গত ক’দিন ধরে পদ্মা-মেঘনার পানি বৃদ্ধি পাওয়ায় নদীগুলোতে প্রবল স্রোত ও উত্তাল ঢেউ রয়েছে। এতে মেঘনা নদীর চাঁদপুর অংশে প্রায় ২০ টি মালবাহী জাহাজ আটকা পড়েছে। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলা ইব্রাহীমপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় জাহাজগুলো আটকা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় খোকন হাওলাদার, মনির ও ইউসুফসহ ক’জন চাঁদপুর টাইমসকে জানায়, ‘জোয়ারের স্রোতধারা বেড়ে যাওয়ায় মালবাহী জাহাজগুলো আটকে যায়। ...
Read More »‘১৫ আগস্ট কোনো কর্মকর্তা ছুটিতে থাকতে পারবে না’
[box type=”download” ]জাতীয় শোক দিবস পালনে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, ‘১৫ আগস্ট কোনো কর্মকর্তা ছুটিতে থাকতে পারবে না।’[/box] আগামি ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা মঙ্গলবার (০২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে ...
Read More »তলিয়ে গেছে চাঁদপুর বঙ্গবন্ধু সড়ক : পানিবন্দি শতাধিক পরিবার
বন্যায় পানিবন্ধি হয়ে পড়েছে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকার শতাধিক পরিবার। চাঁদপুরসহ কয়েকটি জেলাকে বন্যার আশংকা করা হলেও ইতোমধ্যে আশংকা এখন বাস্তবে রূপ নিয়ে চাঁদপুরের বেশ ক’টি স্থান বন্যায় কবলিত হচ্ছে। এছাড়া ঢালীরঘাট, ইচলী, রহমতপুর কলোনীসহ বেশ কয়েকটি এলাকার মানুষও পানিবন্দি। গত ৮/১০ দিন পূর্বে চাঁদপুর পৌর সভার ১২নং ওয়ার্ড বঙ্গবন্ধু সড়কের কিছু অংশে জোয়ারের পানি উঠলেও গত দু’দিন থেকে ...
Read More »পদ্মা মেঘনার ভাঙ্গন : রাজরাজেশ্বরে দেড় শ’ পরিবার গৃহহীন
দুই দিকে দু’টি বৃহৎ নদী পদ্মা ও মেঘনা। মাঝে প্রায় ৩৬ বর্গ কিলোমিটারের ছোট্ট চর এলাকাটিই চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন। আধুনিক সকল সুযোগ-সুবিধা বঞ্চিত প্রায় ১৪ হাজার মানুষের বসবাসকৃত এ ইউনিয়নটির চার পাশ থেকেই ঘিরে রেখেছে বর্ষায় ভয়াল রূপ ধারণকারী পদ্মা ও মেঘনা। প্রায় প্রতি বছর বর্ষা মৌসুমে ওই ইউনিয়নের কোনো না কোনো গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে ...
Read More »চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ইংরেজি বিভাগ (পর্ব ৬)
চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স কোর্সের মধ্যে ইংরেজি বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিভাগের শিক্ষকদের দাবি ছাত্র-ছাত্রীদের আগ্রহ থাকা সত্ত্বেও শিক্ষক ও শ্রেণি সংকট থাকায় তাদের ক্লাস নিতে সমস্যা হচ্ছে। চাঁদপুর সরকারি কলেজের অনার্স কোর্সের প্রতিটি বিভাগ নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের মধ্যে আজ ৬ষ্ঠ পর্বে থাকছে ইংরেজি বিভাগের সমস্যা ও সম্ভাবনা। এ বিভাগে ছাত্র-ছাত্রীদের জন্য মোট আসন ১৫০ জনের। ২০১৪-১৫ ...
Read More »চাঁদপুরে বঙ্গবন্ধুর জীবনালেখ্য প্রদর্শনীর উদ্বোধন
চাঁদপুর স্টেডিয়ামে সোমবার (১ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনালেখ্য আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। স্কাইপির মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সাবাবুদ্দিন মজুমদার শুধুমাত্র বাংলাদেশেই নয় বিশ্বের বিভিন্ন দেশে জাতীর জনক বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনালেখ্য ‘ইতিহাস কথা কয়’ আলোকচিত্র প্রদর্শনী করেছে। ১৫ দিনব্যাপি চাঁদপুরে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ উদ্যোগের সাথে জড়িতদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।’ ...
Read More »চাঁদপুর জেলা ছাত্রদল নেতা মাসুদ মাঝির জামিন বাতিল
অতিরিক্ত জেলা জজ আদালতে চাঁদপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রহমান মাঝির জামিন বাতিল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সোমবার (০১ আগস্ট) সংবাদ মাধ্য পাঠানো যৌথ বিবৃতিতে চাঁদপুর ছাত্রদল নেতার জামিন বাতিলে কেন্দ্রীয় ছাত্রদলের নিন্দা জানান জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান। নেতৃদ্বয় বলেন, দেশের সাধারণ জনগণ আজ নিরাপত্তাহীন। ...
Read More »চাঁদপুরে একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন
দেশব্যাপি সকল শিক্ষা-প্রতিষ্ঠানের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে সকল একযোগে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার বেলা ১১টায় এই মানবন্ধন কর্মসূচিতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিরা অংশ গ্রহণ করেন। সোমবার শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজের সামনে অধ্যক্ষ প্রফেসর ডা. এএসএম দেলওয়ার হোসেনের নেতৃত্বে ওই ...
Read More »‘মাদক সেবনের কুফল’ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাদক সেবনের কুফল ও প্রতিকারের উপায় শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ সভা সোমবার (১ আগস্ট) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। এ মাসে যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা ও শ্রদ্ধার ...
Read More »চাঁদপুর কলেজ গেটে চলন্ত স্কুটারে আগুন (ভিডিও)
চাঁদপুর সরকারি কলেজ গেটে সোমবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে বাবুরহাট থেকে চাঁদপুরগামী চলন্ত সিএনজি স্কুটারে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। এসময় ওই স্কুটারটিতে (চাঁদপুর-থ ১১-৩৪৩১) কোনো যাত্রী না থাকায় এবং চালক বের হয়ে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ব্যস্ততম ওই রাস্তাটি দু’পাশে দীর্ঘ যানজট লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুরহাট থেকে চাঁদপুরগামী স্কুটারটি চাঁদপুর কলেজ গেট প্রফেসরপাড়া প্রবেশ মুখে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur