যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের সাথে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আটককৃত শাহরাস্তির ৪ যুবদল নেতাকে জামিন দিয়েছে আদালত। ২৭ নভেম্বর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত তাদের জামিন দেয়। জামিন পাওয়া যুবদল নেতারা হলেন, আবুল হাসান, বেলায়েত হোসেন প্রকাশ সুমন,মেশকাত হোসেন, মোস্তফা মোল্লা।এর আগে ২৩ নভেম্বর তাদের আটক করা হয়। তবে এবিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হক বলেন,আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য ...
Read More »শাহরাস্তি পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
চাঁদপুরের শাহরাস্তি পৌর আওয়ামী লীগের উৎসব মুখর পরিবেশে ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ২৭ নভেম্বর রোববার দুপুরে মেহের ডিগ্রি কলেজে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমাণ্ডার, সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল মজুমদার। পৌর আওয়ামী লীগের আহবায়ক হাজী আব্দুল ...
Read More »শাহরাস্তিতে সাংবাদিক জামাল হোসেনের মাতৃবিয়োগ
চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের প্রচার সম্পাদক, দৈনিক আমাদের সময় ও এশিয়ান টিভি’র, চাঁদপুর টাইমসের উপজেলা প্রতিনিধি মোঃ জামাল হোসেনের মা খোদেজা বেগম (৭০) মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৩ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ কন্যা ৩ পুত্র, নাতী নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক ...
Read More »শাহরাস্তিতে ভিন্নরকম আয়োজন :এরা সবাই কাতারের সাপোর্টার
ব্রাজিল, আর্জেন্টিনা,জার্মানি, ইতালি বা স্পেন নয়,এরা সবাই এশিয়ার দেশ কাতারের সাপোর্টার। তাই কাতারের সাফল্য কামনায় আযোজন করলেন ব্যতিক্রমী উদ্যোগ। প্রায় ৫শ ফুট লম্বা কাতারের জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনার আয়োজন করেন একটি গ্রামের কাতার প্রবাসীরা। শনিবার ১৮ নভেম্বর দুপুরে চাঁদপুরের শাহরাস্তির উপজেলা চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া গ্রামের কাতার প্রবাসীদের উদ্যোগে প্রিয় দল কাতারের সাফল্য কামনায় এ আয়োজন ...
Read More »শাহরাস্তিতে শিশুকে হত্যার অভিযোগে কিশোর আটক
চাঁদপুরের শাহরাস্তিতে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মো. মানিক হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা মিঞা বাড়ির শাহাদাত হোসেন বাবুর ছোট মেয়ে তানহা আক্তার নাদিয়া (০৮) কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। বিকেলে সে বাড়ির পাশের ...
Read More »শাহরাস্তিতে ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁদপুরের শাহরাস্তি ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ২১ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-৫, শাহরাস্তি-হাজীগঞ্জ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন ‘আমরা বিশ্বাস করি, ...
Read More »শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে ছাই
চাঁদপুরের শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর ও ২টিরান্নাসহ ৬টি ঘর পুড়ে ছাই হয়েছে। ২১ অক্টোবর শুক্রবার সকালে টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক গ্রামের বড় বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকা সূত্রে জানা যায়, শুক্রবার সাড়ে ১০টার দিকে বাড়ির পুরুষ ও অন্যান্য সকলের কাজকর্ম নিয়ে ব্যস্ততা থাকার মধ্যে একই বাড়ির জব্বার মিয়ার ছেলে মোঃ মাহবুব আলম আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ...
Read More »শাহরাস্তিতে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। ২০ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান শাহরাস্তি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন, নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অলিম্পিয়াড ২০২২, পরিদর্শন করেন,পরে টামটা ইউনিয়ন ভূমি অফিস এবং টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদসহ আরো বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। ওই সময় তিনি ...
Read More »শাহরাস্তিতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ
চাঁদপুরের শাহরাস্তিতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ সম্পন্ন হয়েছে। ১৯ অক্টোবর বুধবার সকালে টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে করোনা ভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, ভিশন ২০৪১, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার ও সম্প্রদায়িকতা, ইভটিজিং,বাল্যবিবাহ, প্রতিরোধ; নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে ...
Read More »শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শাহরাস্তি উপজেলা তাঁতীলীগ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলা সদরে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ মাসুদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিনের মানিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur