চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালকসহ ২ যাত্রী গুরুতর আহত হয়েছে। ২০ মার্চ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত সিএনজি চালক রাসেল কবিরাজসহ ২ আহত যাত্রীকে স্থানীয়রা উদ্বার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। স্থানীয়রা জানায়, ফরিদগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আসা সিএনজি (চাঁদপুর থ ১১-১৭৫৯) বিপরীত দিক থেকে আসা ট্রাক (চট্ট মেট্টো ট-১১-৫৯৪০) সাথে ...
Read More »ফরিদগঞ্জে বাজার নিয়ন্ত্রনে মোবাইল কোর্টের অভিযান
মরনব্যাধী করোনা ভাইরাসকে পূঁজি করে চাঁদপুরের ফরিদগঞ্জে অসাধু ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের অহেতুক অজুহাতে চড়াও মূল্যবৃদ্ধি ঠেকাতে অবশেষে ফরিদগঞ্জ বাজারে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নের্তৃত্বে পুলিশ আজ শুক্রবার ২০ মার্চ সকালে উপজেলা সদরের মধ্য বাজারে ভ্রাম্যমান আদালতে কয়েকটি মুদিদোকান ও পোল্ট্রি দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ নিয়ে বেশ কিছু ক্রেতা ক্ষোভ প্রকাশ ...
Read More »ফরিদগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম লাগামহীন : সাধারন মানুষ দিশেহারা
ফরিদগঞ্জে বাজার মনিটরিং না থাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কৃত্তিম ভাবে লাগামহীন ঘোড়ার মতো বৃদ্ধি পাওয়ায় সাধারন মানুষ দিশেহারা, প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে চলছে তীব্র সমালোচনা। সরজমিনে বাজার গুরে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম স্বাভাবিক রাখতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা থাকলেও মাঠ পর্যায়ে তা কার্যকর ভূমিকা দেখা যাচ্ছেনা। উপজেলা অন্যতম ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ বাজারসহ গৃদকালিন্দিয়া, রুপসা, চান্দ্রা, গাজীপুর, মুন্সিরহাট ...
Read More »ফরিদগঞ্জ বাজার কমিটির নির্বাচন স্থগিত
করোনা ভাইরাসজনিত আতংক ও জনসমাগম রুখতে চাঁদপুরের ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন স্থগিত করেছে প্রশাসন। ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি বলেন, ব্যাপক জনসমাগম রুখতে আগামী ২৮ মার্চ অনুষ্ঠিতব্য ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে স্থগিত ঘোষণা করেছি। এছাড়াও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ধর্মীয় সমাবেশগুলো স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট ...
Read More »ফরিদগঞ্জে নানা কর্মসূচিতে মুজিববর্ষ উদযাপন
ফরিদগঞ্জে পৃথক পৃথক আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়ার মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করা হয়েছে। তবে করোনা ভাইসের আতংকে সরকারি নির্দেশনায় কম জনসমাগমের মাধ্যমে পালন করা হয়েছে। দিবসের প্রথম কর্মসূচীতে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুৃর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ...
Read More »জন্মশতবার্ষিকীতে ফরিদগঞ্জে ডাক্তার দেখেনি কোন রোগী : দিচ্ছে না ঔষধ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কোন রোগী দেখেনি ডাক্তার, নিন্ম মানের খাবার বিতরণ ও উল্লেখ যোগ্য কোন ঔষধ দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।। সরজমিনে গিয়ে দেখা যায়, ১৭ মার্চ দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতাল নয় যেন কোন বাজারে প্রবেশ করেছি। জন সমাগম আর অপরিচ্ছন্নতায় চেয়ে গেছে পুরো হাসপাতাল। যেখানে সরকার ...
Read More »মুজিববর্ষ উদযাপনে ফরিদগঞ্জ ইউএনও কার্যালয়ে প্রস্তুতি সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ১৫মার্চ রোববার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় বলা হয়, সম্প্রতি বাংলাদেশে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সরকার জনগণকে ব্যাপক জনসমাগমে নিরুৎসাহিত করার অংশ হিসেবে আগামী ১৭ মার্চ ...
Read More »ফরিদগঞ্জ ঘনিয়া দরবারে ইসলামী সম্মেলন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে মুক্তিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া সাঈদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর ৩২ তম বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। রোববার ১৫ মার্চ বিকালে ঘনিয়া দরবার শরীফ মাঠে দূরদূরান্ত থেকে আগত মুসল্লীদের উপস্থিতিতে বয়ান রাখা হয়। মাহফিলের সভাপতি হিসেবে আখেরী মোনাজাত পরিচালনা করেন, দরবারের পীর রাহনুমায়ে হাদীয়ে দ্বীন ও মিল্লাত, আল্লামা ...
Read More »ফরিদগঞ্জে মাছের খাবার দিতে গিয়ে ফেরা হলো না এস এস সি পরীক্ষার্থীর
চাঁদপুর ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের উত্তর লক্ষীপুর দিঘিতে মাছের খাবার দিতে গিয়ে নৌকায় ডুবে এস এস সি পরীক্ষার্থীর লাশ উদ্ধার ও তার খালাতো ভাইকে জীবিত উদ্ধার করেছে ডুবরির দল। ১৪ মার্চ শনিবার রাত সাড়ে ৯ টা পর্যন্ত চাঁদপুর-নদী ফায়ার ষ্টেশনের ৪ সদস্য প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ একজনকে উদ্ধার করতে সক্ষম হয়। নিহত এস এস সি পরীক্ষার্থী আরাফাত ...
Read More »ফরিদগঞ্জে ইতালি ফেরত এক ব্যক্তিকে সেলফ কোয়ারেন্টাইনে
চাঁদপুরের ফরিদগঞ্জে ইতালি ফেরত এক ব্যক্তিকে সেলফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।১২ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় প্রশাসনের পরামর্শে তিনি তার নিজ ঘরে কোয়ারেন্টাইনে রয়েছে। এক সপ্তাহ আগে ওই ব্যক্তি ইতালি থেকে দেশে ফেরত আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি বলেন, গত এক সপ্তাহ আগে ওই ব্যক্তি ইতালি থেকে দেশে আসেন। এসময় তিনি নিজ থেকেই ঘরের বাইরে তেমন বের হননি। বৃহস্পতিবার সকালে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur