিটাল ডাকঘর উন্নয়ন এবং ই.ডি কর্মচারীদের কল্যানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বুধবার দুপুরে বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার আয়োজনে পুরাণবাজার সাব পোস্ট অফিস প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কুমিল্লা বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার ...
Read More »আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে মিলাদ
চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমী বার্ষিক মিলাদ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলওয়ে আক্কাছ আলী রেলওয়ে একাডেমী ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষিত হওয়া যায় কিন্তু সুশিক্ষিত নাগরিক হওয়ার জন্যে আদর্শ ...
Read More »চাঁদপুরে এসএসসি-দাখিলের ৭১ কেন্দ্রে ৩৫ হাজার ৯ শ’পরীক্ষার্থী
সারা দেশের ন্যায় ৩ ফেব্রুয়ারি থেকে চাঁদপুরেও শুরু হয়েছে ২০২০ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে ও সম্পূর্ণ করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। সোমবার ৩ ফেব্রুয়ারি ২০২০ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা সকাল ১০ টায় শুরু হচ্ছে ও বেলা ১ টায় শেষ হচ্ছে। চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ...
Read More »চাঁদপুর শহরে অগ্নিকাণ্ডে নিঃস্ব ঘড়ি মেরামতকারী সেলিম
চাঁদপুর শহরের মরহুম আব্দুল করিম পাটওয়ারী সড়কে তালুকদার ওয়াচ নামক দোকানে অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব হলো ঘড়ি মেরামতকারী মোঃ সেলিম তালুকদার। ২১ জানুয়ারি মঙ্গলবার রাত সোয়া ১১ টায় পাটওয়ারী বাড়ি জামে মসজিদ লাগোয়া দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানে থাকা বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী এবং দেয়াল ঘড়ি, হাত ঘড়ি সহ সমস্ত মালামাল পুড়ে যায়। প্রত্যক্ষর্শীরা জানায়, মঙ্গলবার রাত সোয়া ১১ ...
Read More »চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসা থেকে তাসলিমা আক্তার নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২১ জানুয়ারি মঙ্গলবার রাত ১১টায় চাঁদপুর পৌরসভার বিপরীত পাশে আহমেদ শপিং কমপ্লেক্সের ৩য় তলা থেকে গলায় ফাঁস দেয়া লাশটি উদ্ধার করে মডেল থানা পুলিশ। তাসলিমা আক্তার বরিশাল জেলার ঝালকাঠি থানার হাজারী খাদি গ্রামের মৃত আছলাম খানের মেয়ে। গত ১১ বছর ধরে সে ওই বাড়িতে গৃহপরিচারিকার ...
Read More »চাঁদপুরে ইউরোপীয় ইউনিয়নের প্রকল্পে জনপ্রতিনিধিদের ওরিয়েন্টেশন
ইউরোপীয় ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণ (সাপোর্ট টু হেলথ এন্ড নিউট্রিউশন টু দি পুওর ইন প্রজেক্ট) প্রকল্প বাস্তবায়নে চাঁদপুর ও হাজীগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নিয়ে ৩ দিন ব্যাপী ওরিয়েন্টেশন শুরু হয়েছে। ২০ জানুয়ারি মঙ্গলবার সকালে এলিট ভোজন বিলাস রেস্টুরেন্টে ৩ দিন ব্যাপী ওরিয়েন্টেশন এর ১ম দিন অতিবাহিত হয়। ওরিয়েন্টেশন এর ১ম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ...
Read More »পাটপণ্য ব্যবহার না করায় চাঁদপুরে দু’ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুরে শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। ২১ জানুয়ারি মঙ্গলবার শহরের ওয়ারলেস বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওয়ারলেস বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাল, গম, আদা, রসুন, পেঁয়াজ প্লাস্টিকের মোড়কে সংরক্ষণ করা এবং পাটজাত মোড়কে সংরক্ষণ না করার দায়ে পণ্যে পাটজাত মোড়কের অত্যাবশ্যকীয় ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারা ...
Read More »চাঁদপুর আইনজীবী সমিতি নির্বাচনে ঐক্যফ্রন্ট মনোনীত প্যানেলের পরিচিতি
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী সমমনা আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত সভাপতি পদে ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক পদে এমরান হসেন ও যুগ্ম সম্পাদক পদে মাসুদ প্রধানিয়া পরিষদ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী আলহাজ্ব শেখ আবু তাহের। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশারের পরিচালনায় ...
Read More »চাঁদপুর জেলা যুবলীগের বর্ধিত সভা
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা যুবলীগের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালুর সভাপতিত্ব ও সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবরের পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক আবু পাটওয়ারী, ঝন্টু দাস, সদর উপজেলা যুবলীগের ...
Read More »চাঁদপুরের কাছে নরসিংদী জেলার ২-১ গোলে পরাজয়
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এর গ্রুপ ভিত্তিক সুরমা অঞ্চলের স্বাগতিক চাঁদপুর জেলা ফুটবল দলের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে নরসিংদী জেলা ফুটবল দল। ২১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে দুটি দলের ১-১ সমতা ছিলো। বিরতীর পরে চাঁদপুর জেলা দল আরো ১টি গোল করে ২-১ গোলে নরসিংদী জেলা দলকে পরাজিত করে। এই জয়ের মাধ্যমে পরবর্তী রাউন্ডে খেলার ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur