প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে মতলব উত্তর উপজেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক ছেংগারচর পৌর বনিক সমবায় সমিতি লিঃ এর আওতাধীন উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর বাজারে বুধবার (২৫ মার্চ) সকাল থেকে দোকানপাট বন্ধ ছিলো। উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত স্বাক্ষরিত বিজ্ঞপ্তি মোতাবেক গতকাল বৃহস্পতিবার ছেংগারচর পৌর বনিক সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে ছেংগারচর বাজারের আগামীকাল সাপ্তাহিক হাট শুক্রবার (২৭ মার্চ) থেকে ...
Read More »মতলববাসীর প্রতি নুরুল আমিন রুহুল এমপির বিশেষ বার্তা
করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে মতলব বাসীর প্রতি বিশেষ বার্তা পাঠিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা উল্লেখ করেন। সেগুলোর মধ্যে রয়েছে বাহিরে ঘোরাঘুরি না করে যতদূর সম্ভব নিজের ঘরে থাকা, সেই সাথে নিজের পরিবার ও সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা। এমপি বলেন,‘করোনা এক ধরনের সংক্রামক ...
Read More »করোনা রোধে মতলব উত্তর ও দক্ষিণে লিফলেট বিতরণ
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে ‘করোনাভাইরাস প্রতিরোধে করণীয়’ নির্দেশিকা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার ২১ মার্চ উপজেলার বিভিন্ন বাজারে দোকানদার,ভ্যানচালক,পথচারীদের মাঝে ও শুক্রবার (২০ মার্চ) জুমার নামাজ আদায় করতে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এসব লিফলেট বিতরণ করা হয়। চাঁদপুর জেলা পুলিশের আয়োজেনে মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা, ওসি ...
Read More »মতলব উত্তর ও দক্ষিণে ৮ ব্যবসায়ীকে অর্থদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন বাজারের ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। করোনা ভাইরাস আতংকের সুযোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে বিক্রি, পণ্যের মেয়াদ উত্তীর্ণ এবং মূল্য তালিকা না থাকায় তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অর্থদন্ড দেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএম জহিরুল হায়াত। আইন শৃক্ষখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ...
Read More »মতলবে বাল্যবিবাহ করতে এসে বর এখন শ্রীঘরে
বাল্যবিবাহ করতে এসে বর এখন শ্রীঘরে। এ ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নওদোনা গ্রামে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ,এম, জহিরুল হায়াত এর নেতৃত্বে শুক্রবার (২০ মার্চ) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নওদোনা গ্রামের আব্দুর সাত্তারের মেয়ে তামান্না আক্তার (১৬)কে গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামে মৃত এনামুলক হকের ছেলে মোঃ ইমরান হোসেন (৩৪) এর সহিত ...
Read More »অবশেষ বন্ধ হয়ে গেল মতলবের লেংটার মেলা
দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে জনসমাগম এড়াতে চাঁদপুরে মতলব উত্তরের শাহ্ সোলেমান ওরফে লেংটা ফকিরের বাৎসরিক ওরশ ও মেলা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এই বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জামাল হোসেন গণবিজ্ঞপ্তি জারি করেছেন। আগামী ৩০ মার্চ থেকে ০৫ এপ্রিল পর্যন্ত উপজেলার বেলতলী এলাকায় সপ্তাহব্যাপী এই ওরশ ও মেলা হওয়ার কথা ছিল। এদিকে, লেংটা ফকিরের বাৎসরিক ওরশ ও মেলা বন্ধ করতে জেলা প্রশাসনের ...
Read More »মতলবে মেঘনার অভয়াশ্রম অঞ্চলের নদীতে অবাধে চলছে মৎস্য শিকার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে চরআলেকজান্ডার পর্যন্ত একশ’ কিলোমিটার মার্চ-এপ্রিল দু’মাস মেঘনা নদীতে অভয়াশ্রম। এরমধ্যে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত ২৫ কিলোমিটার। এ অঞ্চলের মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরার ব্যাপারে সরকার দু’মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে। মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে মেঘনার অভয়াশ্রমে মৎস্য শিকারের ব্যাপারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করার কথা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিদের পাশাপাশি মেঘনা সীমানায় ...
Read More »মতলবে পণ্যের দাম বৃদ্ধি এবং গুজব ছড়ালে ব্যবস্থা নিবে পুলিশ
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তরে বাজারের দোকানগুলোতে বিভিন্ন দ্রব্য মূল্য পরিদর্শন করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধা। ১৯ মার্চ বৃহস্পতিবার বিকালে ছেঙ্গারচর বাজারের মুদি, মনোহরি ও চাউলের দোকানগুলো পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্দেশ্যে করোনা নিয়ে আতঙ্কিত না হবার আহ্বান জানিয়ে মতলব উত্তর থানার ...
Read More »বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা কায়েম করবোই : এমপি রুহুল
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নানা কর্মসুচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংসদ আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমেই জাতির পিতার ...
Read More »করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে লেংটার মেলা বন্ধের আহ্বান মতলববাসীর
প্রাণঘাতি নভেল করোনা ভাইরাস দাপট দেখাচ্ছে বিশ্বজুড়ে। ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্তের সংখ্যাও লাখ লাখ। বিশ্বজুড়ে এমন সঙ্কটময় পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান। শুধু তাই নয়, এক দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগ এখন বিচ্ছিন্ন প্রায়। বাংলাদেশ একটি জনবহুল এবং ঘনবসতিপূর্ণ দেশ এবং জাতি হিসেবে আমরা অতটা সচেতন নই। সরকারের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur