চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ‘মা হচ্ছেন সন্তানের জন্য একটি ইন্ড্রাস্টি (কারখানা)। কারণ তারা আমাদেরকে এ দুনিয়ার আলো দেখিয়েছেন। তাদের প্রতি আমার অনুরোধ আপনারা আপনাদের সন্তানের দিকে লক্ষ্য রাখতে হবে। সে কার সাথে চলাচল করছে, কার সাথে বন্ধুত্ব করছে। তাহলে আর আপনাদের সন্তারা আর ভুল পথে যেতে পারবেনা। যে সব ছেলেরা বিপদে চলে যাচ্ছে তাদের সঠিক পথে নিয়ে আসা আমাদের ...
Read More »এসপি শামসুন্নাহারের কাছে ১৮ মাদকসেবীর আলোর পথে আসার শপথ
‘অন্ধকার জীবন থেকে আলোর জীবনে ফিরে আসার প্রত্যাশায়’ এ শ্লোগানে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে মঙ্গলবার (২৩ মে) বিকেলে মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধকল্পে গণ-সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমী প্রাঙ্গনে ইউপির আয়োজেন ও মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। ওই সমাবেশে প্রধান অতিথির উপস্থিতিতে ১৮ জন মাদকসেবী ...
Read More »‘হটাও মানিক, বাঁচাও বিএনপি’ ব্যানার চাঁদপুরে বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশী ও হয়রানির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুর রহমান ভূইয়ার নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এদিন দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা ‘হটাও মানিক, বাঁচাও বিএনপি’ সম্ভলিত ব্যানার ...
Read More »চাঁদপুরে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ : বাড়ছে লোডশেডিং
চাঁদপুরে প্রচন্ড তাপদাহ ও ভ্যাপসা গরম অব্যাহত থাকায় জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচন্ড তাপদাহে শুধু মানুষ নয়, প্রাণীকুল পর্যন্ত অস্থির হয়ে পড়েছে। এমনকি মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির লক্ষণ নেই। বিশেষ করে চরাঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছে। জ্যৈষ্ঠ মাস পড়লেও বৃষ্টি একেবারে না থাকায় প্রখর তাপ এবং ভ্যাপসা গরমে সকাল থেকে প্রয়োজন ছাড়া মানুষ কাজ ...
Read More »লেডী দেহলভী উবির মাদক, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বিরোধী র্যালি
চাঁদপুর শহরে লেডী দেহলভী উচ্চ বিদ্যালয়ের মাদক, বাল্যবিবাহ ও জঙ্গীবাদমুক্ত সমাজ গড়তে মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টায় সচেতনতামূলক র্যালি বের করা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি ডা. এসএম শহিদ উল্যাহ’র সার্বিক সহযোগিতায় পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএময়ের নেতৃত্বে বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, চাঁদপুর ...
Read More »চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা সম্পন্ন
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা মঙ্গলবার (২৩ মে) বিকেলে ওয়্যালেস বাজার এলাকার বিআরডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাধন অতিথির বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক আবদুল মালেক শেখ। ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাশেম গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসীন গাজীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা যুবলীগের ...
Read More »উন্নয়নের মূল চাবিকাঠি ইউনিয়ন পরিষদ : জেলা প্রশাসক
জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন,‘ উন্নয়নের মূল চাবিকাঠি ইউনিয়ন পরিষদ। চাঁদপুরকে আরো উন্নত করতে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। দেশের প্রশাসনিক কাঠামোর ব্যক্তিরা হলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া মানুষের যে স্বপ্ন ছিল-তা’বাস্তবায়িত হচ্ছে। ইউনিয়ন পরিষদগুলোর অবকাঠামোর দিকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে ও জনগণের সেবা সঠিকভাবে পৌঁছে দিলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে।’ মঙ্গলবার ...
Read More »চাঁদপুরে ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির ২ ঘণ্টা কর্মবিরতি
চাঁদপুর শহরের কোর্ট স্টেশন সংলগ্ন চাঁদপুর মেডিকেল হলের মালিক মোঃ হুমায়ুন কবির খানের উপর হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার (২২ মে) চাঁদপুরের ঔষধ ব্যবসায়ীদের সংগঠন চাঁদপুর জেলা ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত কুমিল্লা রোডস্থ চাঁদপুর মেডিকেল হলের সামনে ২ ঘণ্টা দোকান পাট বন্ধ রেখে কর্মবিরতি পালন করে। নজরুল ইসলাম শেকুল ...
Read More »নিপীড়িত শিশুটি স্কুলে যাচ্ছে না : পাশে এডিসি ও জেলা পরিষদ চেয়ারম্যান
কাউকে কিছু জানালে অপহরণ করে নিয়ে শিশু পাচারকারীদের কাছে বিক্রি করে দেবে এমন হুমকির ভয়ে ৬ দিন ধরে স্কুলে যাচ্ছে না তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা দিনমজুর। বখাটের হুমকিতে নিরাপত্তাহীন হয়ে পড়েছে শিশুর পরিবার। চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এ শিশু ছাত্রীটি প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ১৭ মে বাড়ি থেকে রওনা হয়। ওইদিন সকাল ...
Read More »শ্রেণিকক্ষ সংকটে ব্যাহত দিঘলদী সপ্রাবির শিক্ষা কার্যক্রম
শ্রেণিকক্ষ সংকটের মধ্যদিয়ে দীর্ঘদিন ধরে চলছে মতলব উপজেলার মধ্য দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। যেখানে ৪ টি শ্রেণিকক্ষের প্রয়োজন, সেখানে রয়েছে মাত্র দুটি। আর এ শ্রেণিকক্ষ সংকটের কারণে এখন পাশের মুক্তবকে শ্রেনি কক্ষে হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুধু শ্রেণিকক্ষ সংকটই নয়, বিদ্যালয় ভবনটিও ঝুঁকিপূর্ণ। চাঁদপুর মতলব উপজেলার মধ্য দিঘলদী গ্রামে গিয়ে দেখা যায়, ৩ টি শ্রেণিকক্ষ নিয়ে বহুবছর আগে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur