Home / চাঁদপুর

চাঁদপুর

বিজয়ের মাসে নারী উদ্যোক্তাদের সংগঠন ‘বিজয়ী’ এর আত্মপ্রকাশ

চাঁদপুর

বিজয়ের মাসে চাঁদপুরের বিভিন্ন নারী উদ্যোক্তাদের নিয়ে বিজয়ী নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়। “আমরা নহে দেবী নহে সামান্য নারী, আমরা নারী আমরাই পারি, আমরাই বিজয়ী” এই স্লোগানে “বিজয়ী” নামে আজ বিকালে চাঁদপুরের অভিজাত রেস্টুরেন্ট এ্যারোমায় এক কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিজয়ী সংগঠনের মূল উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খানের সঞ্চালনায় উপস্থিত নারী উদ্যোক্তাগনের মধ্যে বক্তব্য রাখেন নীলা রহমান, আজমা আক্তার, ...

Read More »

অতিথি পাখিতে মুখর চাঁদপুর

চাঁদপুর

পৌষ মাসের আজ ১০ তারিখ। চাঁদপুরে শুরু হয়েছে কনকনে শীত। শীতে সব পেশাজীবী মানুষের জীবনেই কিছুটা হলেও স্থবিরতা সৃষ্টি করেছে। কিন্তু অতিথি পাখিরা যে শীত না এলে আসে না। শীত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে অতিথি পাখির সংখ্যাও। সেই সুদূর সাইবেরিয়া অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে বিভিন্ন বিরল প্রজাতির পাখি। এসব পাখির নাম চিহ্নিত করা অত্যন্ত দুরূহ ব্যাপার হওয়ার ...

Read More »

চাঁদপুরে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ, আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা

চাঁদপুর

নদীবিধৌত চাঁদপুরে শীত বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত কারণে বাড়ছে বিভিন্ন রোগ। বিশেষ করে শিশু এবং বয়স্করা জ্বর, ঠান্ডা, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বেশি। চাঁদপুরের জেলা এবং উপজেলার হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। গত কয়েকদিন থেকেই সন্ধ্যার পর দক্ষিণের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। হাড় কাঁপানো শীতের কারণে জবুথবু হয়ে পড়েছে মানুষ। এতে করে কর্মজীবী মানুষরা পড়েছেন ...

Read More »

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মিলন সাধারণ সম্পাদক রিয়াদ

চাঁদপুর

চাঁদপুর প্রেসক্লাবের ২০২২ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি গিয়াসউদ্দিন মিলন (ফিনান্সিয়াল এক্সপ্রেস/দৈনিক মেঘনা বার্তা) ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস (গাজী টেলিভিশন/সংবাদ প্রতিদিন)। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা (বাংলাভিশন/দৈনিক ...

Read More »

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন পালিত

চাঁদপুর

চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত পাঠক প্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা শহরে নানা কর্মসূচী পালিত হয়েছে। এদিন পত্রিকাটি ১৫ তমবর্ষ পূর্তি উদযাপন ও ১৬তম বর্ষে পদার্পণ করেছে । ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর প্রেসক্লাব সড়কে অবস্থিত ওয়ের্ষ্টান কিচেন রেষ্টুরেন্ট এন্ড পাটি সেন্টাওে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন উপলক্ষে প্রথম অধিবেশনে প্রতিনিধি সম্মেলন, ...

Read More »

চাঁদপুরে আপন এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চাঁদপুর

‘আমরা পর নই’ এ শ্লোগানকে সামনে রেখে পথ চলা স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আপন এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে অর্ধশতাধিক নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা ...

Read More »

চাঁদপুরে ৮০০ কারাবন্দি পেলেন করোনার টিকা

চাঁদপুর

চাঁদপুর জেলা কারাগারে ৮০০ কারাবন্দিকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। ২২ ডিসেম্বর বুধবার সকাল ৯টা থেকে কারাবন্দিদের টিকাদান শুরু হয়ে একটানা চলে সন্ধ্যা পর্যন্ত। এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন বলেন, ‘কারাবন্দিদের মাঝে করোনা সংক্রমণরোধে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। এ দিন টিকা নেওয়া ৮০০ জনের অধিকাংশই পুরুষ কারাবন্দি।’ এ সময় ...

Read More »

চাঁদপুর প্রেসক্লাবের চতুর্থতলার উদ্বোধন

চাঁদপুর

চাঁদপুর প্রেসক্লাবের চতুর্থতলার কাজ সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চতুর্থতলার উদ্বোধনী ফলক উন্মোচন করেন। একই দিনে চাঁদপুর প্রেসক্লাবের বহুতলবিশিষ্ট ভবন নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির আন্তরিক সহযোগিতা ও বিশেষ অবদানের স্বীকৃতি সংক্রান্ত ফলক উন্মোচন করা হয়। চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ...

Read More »

৩৫০ নাট্যদলের পরিবেশনায় চাঁদপুরে নাটক মঞ্চায়ন

চাঁদপুর

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে সারাদেশের ৩৫০ টি নাট্যদলের পরিবেশনায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদল, অনন্যা নাট্যগোষ্ঠী ও নৃত্যধারা সংগঠনের গীতিনৃত্য নাট্য মঞ্চায়ন করা হয়। স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারশনের সভাপতি নাটক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যাবস্হাপনায়া নাটকের উদ্বোধন ...

Read More »

চাঁদপুর লঞ্চঘাটে চালকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ যাত্রীরা

চাঁদপুর

চাঁদপুর লঞ্চঘাটে সিএনজি অটোরিকশা চালকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা। কোন ভাবে যেন চালকদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তাদের দৌরাত্ম্য এখন অনেকটা সীমা ছাড়িয়ে গেছে। যদিও কিছুদিন পর পর বিআইডব্লিউটিএ ও নৌ থানা অভিযান পরিচালনা করে থাকে। তারপর আগের মতই বিশৃঙ্খলায় পরিণত হয় চাঁদপুর লঞ্চঘাট। চাঁদপুর লঞ্চঘাট দিনরাত ২৪ ঘণ্টাই হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত থাকে। ঢাকা-চাঁদপুর-নারায়ণগঞ্জ ছাড়াও ...

Read More »