চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেসক্লাব নেতৃবৃৃন্দ। ১২ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজের খাস কামরায় এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। সাক্ষাৎকালে জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র ...
Read More »চাঁদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হলেন দুজন
জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হলেন চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান ও এএসআই আবু হানিফ সুমন। সোমবার সকালে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এই নির্বাচিত এসআই ও এএসআইকে ক্রেস্ট প্রদান করে। জানা যায়, এসআই রাশেদুজ্জামান ২য় বারের মতো গত ডিসেম্বর মাসে ওয়ারেন্ট ভুক্ত জিআর ১০টি ও সাজাপ্রাপ্ত ১টি মামলায় মোট ১১ ...
Read More »চাঁদপুরের পুলিশ সুপারসহ অতিরিক্ত ডিআইজি হলেন ১৯ পুলিশ কর্মকর্তা
অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৯ কর্মকর্তা। চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। ১৩ জানুয়ারি বুধবার এই নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। ঢাকার নৌ পুলিশ ইউনিটের ...
Read More »চাঁদপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
চাঁদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশদ্রোহিতার মিথ্যা উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা মামলার গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। ১৩ জানুয়ারি বুধবার বাদ আছর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিম। এসময় তিনি বলেন,তারেক রহমানের জনপ্রিয়তাকে এ সরকার ভয় পায়। জিয়া ...
Read More »এপেক্স ক্লাব অব চাঁদপুরের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে শুভেচ্ছা
আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের পক্ষ থেকে ও নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে ফুল্লেল শুভেচ্ছা জানান হয়। ১৩ জানুয়ারি বুধবার শুভেচ্ছাকালে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা করেন আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট এড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, লাইফ মেম্বার ...
Read More »শিক্ষার মান্নোয়নে যথাযথ দায়িত্ব পালন করতে হবে : জেলা প্রশাসক
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বাংলাদেশ শিক্ষক সমিতির চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় কালে বলেন,‘ চাঁদপুর মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির নির্বাচনি এলাকা। এ এলাকায় শিক্ষার মান-উন্নয়নে আপনাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই যেন মাননীয় মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন না হয়- সেভাবেই শিক্ষার উন্নয়নে কাজ করতে হবে। পরবর্তী কোনো এক সময় আমরা চাঁদপুর জেলার শিক্ষকদের ...
Read More »চাঁদপুরে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের কর্মশালা সম্পন্ন
চাঁদপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে ও চাঁদপুর জেলা প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। তিনি তার ...
Read More »চাঁদপুর মৎস্য অধিদপ্তরের কম্বিং অপারেশনে ৪ মোবাইল কোর্ট
চাঁদপুর জেলার চাঁদপুর সদর,হাইমচর,মতলব উত্তর ও মতলব দক্ষিণ এ ৪ উপজেলায় দেশীয় প্রজাতির মাছ রক্ষা,নদীতে অবৈধ বাঁশ ও গাছপালার ঘেরদিয়ে সবধরণের বা প্রজাতির মাছ নিধন বন্ধে, বড়-ছোট চাই ব্যবহার বন্ধে,চর ঘেরা জাল, চটজাল, মশারি জাল ও পাকিস্থানী জাল দিয়ে সব ধরণের অতিশয় ছোট মাছ সেকে উঠানোরমত অবস্থায় মাছের রেনুূ ধ্বংস করা বন্ধে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে । ...
Read More »চাঁদপুর জেলায় দুই লাখ ৫১ হাজার ৫৯২ জন পাবে করোনা টিকা
করোনা থেকে সুরক্ষায় প্রথম ধাপে পর্যায়ক্রমে ৬৪ জেলাতেই টিকা দেওয়া হবে। এর মধ্যে ঢাকা জেলার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। এখানে ১২ লাখ ৫৪ হাজার ২০০ ডোজ দেওয়া হবে। চাঁদপুর জেলার জন্য দুই লাখ ৫১ হাজার ৫৯২ জন। সবচেয়ে কম বরাদ্দ বান্দরবান জেলায়-শুরুতেই পাবেন ৪০ হাজার ৪৩৯ জন। জনসংখ্যার ঘনত্ব, সংক্রমণের হার প্রভৃতি বিষয় বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি ...
Read More »চাঁদপুরে করোনা শনাক্ত বেড়ে ২৭০৩
চাঁদপুরে ৭০টি রিপোর্টের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন ও ফরিদগঞ্জের ১জন রয়েছেন। এ দিন কাউকে করোনামুক্ত ঘোষণা করা হয়নি। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭০৩ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৮৫জন। সুস্থ হয়েছেন ২৫৮১জন। বর্তমানে চিকিৎসাধীন ৩৭জন। ১২ জানুয়ারি মঙ্গলবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। চাঁদপুর জেলায় ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur