চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর গ্রামের আ. হক মজুমদারের ছেলে প্রবাসী টুটুল মজুমদারের একটি চৌচালা টিনের ঘর অগ্নিকান্ডে ভস্মীভূত। ১৩ এপ্রিল ভোর সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মানুষ জন সেহেরি খেয়ে ভোরে নামাজে আসা যাওয়া করার সময় আগুন দেখতে পেয়ে ‘আগুন আগুন ’ বলে ডাক চিৎকার দিলে আশে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ...
Read More »ঈদকে ঘিরে দুবছরের ঘাটতি পোষানোর প্রত্যাশা ব্যবসায়ীদের
কোভিড-১৯ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় এবার পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে স্বপ্ন দেখছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্যবসায়ীরা। বিগত দিনের ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠার প্রত্যাশা তাদের। করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরা। বড় লাভের স্বপ্ন দেখছেন উপজেলার ছেংগারচর বাজারের একমাত্র ফিক্সড প্রাইজ মার্কেট মোজাদ্দেদীয়া ছাইফয়া প্লাজার এমএস ফ্যাশনসহ ছেংগারচর বাজারের সকল ব্যবসায়ীরা। দোকানটিতে গিয়ে দেখা ...
Read More »দিনে গাছের সাথে আর রাতে ঘরে চৌকির সঙ্গে জীবন কাটছে মতলবের শিল্পীর
কখনো হাতে কখনো বা পায়ে বেধে রাখা হয় শিল্পী আক্তার (৩২) নামে এক প্রতিবন্ধীকে। দিনে বাড়িতে গাছের সাথে আর রাতে ঘরে চৌকির সঙ্গে বেঁধে রাখা হয়। দুই যুগের বেশি বাঁধা মানসিক প্রতিবন্ধী শিল্পীর জীবন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া গ্রামের মৃত জোহর আলীর মেয়ে। জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির পাশে গাছের সঙ্গে বেধেঁ রাখা হয় শিল্পীকে। ...
Read More »মতলব উত্তরে বেগমপুর সপ্রাবি এর জায়গা দখল করে চলছে রাস্তা নির্মাণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৮৩ নং বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে চলছে রাস্তা নির্মাণ।এতে করে চরম অব্যবস্থাপনার মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। সরজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল করে চলছে রাস্তা নির্মাণ। বিদ্যালয়ের দক্ষিণ পাশ থেকে শুরু করে পূর্ব উত্তর পাশ পর্যন্ত ৮ ফিট করে রাস্তা নির্মাণের কাজ চলছে।এতে করে প্রায় ৪ শতক জমি কমে যাচ্ছে বিদ্যালয়ের ...
Read More »মতলব উত্তরে ইউপি সদস্যের পিতাকে হত্যার অভিযোগ
চাঁদপুরের মতলব উত্তরে কলাকান্দা ইউপির ৩নং ইউপি সদস্য মেহেদী হাসানের পিতা হাজী সিরাজুল হক বেপারিকে হতয়া করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। ঘটনা সূত্রে জানা যায়, ১০ এপ্রিল রবিবার বিকেলে ইউপি সদস্য মেহেদী হাসানের পিতা হাজী সিরাজুল হক বেপারি আছর নামাজের পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য মসজিদের উদ্দেশ্য রওনা হয়, পথের মধ্যে একই গ্রামের আরিফ হোসেন ছৈয়ালসহ আরো কয়েকজন মিলে ...
Read More »পরকীয়া প্রেম ও আর্থিক লেনদেনের জন্য সোহেলকে হত্যা করা হয়
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ষাটনল গ্রামের সোহেল রানা খুনের আসামী মোঃ সিদ্দিক বকাউলকে ১০ এপ্রিল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইলে আসামী ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। গত ৯ এপ্রিল অভিযান পরিচালনা করিয়া মুন্সিগঞ্জ হইতে আসামী মোঃ সিদ্দিক বকাউলকে গ্রেফতার করে পুলিশ। গত ২ এপ্রিল মতলব উত্তর থানাধীন পূর্ব ষাটনল (মেহারুল্লাহ প্রধানিয়া কান্দি, পাঠানবাড়ী) ...
Read More »মতলব উত্তরে ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় শিক্ষক বরখাস্ত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকারী কান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক লোকমান হোসেন সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল ৯ এপ্রিল শনিবার দুপুরে শিকারী কান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এ সিদ্ধান্ত নেন। পাশাপাশি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঐ তদন্ত কমিটি ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে ...
Read More »মদিনা বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত মায়া চৌধুরী
রাসুলুল্লাহ সাঃ এর রওজামোবারক জিয়ারতের উদ্দেশ্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডীর সদস্য দুই বারের সাবেক সফল মন্ত্রী বৃহত্তর ঢাকা মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক চাঁদপুরের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন মায়া চৌধুরী বীর বিক্রম এখন সৌদি আরবের মদিনা মনোয়ারা অবস্থান করছেন। শুক্রবার রাতে সৌদি আরবের মদিনা বিমানবন্দর পৌছলে প্রিয় এই নেতাকে হাজারো নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানা। এসময় জেদ্দা সৌদি ...
Read More »মতলব উত্তরে আগুনে পুড়ে ব্যবসাপ্রতিষ্ঠান ছাই
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে এক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ৯ এপ্রিল শনিবার রাত সাড়ে ৩টার দিকে ছেংগারচর বাজার চৌরাস্তার সংলগ্ন ফটিক মিয়ার ষ্টেশনারী দোকানে এ ঘটনা ঘটে। এতে করে ব্যবসায়ী ফটিকের প্রায় ৫ লক্ষ টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ...
Read More »মতলবে বিয়ের ১৮ দিনের মাথায় যুবকের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিজ পোলট্রি ফার্মে মোটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামসেদ বেপারী (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জামসেদ গত ১৭ দিন আগে উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের পুটিয়ারপাড় গ্রামের মোঃ কাবিল বেপারীর মেয়ের সাথে বিবাহ বন্ধুনে আবদ্ধ হন। বিয়ে ১৮ দিনের মাথায় তার এই মর্মান্তিক মৃত্যুতে তার নববধুসহ তাদের পরিবারেও শোকের ছায়া নেমে এসেছে। ৯ এপ্রিল ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur