Home / চাঁদপুর

চাঁদপুর

চাঁদপুরে নদীভাঙন রোধ ও বাঁধ সংরক্ষণে সতর্ক থাকতে হবে : জেলা প্রশাসক

Mazedur Rahman Khan..

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা,উন্নয়ন ও সমন্বয় সভায় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান বলেছেন, বন্যার পানি কমতে শুরু করেছে। নদীভাঙন রোধ, বড় দুটি সেচ প্রকল্পের বাঁধ সংরক্ষণ, কৃষি ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। করোনা মোকাবেলায় সার্বজনীনভাবে মাস্ক পরা বাধ্যতামূলক। এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২৫ আগস্ট দুপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় তিনি সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, ...

Read More »

চাঁদপুরে ডাক দেয়ার ৪ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার

Bus-Stand-chandpur

চাঁদপুর থেকে দেশের বিভিন্ন স্থানে আটটি রুটে যাত্রীবাহী বাস চলাচল করে। এসব রুটের মধ্যে রয়েছে- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী।৪ ঘণ্টা বন্ধ রাখার পর চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: নাসিম উদ্দিন এসে সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের আশঙ্কা দেখা দিলে তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়। সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে চাঁদপুর থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ...

Read More »

চাঁদপুর বাসস্ট্যান্ট পৌর মার্কেট ভবনটি যেকোন মুর্হুতে ধসে পড়ার আশংকা

চাঁদপুর

চাঁদপুর শহরের পুরাতন বাস্ট্যান্টের পৌর মার্কেট ভবনটির বিভিন্নস্থানে অনেক ফাটল দেখা দিয়েছে। তাই এই ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ন ভাবে রয়েছে। আর এই ঝুঁকিপূর্ণ ভবনের ভেতরই প্রতিদিন নিয়মিত পরিচালিত হয়ে আসছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম। জানা যায়, সেই পাকিস্তান আমল থেকেই এই ভবনটি এখানে নির্মিত হয়েছে। যার বয়স প্রায় শত বছরের দ্বারপ্রান্তে। তারপর থেকে আজ পর্যন্ত ভবনটির কোন ...

Read More »

অবশেষে সৌন্দর্য বর্ধিত হচ্ছে বিদ্যালয় ও চাঁদপুর ডাক বিভাগের পরিবেশ

চাঁদপুর

দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের নতুন বাজার-পুরাণ বাজার সংযোগ সেতুর অভিমুখে পাবলিক টয়লেট ও জনসচেতনতার অভাবে দূষিত হয়ে আসছিলো একটি উচ্চ বিদ্যালয় এবং জেলার প্রধান ডাক বিভাগের সামনের পরিবেশটি। এ নিয়ে দীর্ঘদিন পূর্বে চাঁদপুর টাইমসে একটি স্বচিত্র সংবাদও প্রকাশিত হয়েছে। পাবলিক টয়লেটের অভাবে দূষিত হচ্ছে বিদ্যালয় ও চাঁদপুর ডাক বিভাগের পরিবেশ দীর্ঘ কয়েক বছর ধরে লক্ষ্য করা গেছে যে, চাঁদপুর শহরের ...

Read More »

টানা বৃষ্টি ও বন্যায় চাঁদপুর মাছঘাটে কমেছে ইলিশের সরবরাহ

চাঁদপুর

কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যার কারণে চাঁদপুর মাছঘাটে কমেছে ইলিশের সরবরাহ। আগের চেয়ে মণপ্রতি দাম কমেছে দুই থেকে চার হাজার টাকা। এখন ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের মণ ১৬ থেকে ১৭ হাজার টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের মণ ৩২ থেকে ৩৪ হাজার টাকা, ১ কেজি ওজনের ইলিশের মণ ৩৬ থেকে ৩৮ হাজার টাকায় কেনাবেচা চলছে। ২৪ ...

Read More »

চাঁদপুরে করোনা শনাক্ত বেড়ে ২০৯৫

corona test

চাঁদপুরে আজ আরো ৯জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৫জন, হাইমচরের ৩জন ও মতলব দক্ষিণের ১জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৯৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, সোমবার (২৪ আগস্ট) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৬৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯টি ...

Read More »

জোয়ারে বন্ধ ভাটায় চলে চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি

চাঁদপুর-শরীয়তপুর

জোয়ারে বন্ধ ভাটায় চলে চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি। এক প্রকার জোয়ার-ভাটার ওপর ভরসা করে এখন চলছে ফেরিসার্ভিস। ফলে চাঁদপুরের হরিণা এবং শরীয়তপুরের নরসিংহপুর ঘাটে ২৩ আগস্ট রোববার দুপুর পর্যন্ত সহস্রাধিক যানবাহন আটকা পড়েছিল। ভোর ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত হরিণাঘাট এলাকায় ফেরির পন্টুনের গ্যাংওয়ে পানিতে তলিয়ে ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বিকেলে ফের জোয়ার শুরু হলে ফেরি চলাচল কয়েক ঘণ্টা ...

Read More »

চাঁদপুরে মেঘনায় হামলা ও ডাকাতি থেকে পরিত্রানে স্মারকলিপি প্রদান

meghna river

মেঘনা নদীর চাঁদপুর হাইমচর উপজেলার তেলির মোড় থেকে দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এবং পশ্চিমে বরিশাল জেলার হিজলা থানার নৌ-সীমানায় জেলেদের উপর জলদস্যুদের একের পর এক হামলা ও ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। এছাড়াও জলস্যুদের হামলায় ইতোমধ্যেই বহু জেলে আহত হয়েছে।জলদস্যুদের এই হামলা ও ডাকাতি থেকে পরিত্রান পেতে চাঁদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে হইমচরের অসহায় সাধারণ জেলেরা। ২৩ আগস্ট রোববার ...

Read More »

চাঁদপুর পৌর নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন ইসি সচিব

ইসি

বিএনপি মনোনীত প্রার্থী মারা যাওয়ার কারণে স্থগিত রয়েছে চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন। সম্প্রতি এ নিয়ে স্থানীয়ভাবে  ব্যাপক জল্পনা কল্পনা ও পৌরবাসীর অপ্রস্তুতির বিষয়ে সংবাদ প্রকাশের একদিনের মাথায় পৌর নির্বাচনের সম্ভাব্য তারিখ নতুন খবর দিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। ২৩ আগস্ট রোববার ইসির কমিশন সভা শেষে সাংবাদিকদের জানান,  অক্টোবরের প্রথম সপ্তাহে  চাঁদপুর পৌরসভা নির্বাচন হতে পারে। যেহেতু এটি স্থগিত ...

Read More »

চাঁদপুর স্বর্ণখোলা রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

চাঁদপুর

চাঁদপুর শহরের বাসস্টেশন স্বর্ণখোলা রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার। গত ২৭ জুলাই দিনে-দুপুরে অগ্নিকাণ্ডে তাদের বসত বাড়ি, ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়ে গেছে। এরপর থেকে ওই পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের বসতভীটা দখলের চেষ্টা করছে পূর্বশত্রুসহ স্থানীয় একটি চক্র। এই অগ্নিকাণ্ড এবং ভূমি দখলকে ...

Read More »