চাঁদপুরসহ সারাদেশে চলতি অর্থবছরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬ লাখ মে.টন হওযার সম্ভাবনা রয়েছে। ২০২১-২২ অর্থবছরে ৫ লাখ ৬৫ হাজার মে.টন ইলিশ উৎপাদিত হয়েছে বলে মৎস্য বিভাগ সুত্রে জানানো হয়েছে। প্রতি বছর দেশের নদ-নদী থেকে জাটকা ধরা নিষিদ্ধকরণ এবং অক্টোবরে মা-মাছ রক্ষার কর্মসুচি ছিল। প্রাপ্ত তথ্য মতে, সারাদেশে এবার ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ৫ লাখ ৭৫ হাজার মে.টন হওয়ার সম্ভাবনা ছিল । ...
Read More »চাঁদপুর রোটারী ক্লাব অব হিলশা সিটি’র গর্ভনরের অফিসিয়াল ভিজিট
চাঁদপুরে হিলশা সিটির গর্ভনর অফিসিয়াল ক্লাব ভিজিট করেছেন রোটারী ক্লাবের ড্রিস্টিক গর্ভনর রুহেলা খান চৌধুরী পিএইচ এফ। ৭ অক্টোবর শুক্রবার সকালে চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ রোটারী ভবনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ড্রিস্টিক গর্ভনর ২০২৩-২৪ ইঞ্জিনিয়ার রোটাঃ মতিউর রহমান,ড্রিস্টিক সেক্রেটারী রোটা.শাহাজাহান সাজু, ফিউচার ফাস্ট লেডী রোটা.সেলিনা ইসলাম,ড্রিস্ট্রিক ফাস্ট জেন্টালম্যান রোটা.জিয়া উদ্দিন,চাঁদপুর ...
Read More »ইলিশ রক্ষা অভিযান সফল করতে চাঁদপুরে পদ্মা-মেঘনায় নৌ-র্যালি
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে ৭ অক্টোবর শুক্রবার সকালে জেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে পথসভা ও নৌ-র্যালি অনুষ্ঠিত হয়। শহরের বড় স্টেশন মোলহেড থেকে এ অভিযানের উদ্বোধন করেন জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, ‘নদী আমার,মাছ আমার এবং এর ব্যবস্থাপনাও আমার। সচেতন হলে চাঁদপুরে ইলিশের ঐতিহ্য আবার ...
Read More »মধ্যরাত থেকে ইলিশ ধরা নিষিদ্ধ
সাগর থেকে মিঠাপানিতে আসা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দেওয়ার জন্য আজ মধ্যরাত থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন বন্ধ থাকবে। মাছ ধরা থেকে বিরত থাকা জেলার উপকূলীয় এলাকার প্রায় অর্ধলাখ জেলের জন্য ইতোমধ্যে খাদ্য সহায়তা চাল বরাদ্দ দিয়েছে সরকার। তবে এ বছর ২০ কেজির স্থলে ...
Read More »জন্ম-মৃত্যু সনদের গুরুত্বের বিষয়ে প্রচার-প্রচারণা বাড়াতে হবে : ডিসি
নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ কেন প্রয়োজন, কতটুকু গুরুত্বপূর্ণ এ ...
Read More »নতুন কুঁড়ির আয়োজনে নবম মেহেদী উৎসব ও গুণিজন সংবর্ধনা
চাঁদপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন নতুন কুঁড়ি’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৯ম মেহেদী উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবরর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৪টি বিভাগে বিভিন্ন বয়সের অর্ধশতাধিক নারী তাদের নিজেদের হাতে মেহেদী আঁকা প্রতিযোগিতায় অংশ নেন। দুপুর ২টায় মেহেদী উৎসব প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান ...
Read More »চাঁদপুর শহরে চোরাই গরুসহ আটক ২
চাঁদপুর শহরের মিশন রোড এলাকা থেকে চোরাই ২টি লাল গরুসহ ফজলুর রহমান খান (৫০) নামের এক চোরকে আটক করে স্থানীয় জনতা চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে ফজলুর রহমানের দেয়া তথ্য মতে অপর চোর মান্নান শেখ (৩৫) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শহরের মিশন রোড এলাকা থেকে চাঁদপুর সদর ...
Read More »চাঁদপুর সদর উপজেলা বিএনপির মিলাদ ও দোয়া
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা কামনায় চাঁদপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর শহরের বাইতুল আমিন জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন মসজিদেন খতিব মাও. জাফর আহমেদ এবং মিলাদ পরিচালনা করেন মসজিদের মোয়াজ্জেম হাফেজ আলমগীর হোসাইন। চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. ...
Read More »রোটারী গভর্নর-গভর্নর ইলেক্ট শুক্রবারে চাঁদপুরে আসছেন
রোটারী জেলা-৩২৮২ এর গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী ও গভর্নর ইলেক্ট (২০২৩-২৪) রোটা.ইঞ্জি.মতিউর রহমান শুক্রবার ৭ অক্টোবর চাঁদপুর আসছেন। গভর্নর রোটা.রুহেলা খান চৌধুরী ঐ দিন বিকেলে চাঁদপুর রোটারী ক্লাব পরিদর্শন করবেন। এসময় তিনি ক্লাবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন, ক্লাব এসেম্বলী, এক্সক্লুসিভ মিটিং ও সমাবেশে বক্তব্য রাখবেন। এর আগে সকালে রোটারী গভর্নর চাঁদপুর হিলসা সিটি রোটারী ক্লাব পরিদর্শন করবেন। গভর্নরের সাথে রোটারী ...
Read More »নবগঠিত নেতৃবৃন্দের সাথে চাঁদপুর জেলা ছাত্রলীগের মতবিনিময় সভা
নবগঠিত মতলব দক্ষিণ উপজেলা, মতলব পৌর ও ছেঙ্গারচর পৌর ছাত্রলীগ কমিটির নেতৃবৃন্দের সাথে চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর বুধবার সন্ধ্যায় জেএম সেন গুপ্ত রোডের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন। তিনি বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না, ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur