চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি বলেন, অন্য যে কোনো জেলার তুলনায় চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। তার পরেও সন্ত্রাস, দুর্নীতি, মাদক, ইভটিজিংসহ সমাজিক সকল অপরাধ নিমূলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পাশাপাশি পৌর পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদকেও ...
Read More »চাঁদপুর পরিবহন মালিক-শ্রমিকদের যেসব সতর্কবার্তা দিলো পুলিশ সুপার
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার পরিবহন (বাস, লঞ্চ ও সিএনজি) মালিক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও এ বিভাগের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে চাঁদপুর জেলা পুলিশের বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম। তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর শহরের জনগনের নিরাপদ বসবাস নিশ্চিত ...
Read More »চাঁদপুরে দু’ধাপের প্রাথমিক নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা দু’ধাপে অনুষ্ঠিত হওয়ার তারিখ পরিবর্তন হয়েছে । এতে পরীক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ৯১ জন এবং চাঁদপুর সদরের ২৭টি সরকারি-বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসায় এ পরীক্ষার কেন্দ্র থাকবে। রোববার (১২ মে) বিষয়টি চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিষয়টি চাঁদপুর টাইমসকে জানিয়েছেন। তাদের দেয়া তথ্যমতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের প্রথম ধাপে আগামি ...
Read More »বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহে চাঁদপুরে মানববন্ধন ও লিফলেট বিতরণ
বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে চাঁদপুর শহরে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার উদ্যোগে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহন ও পথচারীদেরকে লিফলেট বিতরণ করা হয়। এর আগে চাঁদপুর-কুমিল্লা সড়ক বাসস্ট্যান্ডে এসে মানববন্ধনে মিলিত হয়। চাঁদপুর জেলা শাখা নিসচা সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ...
Read More »চাঁদপুর বাগাদীতে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড
চাঁদপুরে ইভটিজিংয়ের দায়ে শিপন (১৮) নামে এক বখাটে যুবকের ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ মে) বিকেলে মডেল থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমরান হোসেন সজিব। পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো শিপন। শনিবার দুপুর ...
Read More »চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাংলা মাধ্যমে ভর্তি শুরু
চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাংলা মাধ্যমে এইচএসসিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রেস বার্তায় বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে বর্তমানে এই প্রতিযোগিতা পূর্ণ বিশ্বে যোগ্য ও সুশিক্ষিত হয়ে গড়ে উঠার জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। চলতি বছর এসএসসি উত্তীর্ণদের জন্যে যুগোপযোগী সুবিধা নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর ক্যাম্পাসে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। প্রতিষ্ঠানটির EIIN কোড 134493 (Chandpur) ...
Read More »চাঁদপুরে ১১ হাজার ভোল্টের সেই ভবনটির বিরুদ্ধে ব্যবস্থা নিলো পৌরসভা
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি শপথ চত্ত্বর গুয়াখোলা রোডের মাথায় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ধারণকৃত খুঁটিসহ গড়ে উঠছে একটি বহুতল ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে চাঁদপুর পৌরসভা। রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদ সংলগ্ন জনৈক জাহাঙ্গীর ও এমএ হাসান লিটন মৃত্যুকূপের ন্যায় যে বিপজ্জনক একটি ভবন করছিলেন, সে ভবনটির অবৈধ অংশটুকু ভেঙ্গে দিয়েছে চাঁদপুর পৌরসভা। এতে চাঁদপুর শহরবাসী এবং সংশ্লিষ্ট এলাকাবাসী পৌর ...
Read More »চাঁদপুরে ইত্তেবায়ে মসজিদের ইফতার সামগ্রী বিতরণ
চাঁদপুর সদরের মধ্য তরপুরচণ্ডী ইত্তেবায়ে জামে মসজিদের আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এলাকার ৬৫ জনের মাঝে এ ইফতারসামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (১০ মে) রমজানের প্রথম জুমায় দুপুরে মসজিদ প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফিরোজ আহমেদ সুমনের সভাপ্রধানে বক্তব্য ...
Read More »রমজানেও চাহিদা না বাড়ায় চাঁদপুরের ৮ মুড়ি কারখানা মালিকরা হতাশ
গরমের কারণে চাঁদপুরে মুড়ির চাহিদা বাড়েনি। রমজান এলে সন্তোষজনক মুড়ির যেই চাহিদা বাড়ে তা মিটিয়ে থাকেন চাঁদপুরের আট মুড়ির মিল। জেলার চারটি উপজেলায় আটটি মুড়ির মিল রয়েছে। মিলগুলোতে পবিত্র রমজান উপলক্ষে মুড়ির চাহিদা ও দাম বাড়েনি। রমজানে খুচরা বিক্রেতার বলছে দুই টাকা দাম বেশি দিয়ে পাইকারদের কাছ থেকে মুড়ি ক্রয় করছে। কিন্তু রমজানের পূর্বের মতোই ক্রেতাদের কাছে দাম রাখা হচ্ছে। ...
Read More »রমজানের প্রথম জুমায় চাঁদপুরের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল
পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজে চাঁদপুরের প্রতিটি মসজিদে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের উপচেপড়া ভিড়। ১০ মে শুক্রবার জেলার শহর, গ্রাম কিংবা পাড়া মহাল্লার মসজিদগুলোতে ছিল নানা বয়সী মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। ফলে অধিকাংশ মসজিদে জায়গা পূর্ণ হয়ে ছাদের উপর, সিঁড়িতে অথবা মসজিদের আশেপাশে যেখানে জায়গা পেয়েছে সেখানেই দাঁড়িয়ে নামাজ আদায় করেছে রোজাদার মুসল্লিরা। প্রতিটি মসজিদের ইমাম ও খতিবরা নামাজের পর মুসলিম ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur