চাঁদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রোববার (১৯ আগস্ট) মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের মুন্সি বাড়ীর টেলু মুন্সির ছেলে মো.নয়ন মুন্সি (৩০)। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই দিন দুপুর ২ টায় নয়ন মুন্সির কাছ থেকে ৫০ পিস ইয়াবা ...
Read More »ডাকাতি হয়ে যাচ্ছে চাঁদপুরের ডাকাতিয়া নদী!
ইলিশের বাড়ি চাঁদপুরের বুকচিড়ে বয়ে চলা নদী ডাকাতিয়া এখন নিজেই যেনো ডাকাতি হয়ে যাচ্ছে। পদ্মা-মেঘনার মোহনা থেকে শুরু হয়ে এই নদীটি জেলার সদর উপজেলা, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন অংশে বহমান এই নদী। দীর্ঘসময় ধরে এর দুই পাড়ে চলছে দখলদারদের অবৈধ দখলের মহোৎসব চলছেই। ডাকাতিয়া নামের চিরো শান্ত এই নদীটি নিজেই যেনো প্রকাশ্য দিবোলোকে ডাকাতি হয়ে যাচ্ছে । যার ফলে এটির ...
Read More »চাঁদপুরের ক্ষুদে চিত্রশিল্পী ‘ইলিনের’ চিত্র প্রদর্শনী আমেরিকায়
চাঁদপুরের কৃতি সন্তান ক্ষুদে চিত্রশিল্পী ইফরিত নাওয়ার ইলিনের যৌথ চিত্র প্রদর্শনি আমেরিকা ৩৬৭৫ এ্যারবোরেটিয়াম ডা. ছাসকা মিনেসোটা ৫৫৩১৮ শনিবার ও রোবাবার রাতে অনুষ্ঠিত হচ্ছে। ক্ষুদে চিত্রশিল্পী ইফরিত নাওয়ার ইলিনের বাড়ি চাঁদপুর শহরের নতুনবাজার রহমতপুর কলোনীতে। তার পিতা জনতা ব্যাংকের কোং অপারেটিভ শাখায় অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং মাতা গৃহিণী। ক্ষুদে চিত্রশিল্পী ইফরিত নাওয়ার ইলিন বর্তমানে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ...
Read More »রাতে চাঁদপুর শহরে পুলিশের ব্লকরেড অভিযান: আটক ৩
চাঁদপুর শহরের বিভিন্নস্থানে জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার(১৮ আগস্ট ) রাত ৮ থেকে সাড়ে১০ টা পর্যন্ত এ অভিযান চলে। পুলিশ সুপার মোঃ জিহাদুল কবিরের নির্দেশে শহরের বড় স্টেশন মোলহেড, যমুনা রোড, টিলা বাড়ি, মাদ্রাসা রোড, জামতলা, কুলি বাগান, লঞ্চঘাটসহ শহরের বিভিন্ন এলাকার বাসা বাড়িতে ও দোকানপাটে এ ব্লকরেড অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড় স্টেশন ...
Read More »চালক হেলপারকে দিয়ে গাড়ি চালাতে পারবে না : এসপি জিহাদুল কবির
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লঞ্চঘাট, বাসটার্মিনাল ও রেলস্টেশনে ঘরমুখো মানুষের নিরাপত্তার জন্য পুলিশ বিভাগের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় পুলিশ সুপাার কার্যালয়ে নৌপুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌ শ্রমিক পরিবহন, বাস মালিক, পরিবহন শ্রমিক ইউনিয়ন, কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন সুধিজনের সাথে ঈদ ঘরমুখো মানুষের সার্বিক নিরাপত্তা এবং হয়রানি রোধে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় ...
Read More »চাঁদপুর লঞ্চঘাটে সিএনজি স্কুটার চালকদের কাছে জিম্মি ঘরমুখো যাত্রীরা
পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আসা যাত্রী সংখ্যা বাড়তে শুরু করেছে। আর এ সুযোগ কাজে লাগাতে শুর করেছে একটি সংঘব্ধ সিন্ডিকেট চালকচক্র। তারা যাত্রীদের পকেট কাটার জন্য এখন পুরোপুরি প্রস্তুতি নিয়ে আছে। এ অবস্থায় প্রশাসনের অধিক তত্ত্বাবধান প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা। শনিবার (১৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ...
Read More »ঈদকে ঘিরে চাঁদপুরে সক্রিয় হচ্ছে প্রতারকচক্র : ছড়াচ্ছে জাল টাকার নোট
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জালনোট, মলম পার্টি, প্রতারক ও ছিনতাইকারী চক্র। এরইমধ্যে ঈদে ঘরমুখো যাত্রীদের টার্গেট করে শহরের বিভিন্ন স্থানে ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। এমনকি লাখ লাখ টাকার জাল নোট নিয়েও মাঠে নেমেছে একটি প্রতারক চক্র। সাধারণত ঈদ এলেই জাল নোট, প্রতারক চক্র, মলম পাটি ও ছিনতাইচক্রের দৌরাত্ম বেড়ে যায়। লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেলওয়ে, হাসপাতালসহ বিভিন্ন ...
Read More »চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভা
চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ আগস্ট) সকালে ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোমেন হোসেন ভূঁইয়া। চাঁদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারীর সভাপতিত্বে ও ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ফারুক ...
Read More »চাঁদপুরের ব্যাংকগুলোতে সহস্রাধিক গ্রাহকের বিরুদ্ধে ঋণখেলাপীর মামলা
চাঁদপুরে ব্যাংকগুলোর অর্থঋণ আদালতে ঋজু করা ১ হাজার ৮১ টি মামলা এখন ঝুলছে। জেলার ৮ উপজেলায় সোনালী, অগ্রণী, জনতা,কর্মসংস্থান,রূপালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের বিগত দিনের দায়ের করা ওই সব অর্থঋণের বিপরীতে দাবিকৃত টাকার পরিমাণ বর্তমানে দাঁড়িছে ৩ কোটি ১২ লাখ ৪৭ হাজার টাকা। চাঁদপুরের সোনালী, অগ্রণী, কৃষি ও জনতা ব্যাংকের বিভিন্ন শাখা থেকে গৃহীত ঋণের টাকা গ্রাহকরা সময়মত পরিশোধ না ...
Read More »ইলিশে জমে উঠেছে চাঁদপুর
চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলেদের জালে তেমন ইলিশ ধরা না পড়লেও ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর নদীতে। ওইসব মাছ ট্রলার ও ইঞ্জিনচালিত নৌকায় করে নিয়ে আসা হচ্ছে চাঁদপুর বড়স্টেশন রফতানি কেন্দ্রে। এখান থেকে মাছগুলো বাক্স ভর্তি হয়ে দেশের বিভিন্ন স্থানে রফতানি করা হচ্ছে। দেশের দ্বিতীয় বৃহত্তম মাছের আড়ৎ চাঁদপুর বড়স্টেশনে গত দু’সপ্তাহ যাবৎ ইলিশের এ আমদানি হচ্ছে। আর ইলিশের এ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur