চাঁদপুরে ওয়াপদা বরপিট খালের ফরিদগঞ্জ উপজেলার অংশের প্রায় ১২ কিলোমিটার জুড়ে ২২৭ জন অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। আগামী ২৩ ডিসেম্বর চাঁদপুর জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পুলিশ যৌথভাবে ঐ অভিযান পরিচালনা করবে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুলল্লাহ আল মাহমুদ জামান। তিনি বলেন, চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খানের ...
Read More »ফরিদগঞ্জে বিভিন্ন মামলার ৫ আসামী আটক
ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি আটক করা হয়েছে। ৬ ডিসেম্বর পুলিশের নন জিআর ২১/১৮ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মো. মানিক (৫২), পিতা আবুল হাসেম, গ্রাম- মানুরী, সিআর ৯৩/১৫ এর পরোয়ানা ভুক্ত আসামী অহিদ উল্লাহ ছৈয়াল (৫৫) পিতা-মৃত ছলিম উদ্দিন, গ্রাম-সোনাচোঁ। নন জিআর ৮৯ /১৮ এর সাজাপ্রাপ্ত আসামী মো.মারমা জুয়েল ব্যাপারী, পিতা-মৃত খাজা আহাম্মেদ বেপারী, গ্রাম-পশ্চিম লাড়ুয়া। সিআর ...
Read More »ফরিদগঞ্জে পৌর ও উপজেলার বিএনপির কমিটি ঘোষণা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৭ ডিসেম্বর শনিবার একই দিন একই সময়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দুটি পরস্পর বিরোধী গ্রুপের পাল্টাপাল্টি কমিটি ঘোষণার মধ্যে দিয়ে দ্বি বার্ষিক কাউন্সিল সম্পন্ন করা হয়েছে। এক গ্রুপের নেতৃত্বে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজস্ব ও ব্যাংকির বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ। অপর গ্রুপের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শিল্পপতি এম এ হান্নান। ...
Read More »ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া বাজারে মধ্যরাতে আগুন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিটে থেকে আগুনে লেগে ১৫ লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টার দিকে বাজারের পূর্বমাথায় কাদের হার্ডওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাদের হার্ডওয়ারের পার্শ্ববর্তি ব্যবসায়ী মো, সুজন তার নিজ দোকান বন্ধ করে যাওয়ার সময় দেখেন কাদেরের দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে দেখে ডাক চিৎকার করলে বাজারের বিভিন্ন দোকানদার এসে আগুন নেভানোর ...
Read More »ফরিদগঞ্জে নতুন বিদ্যুৎ সংযোগ পেলো ২১৭ পরিবার
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ১১ নং চরদুঃখিয়া ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ২১৭টি পরিবারকে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার বিকেলে পল্লী বিদ্যুতের নতুন লাইনের কাজ শেষে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে সংযোগটি চালু করা হয়। এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির -২ এর লাইনম্যান সিরাজুল ইসলাম, সাংবাদিক শাহাদাৎ হোসেন ফিরোজ, সমাজ ...
Read More »অ্যাড. শামছুল হকের কুলখানি সম্পন্ন
চাঁদপুর টাইমসের স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক মেঘনা বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক আনোয়ারুল হকের বাবা অ্যাড. শামছুল হকের কুলখানি সম্পন্ন হয়েছে। ৫ ডিসেম্বর বাদ জোহার মরহুমের জন্মস্থান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক মহলসহ এলকাার অনেক মুসল্লি অংশ নেয়। এর আগে ১ ডিসেম্বর রোববার দুপুর ২ টার দিকে তিনি তার চেম্বার থেকে ...
Read More »ফরিদগঞ্জে গ্রাম আদালতের দুদিনব্যাপি রিফ্রেসার্স প্রশিক্ষণ শুরু
৪ ডিসেম্বর ২০১৯ বুধবার সকালে ফরিদগঞ্জ উপজেলার সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের জন্য শুরু হয় গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন-পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের বিদায়ী স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান। এতে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত বিষয়ক ...
Read More »ফরিদগঞ্জের সাবেক এমপি শামছুল হক ভূঁইয়াকে দুদকে জিজ্ঞাসাবাদ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অ্যাপোলো গ্রুপের প্রধান নির্বাহী ও চাঁদপুর-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড.শামছুল হক ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৪ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সোয়া ২ টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের কোনও প্রশ্নের জবাব না দিয়েই সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয় ত্যাগ ...
Read More »ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামে ফাতেমা আক্তার সাথী নামে এক কিশোরী আত্মহনন করেছে। সোমবার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের শুক্কুর খানের ৪ মেয়ে ও ১ ছেলের মধ্যে ফাতেমা ছিল দ্বিতীয়। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করে। জানা গেছে, উপজেলার চান্দ্রা আ.হাকিম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল ফাতেমা। ...
Read More »ফরিদগঞ্জে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
চাঁদপুর ফরিদগঞ্জ নির্বাচনী আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের পক্ষে ফরিদগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ২ ডিসেম্বর (সোমবার) দুপুরে ফুলেল শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. হেলাল উদ্দিন, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, এস. এম টেলু, নজরুল ইসলাম সুমন, সাইফুল ইসলাম ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur