বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। ১৯ আগস্ট শনিবার বিকেলে শহরের চিত্রলেখা মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়। পূর্বঘোষিত এ পদযাত্রা কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নামে। এতে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। বিশাল এ পদযাত্রাটি শহরের বিভিন্ন ...
Read More »‘লিগ্যাল এইড কমিটির মাধ্যমে দ্রুত মামলা শেষ করা যায়’
‘মামলা না করে দু’পক্ষকে সমঝোতায় আনতে পারলে মামলার জট কমে আসবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান নাইমা হায়দার। ১৯ আগস্ট শনিবার দুপুরে চাঁদপুরে ‘মামলা জট নিরসনে ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় জাতীয় আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে ও গ্রাম ...
Read More »২ মাস বন্ধ থাকবে শরীয়তপুর-চাঁদপুর রুটের ট্রাক চলাচল
শরীয়তপুর-চাঁদপুর সড়কে সংস্কার কাজের জন্য দুই মাস পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলার সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর উপজেলার বুড়িরহাট বাজারের একটি অংশ ও ভেদরগঞ্জ উপজেলা সদরের একটি অংশ সংস্কারের জন্য ১৫ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে হালকা যানবাহন ...
Read More »নতুন প্রজন্মরা সোনার মানুষ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়বে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, সাংস্কৃতিক জাগরণ খুব বেশী দরকার। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা এগিয়ে চলেছি। আর আমাদের নতুন প্রজন্মরা সোনার মানুষ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়বে সেই প্রত্যাশা রাখছি। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা ...
Read More »চাঁদপুরে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
চাঁদপুরে ২৫ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে জালগুলো জব্দ করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফতুল্লা থেকে ছেড়ে আসা ...
Read More »চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা
বিএনপি-জামায়াত সরকারের মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ কার্যালয়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সন্তোষ দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রশিদ সর্দার, দপ্তর ...
Read More »স্টিল বডি ট্রলার তল্লাশি করে মিললো ১২ কেজি গাঁজা, আটক ২
চাঁদপুর জেলার ডাকাতিয়া নদী থেকে ১২ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। আটককৃতরা হলেনঃ শরিয়তপুর জেলার সখিপুর থানার বালাকান্দি গ্রামের মোঃ হারুনুর রশিদ মোল্লা ও মোঃ তারিভ খান। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ ...
Read More »দুদিন পর ঢাকা-চাঁদপুর রুটে বাস চলাচল শুরু
দুদিন পর ঢাকা-চাঁদপুর রুটে বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে চাঁদপুর বাস টার্মিনাল থেকে পদ্মা বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে ১৪ ও ১৫ আগস্ট এ দুদিন পদ্মা বাস চালক ও শ্রমিকরা অবৈধ বাস সার্ভিস বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করে বাস চলাচল বন্ধ রাখেন। বাসচালকদের কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাস না পেয়ে তারা বিকল্প বাহনে ঢাকায় ...
Read More »চাঁদপুরে সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত
জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর বিশ্ব নন্দিত মোফাসসিরে কোরআন প্রিয় রাহবার আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী র: এর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট বুধবার বিকেলে ৫:১৫ মিনিটে দিকে মাদরাসাতু ইশায়াতিল উলুম আলিম মাদ্রাসা গাছতলা ক্যাম্পাস মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট মো: শাহজাহান খান সঞ্চালনায় জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য ...
Read More »খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁদপুর জেলা বিএনপির মিলাদ ও দোয়া
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট বুধবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন,আজকে দেশে একটি ক্রান্তিকাল চলছে।কিন্ত চিন্তার কোন কারন নেই। শেখ হাসিনার সময় শেষ হয়ে আসছে।আপনারা জানেন আমাদের চেয়ারপার্সন খুবই অসুস্থ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur