বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক সফল মন্ত্রী বৃহত্তর ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক চাঁদপুরের কৃতি সন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম পবিত্র ওমরা হজ্ব পালনে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে সস্ত্রীক ঢাকা ত্যাগ করবেন। ৯ এপ্রিল শনিবার রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পবিত্র ওমরা হজ্ব পালনে সৌদি আরবের মক্কা নগরীর ...
Read More »মতলবে গোল্ডেন ক্রাউন তরমুজ চাষে সফল প্রবাস ফেরত সোহেল
বাজারে সাধারণত দেখা মেলে সবুজ বা গাড়ো সবুজ বর্ণের তরমুজ। কিন্তু ব্যতিক্রমী সোনালি বর্ণের বিদেশি গোল্ডেন ক্রাউন, বা ‘মাল্টা তরমুজ’ চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সৌদি আরব থেকে ফেরত আসা সোহেল রানা। গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি স্বল্প পরিমাণ জমিতে পরীক্ষামূলকভাবে ‘গোল্ডেন ক্রাউন’ তরমুজ চাষ শুরু করেন। একদিকে যেমন সফলতা পেয়েছেন, অন্যদিকে লাভবান হয়েছেন তিনি। সোহেল রানার ...
Read More »মতলবের দশানী মোহনপুর উবির সভাপতি নির্বাচিত হলেন দিপু চৌধুরী
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির অন্যতম সদস্য শিল্পপতি মোঃ সাজেদুল হোসেন চৌধুরী দিপু। বুধবার (৬ এপ্রিল) সকালে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ...
Read More »মতলব উত্তরে সোহেল হত্যায় দম্পতি আটক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১নং ষাটনল ইউনিয়নের পূর্বষাটনের দর্জি দোকানদার সোহেল রানা (৩০) নামে এক যুবকের হত্যার সাথে জড়িত সন্দেহে নিহত সোহেলের আপন চাচাতো ভাই মাসুদ রানা (৩৩) ও মাসুদের স্ত্রী সুফিয়া (২৫)কে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটক আসামীরা হলেন- নিহত সোহেলের আপন চাচাতো ভাই পূর্ব ষাটনলের মৃত হাবীব উল্লাহ পাটোয়ারীর ছেলে মাসুদ রানা (৩৩) ও তার স্ত্রী ...
Read More »ইফতারের অনুষঙ্গ লেবু-শসার বাজারেও নেই স্বস্তি
সারাদিন রোজা রাখার পর তৃষ্ণার্ত হৃদয়ে এক গ্লাস লেবুর শরবত যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টি। তীব্র গরমে দিন শেষে ইফতারে এমন স্বস্তির পরশ পেতে চায় সব রোজাদারই। কিন্তু এবার রমজানে ইচ্ছে থাকলেও কিনতে পারছে না ইফতারের নিত্য অনুষঙ্গ লেবু। চাঁদপুরের মতলব উত্তরে রমজানের শুরুতে আকাশ ছুঁয়েছে লেবুর দাম। পাইকারি মোকামে হালি ৬০ টাকা থাকলেও খুচরা বাজারে তা ছুঁয়েছে ১০০ টাকায়। ...
Read More »মতলবে মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টারের শোরুম উদ্বোধন
মতলবে মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টার এন্ড অফসেট প্রেস এর স্থান পরিবর্তন ও নতুন শোরুম এর শুভ উদ্বোধন করা হয়েছে । ২ এপ্রিল শনিবার বিকাল ৫টায় মতলব বাজারের সাবেক জনতা ব্যাংক ভবন চৌধুরী মার্কেটে শোরুম এর উদ্বোধন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ রেজাউল করিম মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি ...
Read More »মতলব উত্তরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১নং ষাটনল ইউনিয়নের পূর্বষাটনে চোখ উপরে সোহেল রানা (৩০) নামে এক দর্জি কাজ করা এক যুবককে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২ এপ্রিল শনিবার সকালে উপজেলার ১নং ষাটনল ইউনিয়নের পূর্বষাটনেল খালের পাশ্ববর্তী কবরস্থানের পাশের ধান খেত থেকে ওই সোহেলের মরদেহ উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ। সোহেল পূর্ব ষাটনল ইউনিয়নের মৃত নূরুল হক পাঠানের ছেলে। ৪ ভাই ...
Read More »অশ্লীল নৃত্য আর প্রকাশ্যে মাদকের ছড়াছড়ি লেংটার মেলায়
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর (বেলতলী) সোলেমান লেংটার মাজারে চলছে ১০৩তম ওরস। ৩১ মার্চ থেকে শুরু হওয়া সাতদিনের এই ওরশ শেষ হবে আগামী ৬ এপ্রিল। অশ্লীল নৃত্য, মাদকের রমরমা আসর, ধর্মীয় গান ও মজমায় চলছে লেংটা বাবার মেলায়। তবে প্রকাশ্যে মাদকের রামরমা হাটের বিষয়টি চোখে পড়ার মতো। মেলায় মাদকের ৫ শতাধিক দোকান রয়েছে। প্রতিদিন অশ্লীল নৃত্যের তালে তালে ছিটানো হচ্ছে ...
Read More »মতলব উত্তরে রাসেল স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেধা বিকাশের লক্ষ্যে মেধাভিত্তিক শিক্ষা বিস্তারে শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৪ ব্যাচ এর মোহাম্মদ রাসেল মিয়া নামে রাসেল স্মৃতি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল শুক্রবার সকালে মতলব উত্তর উপজেলার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বারের মতো আজ অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় মতলব ...
Read More »মতলবের ছেংগারচরে টলিগাড়ি চালু রাখা দাবিতে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে পন্যবাহী টলি গাড়ি নির্বিঘ্নে চলাচলের দাবিতে ও চাঁদপুরের টিআই কর্তৃক হয়রানী বন্ধের দাবীতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে উপজেলার ও ছেংগারচর পৌরসভার পন্যবাহী টলি গাড়ির শ্রমিক, মালিক সমিতি ও বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার ছেংগারচর বাজারের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা ও ছেংগারচর বাজারের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur